Categories
বিবিধ

আরজি কর কাণ্ডে নতুন মোড়, পানিহাটি শ্মশানে সিবিআই দলের উপস্থিতি।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরেই বুধবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পানিহাটি শ্মশানে পৌঁছে বিভিন্ন নথি খতিয়ে দেখে এবং শ্মশান কর্মীদের সঙ্গে কথা বলে। দীর্ঘদিন ধরে বিচার দাবিতে সরব মৃতার পরিবার। নতুন করে তদন্ত শুরু হওয়ায় ফের আশার আলো দেখছেন তাঁরা। এখন নজর, এই তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না এবং প্রকৃত দোষীরা আদৌ শাস্তির মুখোমুখি হয় কি না।

Share This
Categories
বিবিধ

৫৮ বছরে পদার্পণ, খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ মানিকতলায়।

নদীয়া-কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:-৫৮ তম দূর্গা পুজোর খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ ফুটে উঠলো মানিকতলা অগ্রগামী ক্লাব প্রাঙ্গণে।
বিগত বছরের মতো এবারও কল্যাণীর গয়েশপুর পৌর এলাকার মানিকতলা অগ্রগামী ক্লাব দূর্গা পুজো করছে। এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করলো।
বুধবার সকালে দূর্গা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।
জানা যায় এবারের ভাবনা “মাটির তৈরি সবচেয়ে বড় দূর্গা প্রতিমা” এই খুঁটি পুজো দিয়ে উৎসবের শুভ সূচনা করলেন সংগঠনের সদস্যরা।

Share This
Categories
বিবিধ

দুর্নীতির অভিযোগে উত্তাল শালবাড়ি, সংঘের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ।

বানারহাট, নিজস্ব সংবাদদাতা:-বানারহাটের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলা সংঘের কার্যালয়ের সামনে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রায় শতাধিক মহিলা হাতে ডিম নিয়ে সংঘের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে ক্ষোভে ফেটে পড়ে কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় নয় বছর ধরে তৃণমূল জমানায় মহিলা সংঘের কিছু নেত্রী বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকারি প্রকল্পের সুবিধা ও সম্পদের সঠিক হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। এই অভিযোগের প্রতিবাদ জানাতেই এদিন সংঘের কার্যালয়ে হাজির হন এলাকার শতাধিক মহিলা। তবে সংঘের কোনও নেত্রীকে সেখানে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে তাঁদের মধ্যে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভকারীদের দাবি, সংঘের কার্যালয়ের ভিতরে ধান ঝাড়া মেশিন, মিনি পাওয়ার টিলার-সহ একাধিক যন্ত্রপাতি পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সেগুলির সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও সংঘের একটি গাড়ি রয়েছে, যা একটি বেসরকারি স্কুলে ভাড়া খাটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

এদিন বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের অনেকের হাতেই ডিম দেখা যায়। তাঁদের দাবি, মহিলা সংঘের নেত্রীরা যদি সরকারি সম্পদ ও আর্থিক লেনদেনের যথাযথ হিসেব না দেন, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘ডিম থেরাপি’ কর্মসূচিও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

স্থানীয় মহিলাদের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং সরকারি সম্পদের স্বচ্ছ হিসেব দেওয়া উচিত। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগের বিষয়ে মহিলা সংঘের কোনও নেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

