Categories
বিবিধ

মুখ্যমন্ত্রীর স্বপ্নের গাজোল হাসপাতাল: পরিদর্শনে এসে আশ্বাস দিলেন জেলাশাসক।

মালদা, গাজোল, নিজস্ব সংবাদদাতা :– মঙ্গলবার দুপুরে মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরির্দশন করলেন জেলাশাসক ডক্টর প্রীতি গোয়েল। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, গাজোল স্টেট জেনারেল হাসপাতালে সুপার অঞ্জন রায়, গাজোল থানার আইসি
আশীষ কুন্ডু সহ অন্যান্যরা। জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে গাজোল স্টেট জেনারেল উদ্বোধন করেন। তারপর থেকে ধাপে ধাপে হাসপাতালের পরিকাঠামো গড়ে উঠে। এদিন হাসপাতালে এসে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেখানকার সাধারণ মানুষ দাঁড়িয়ে ছিলেন। তাঁরা বেশ কিছু পরামর্শ দেয় । সেগুলি জেলা প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দেন।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটের ২৩ নম্বর ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল এসআইআর ফর্ম বিলি প্রক্রিয়া।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-।সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ থেকে শুরু হল বাড়ি বাড়ি এস আই আর ফর্ম বিলি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে দেখা যায়। ফর্ম নিয়ে এসে তা বিলি করা শুরু হয় প্রায় দুপুর দুটো নাগাদ। এখানে বালুরঘাট বিধানসভার ৫১ নম্বর পার্ট এর ফর্ম বিলি হয়। তবে ফর্মের পরিমাণ কম ছিল বলে জানা গিয়েছে। বিএল‌ও অমিত সাহা জানান, এদিন মাত্র ১০০ টি ফর্ম দেওয়া হয়েছে। তবে ফর্ম বিলি তে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। রাজনৈতিক দলের বিএলএ রা সহযোগিতা করেছেন।
বিএলও র সাথে বিজেপির এক জন এবং তৃণমূল কংগ্রেসের এক জন বিএল‌এ ২ ফর্ম বিলি সহযোগিতা করেন। যদিও তাদের কাছে কোন আই কার্ড ছিল না। তারা জানান, দলের পক্ষ থেকে এখনো আই কার্ড দেওয়া হয়নি। দ্রুত তা দেওয়া হবে। বিজেপি এবং তৃণমূলের দুই বিএলএ ই জানান। কোনো রাজনৈতিক বাধা বা অসুবিধের সম্মুখীন হননি। বিএল‌ও সঠিকভাবে তার কাজ করছেন। আমরা বিএল‌ও কে সহযোগিতা করছি।

Share This
Categories
নারী কথা বিবিধ

জেলাশাসকের দপ্তরের সামনে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবস্থান-বিক্ষোভে উত্তাল বালুরঘাট শহর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ফোন কেনার জন্য বরাদ্দের টাকা বৃদ্ধি,পেনশন সহ মোট দশ দফা দাবি কে সামনে রেখে সুপের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। এইদিন কর্মীরা বালুরঘাট শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি সরকারের পক্ষ থেকে কেনার জন্য যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে ফোন কেনা সম্ভব না।এমনকি ফোনের সমস্ত দায়-দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে ।

Share This
Categories
বিবিধ

মানিকচকের ধরমপুরে রহস্যজনকভাবে উধাও শত শত ভোটারের নাম, প্রশাসনের নীরবতা প্রশ্নে।

মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- গায়েব ৮০০জনের নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নেই ৮০০জন ভোটারের নাম। আর যা ঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথের ছবি এমনই। অথচ রয়েছে তাদের ভোটার কার্ড।পঞ্চায়েত থেকে লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা। এসআইআর ঘোষনা হতে ২০০২সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষুচড়কখাছ তাদের ।নাম নেই তালিকায়। এই অবস্থায় কী করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।ফলে দুঃশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন ধরমপুরের প্রায় ৮০০জন বাসিন্দা।

Share This
Categories
বিবিধ

অবৈধ সম্পর্কের অভিযোগে উত্তাল হবিবপুর, বিচার সভার আগে গ্রাম থেকে উদ্ধার যুগল।

মালদহ-হবিবপুর, নিজস্ব সংবাদদাতাঃ — বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি। সালিশি সভার উদ্যোগ। খবর পেয়ে দুইজনকে উদ্ধার করল পুলিশ। মালদহের হবিবপুরের কচুপুকুর এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
জানাগিয়েছে, এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের। এনিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুইজনকে। অভিযোগ, এরপরেও মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক। আজ সকালে দুইজনকে হাতেনাতে ধরেন এলাকার মানুষজন। বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয়। খবর পৌঁছয় হবিবপুর থানায়। সালিসির আগেই পুলিশ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Share This
Categories
বিবিধ

বাংলাদেশ-নেপাল-আসাম-বিহার—সব জায়গা থেকে ভিড়, পুজোকে ঘিরে কর্মচাঞ্চল্যে বোল্লা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাওয়া খাওয়া ভুলে এখন একটাই কাজ —বাতাসা, কদমা বানানো। হ্যাঁ, শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষ্যে আগত দর্শণার্থীদের কাছে বিক্রির জন্য পুরোদমে চলছে এই বাতাসা তৈরির কাজ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বোল্লায় রক্ষাকালী পুজো। পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার এমনকি নেপালের মানুষরাও। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই সময়ে। দর্শণার্থীদের জন্য তাই আগে থেকেই তৈরী করে রাখছেন বাতাসা, কদমা প্রভৃতি। এই রকম এক দোকানের মালিক জানালেন, পুজোর সময় কয়েক কুইন্টাল বাতাসা বিক্রি হয়ে যায় নিমেষে। তাই আগে ভাগেই করে রাখতেই পুজোর অন্ততঃ দিন দশেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বাতাসা প্রস্তুতিকরণ।

Share This
Categories
বিবিধ

রক্তের অভাব মেটাতে গোয়ালতোড়ে প্রশাসনের উদ্যোগে প্রশংসনীয় রক্তদান কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্র্যাক ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় BDO অফিস প্রাঙ্গনে পঞ্চায়েত সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৩৮ জন রক্তদাতা রক্তদান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন BDO দেবঋষি ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

“মুখ্যমন্ত্রী ঠিক করবে দল”— সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রসঙ্গে মন্তব্য এড়ালেন মিঠুন চক্রবর্তী।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে এবং বর্তমান এসআইআর আবহে বালুরঘাটের রবীন্দ্রভবনে বিজেপির রুদ্ধদ্বার কর্মীসভা। কর্মীসভা উপলক্ষে এদিন বালুরঘাটে আসেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, এদিন মিঠুন চক্রবর্তী বিভিন্ন রণকৌশল নিয়ে বিজেপি কর্মীদের নির্দেশ দেন।

মিঠুন চক্রবর্তী জানান, কর্মী সভায় কি আলোচনা হয়েছে তা আভ্যন্তরীণ বিষয়। সে বিষয়ে কিছু না বললেও, তুমি বলেন কর্মী সভায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে বলা হয়েছে। পাশাপাশি, এদিন জেলায় ‘মিঠুন যোদ্ধা’ নামে একটি whatsapp গ্রুপ খোলা হয়। যাতে যে কোনো পরিস্থিতিতে, খবর পাওয়া মাত্র বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
এছাড়া এসআইআর সহ বিভিন্ন প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী জানান, যারা ভারতীয় তারা ভোট দেবে, মুসলিম বাদে যারা শরণার্থী তারাও যাতে ভোট দিতে পারে, ভারতীয় মুসলিমরাও ভোট দেবে। তবে অভারতীয় মুসলিমদের ফিরে যেতে হবে।
রাজ্যে এস আই আর আতঙ্কে যারা মারা যাচ্ছে বলা হচ্ছে তাও শুধুমাত্র প্রচার বলে তিনি জানান। পাশাপাশি, বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ আপনি হতে চলেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে, বিজেপি ঠিক করবে কাকে মুখ্যমন্ত্রী করা হবে। এটা বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দিন।

Share This
Categories
বিবিধ

SIR উপলক্ষে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি, নয়াবসতে প্রতিমন্ত্রীর অংশগ্রহণে উৎসবের আমেজ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR,অন্যদিকে রাজ্য তৃনমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলের তরফ থেকে প্রত্যেকটি অঞ্চলে ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার থেকে,এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাত নম্বর অঞ্চলের নয়াবসতে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, উপপ্রধান বিনোদ রম, গ্রাম পঞ্চায়েতের প্রধান জল সিং,অঞ্চল যুব সভাপতি প্রহ্লাদ মাহাত ,সনৎ হাঁসদা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এই দিন এলাকার মানুষজনের SIR সম্পর্কিত বিভিন্ন নথি পরীক্ষা-নিরীক্ষা করেন তৃণমূল কর্মীরা।

Share This
Categories
বিবিধ

পাঁশকুড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত নাবালকদের পাঠানো হল হোমে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সুন্দরনগর এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে। বাড়িতে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দুই অভিযুক্ত নাবালক ধর্ষণ করে গৃহবধূকে এমন অভিযোগে গ্রেফতার অভিযুক্ত দুই নাবালক। সেই সময় বাড়িতে দুই শিশুকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ। তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন সেই সময় ঘটে এমন ঘটনা।
সন্ধ্যা দেখানোর সময় তাঁকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ২ অভিযুক্ত নাবালককে। পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে, অভিযোগের ভিত্তিতেই ২ নাবালক অভিযুক্তকে হোমে পাঠানো হয়।
ধর্ষিতা গৃহবধূর পরিবারের অভিযোগ ওই এলাকায় মদের আসর চলত দীর্ঘদিন ধরে, এমনকি একাধিকবার ওই গৃহবধূকে ফলো করত বলে অভিযোগ, তারপরেই একা পেয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটায় বলে অভিযোগ গৃহবধূ তার পরিবারের।

Share This