গোপন সূত্রের খবরে হানা, বাড়ি থেকে মিলল বন্দুক-গুলি ও অস্ত্রের যন্ত্রাংশ।

ক্যানিং, নিজস্ব সংবাদদাতা :- গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ কার্তুজের খোল উদ্ধার করেছে।সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ক্যানিং থানার পুলিশ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় বাসিন্দা অপতার হোসেন সর্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, ১ রাউন্ড গুলি, ১২৫টি খালি ১২ বোর কার্তুজ ও বেশ কিছু আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং একটি লম্বা ভারী এয়ারগান উদ্ধার করা হয়। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে এবং বন্দুক মেরামতি ও কার্তুজ রিফিলিং এর কাজ করতো বলেও দাবি পুলিশর। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় বধূ নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, কাঠগড়ায় প্রধানের পরিবার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-সরকার বদল হতেই তৃণমূলের নেতা,জনপ্রতিনিধিরা বাইরের মানুষের চাপে এমনিতেই দুশ্চিন্তায়। তারমধ্যে এবার পরিবার থেকেই তৃণমূলের প্রধানের ছেলে সহ পাঁচজনের বিরুদ্বে উঠল বধূ নির্যাতনের অভিযোগ। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ওই গৃহবধূর নাম বীনা বর্মন। তিনি রবিবার রাতে ফালাকাটা থানায় এফআইআর করেন। বীনার অভিযোগ,আড়াই বছর আগে ময়রাডাঙ্গার প্রধান ভবানী বর্মনের ছেলে বাপী বর্মনের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়। তারপর থেকেই বাপী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন৷ প্রায় রাতেই মদ্যপান করে নির্যাতন চালান৷ বাপের বাড়ি থেকে পণ বাবদ টাকা নিয়ে আসার চাপও দেন। সেইসব অত্যাচারে প্রধান সহ বাড়ির সবার সায় ছিল। জানা গেছে, রবিবার সন্ধ্যায় প্রধানের বাড়িতেই বিষয়গুলি নিয়ে সালিশি সভা হয়। সেখানেও বীনা বর্মনকে মারধর করা হয় বলে অভিযোগ। বীনা জানান,তিনি ঘর থেকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসতে যান৷ তখন তার হাতে মারধর করা হয়। শাখা ভেঙে যায়৷ হাত কেটে যায়। তাই ওই রাতেই সবার বিরুদ্বে থানায় অভিযোগ দায়ের করেন। বীনার বাপের বাড়ি আলিপুরদুয়ার ১ ব্লকের বাবুরহাটে৷ বীনা আরো জানান,এতদিন তৃণমূল ছিল শাসকদল৷ তখন পুলিশের কাছে তিনি যাওয়াএ সাহস পাননি৷ অভিযোগ করলে তখন বন্দুক দিয়ে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাই সরকার বদল হতেই এবার পুলিশের দ্বারস্থ হন বীনা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে প্রধানের পরিবার। প্রধান ভবানী বর্মন জানান,এসব মিথ্যা অভিযোগ। যদি নির্যাতনই করা হত তাহলে এতদিন ধরে বৌমা এই বাড়িতে সংসার কীভাবে করল। প্রধানের স্বামী নিতীষ বর্মন জানান,আমার ছেলে কিছুটা নেশায় আসক্ত৷ এরজন্য কখনও ঝামেলা হতে পারে। তবে মারধর কখনও হয়নি। আর রবিবার সালিশিতেও মারধর করা হয়নি। মিথ্যা অভিযোগ। ও নিজের হাতের শাখা নিজেই ভেঙেছে। এদিকে ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে,অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে।

Share This
Categories
বিবিধ

আনন্দ পল্লীতে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুতের শকে প্রাণ গেল মহিলার।

নদীয়া – কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি গয়েশপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আনন্দ পল্লী এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর থেকে এলাকায় বজ্র মেঘ সহ বৃষ্টি হয় । তার পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না।
এই এলাকার বাসিন্দা বকুল সরকার বয়স আনুমানিক ৫০ এর মহিলা টিনের ঘরে থাকতেন।
প্রতিদিনের মতো সেদিনও রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ।
যদিও এলাকায় বিদ্যুৎ ছিল না দুপুরে বৃষ্টির পর থেকে।
জানা ভোরের দিকে বিদ্যুৎ আসে । মহিলা ভোরের দিকে বাইরে বেরোতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় বলে জানা যায়।
এরপর আসে পাশের মানুষ ছুটে আসে বাঁশ দিয়ে দড়জা ভেঙে দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে।
এরপর গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
তবে গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Share This
Categories
বিবিধ

দুর্ঘটনার পর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল ম্যাটাডোর, মৃত ১।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত সূরিপুকুর আলগড়িয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাত থেকে শিলিগুড়িগামী একটি মালবোঝাই ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী মহিলাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই মহিলা ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মহিলার নাম আয়েশা বিবি। তাঁর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে বলে জানা গিয়েছে। তিনি সূরিপুকুর আলগড়িয়া এলাকারই বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার পর ম্যাটাডোরটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির চালক গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ডিভাইডারের বিভিন্ন ত্রুটি এবং রাস্তার ধারে অবৈধভাবে বাস ও অন্যান্য যানবাহন পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে চলেছে। রাস্তা পারাপারের সময় সাধারণ মানুষ স্পষ্টভাবে বুঝতে পারেন না কোন দিক থেকে কত গতিতে গাড়ি আসছে ফলে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

স্থানীয়দের আরও অভিযোগ সড়কের ওই অংশে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। রাতের অন্ধকারে রাস্তা এবং চলন্ত যানবাহন স্পষ্টভাবে দেখা যায় না যার ফলে পথচারী ও চালক উভয়েরই সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁদের দাবি পর্যাপ্ত আলোর ব্যবস্থা অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ত্রুটিপূর্ণ ডিভাইডারের সংস্কার করা হলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনও নিরীহ মানুষের প্রাণ না যায়।

Share This
Categories
বিবিধ

২১ জুনকে সামনে রেখে যোগাভ্যাসে সামিল পুলিশ, পড়ুয়া ও সাধারণ মানুষ।

মালদা, নিজস্বসংবাদদাতা:– আগামী ২১শে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। তাই আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার যোগ কর্মসূচি পালিত হলো মালদার বামনগোলা থানায় ।

এদিন বামনগোলা থানার আইসি উদ্যোগ বিশ্ব যোগ দিবস উপলক্ষে এক. যোগচর্চা শিবির আয়োজন করা হয়।এই শিবিরে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে এলাকার স্কুলে ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। এদিন তারা সকলে মিলে যোগ প্রশিক্ষকের পরামর্শ মেনে শরীর ও মনের সুস্থতার জন্য যোগচর্চা করেন এবং সকলকে নিয়মিত যোগচর্চা করতে উৎসাহিত করেন বলে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি অমিত মাশান্তা সহ বামনগোলা থানার পুলিশের আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার সহ স্থানীয় বাসিন্দা সহ স্কুলের ছাত্র ছাত্রীরা।

Share This
Categories
বিবিধ

রক্তদান শিবির ও বাৎসরিক অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, সম্মানিত বিশ্বজয়ী যোগাসন তারকা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব যোগা বিভাগে বিশ্বসেরার সেরা দীপাঞ্জনকে সংবর্ধনা প্রদান করল ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশন।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে – ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির কে কেন্দ্র করে – গুণীজন সংবর্ধনার পাশাপাশি- বিশ্ব যোগা বিভাগে বিশ্বের সেরা শিরোপা অর্জনকারী- দাসপুরের গর্ব কৃতি সন্তান- দীপাঞ্জন জানাকে বিশেষ সম্মানে সম্মানিত করল কর্তৃপক্ষ।
এই সম্মান পেয়ে আপ্লুত দীপাঞ্জন ও তার পরিবার, এবং দীপাঞ্জন কে সম্মানিত করতে পেরে বিদ্যাসাগর রেলপথ মিশন ও গর্বিত হয়েছেন বলে মনে করে।
আজকের রক্তদান শিবিরে বিভিন্ন প্রান্তের মানুষ ও রক্তদান করেন।

Share This
Categories
বিবিধ

পেট্রলের বদলে জল! অভিযোগ ঘিরে তুলকালাম ফালাকাটার পাম্পে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পেট্রলের বদলে গাড়িতে ভরে দেওয়া হচ্ছে জল। বুধবার এমনই অভিযোগে ফালাকাটা ব্লকের জটেশ্বরের পেট্রল পাম্পে তুলকালাম পরিস্থিতি দেখা দেয়। প্রচুর গ্রাহক ওই পাম্পে এসে বিক্ষোভ দেখান। প্রত্যেকেরই অভিযোগ, জল মেশানো পেট্রল দেওয়া হয়েছে। তার জেরে কারো বাইক বিকল হয়ে পড়ায় গ্যারাজে নিয়ে যেতে হয়েছে। আবার কেউ বাইক ঠেলতে ঠেলতে পাম্পে এসে তেল ফেরত নেওয়ার চাপ দেন। অবশেষে ওই পাম্প কর্তৃপক্ষ ভুক্তভোগী গ্রাহকদের বাইক থেকে ওই পেট্রল বের করে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ওই পাম্প কর্তৃপক্ষের দাবি, গতকাল বৃষ্টির কারনে কোন প্রকার লিকেজ জন্য এমনটা হতে পারে।

Share This