Categories
রিভিউ

আজ ৬ সেপ্টেম্বর, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ৬ সেপ্টেম্বর। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

 

(ক) ডায়াবেটিস সেবা দিবস ৷

 

আজ যাদের জন্মদিন—-

১৯০৬ – লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৩ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯১৭ – (ক) বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।

(খ) জর্জ মান, ইংরেজ ক্রিকেটার।

১৯১৮ – জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

১৯২০ – শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷

১৯৪২ – রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৪৯ – রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।

১৯৬৪ – রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।

১৯৬৮ – সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৭২ – ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।

১৯৭৬ – নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।

১৯৯৫ – মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।

১৮৭৬ – জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।

১৮৮৯ – শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।

১৮৯২ – এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৯০৫ – আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯০৮ – কলকাতায় সর্বপ্রথম কলকাতা গাণিতিক সমিতি গঠিত হয়।

১৯৬৫ – প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

১৯৬৮ – দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯৮ – বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

১৮৭৯ – লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।

১৮৮০ – ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।

১৭১৬ – বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।

১৭৭৮ – হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।

১৬৫৭ – মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০১৭ – লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯০৭ – সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।

১৯৫৯ – এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা।

১৯৭২ – উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।

১৯৮২ – অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।

১৯৮৯ – মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৯০ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।

১৯৯৬ – সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৯৭ – পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।

১৯৯৮ – আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ

মূল্যবান মনুষ্য জীবন ও তার সদ্‌ব্যবহার : স্বামী আত্মভোলানন্দ।

ওঁ নমঃ শ্রী ভগবতে প্রণবায় ।

***আমাদের সুন্দর এই মনুষ্য জীবন সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মার দ্বারা  সৃষ্টি মোট চুরাশি লক্ষ প্রকার যোনি ভ্রমণ  করে জীব যোনি  থেকে উদ্ধার পেয়ে সুদুর্লভ মনুষ্য (যোনি) জীবন লাভ হয়। তাই পৃথিবীতে এই সুন্দর জীবনকে উপভোগ করুন। আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সংস্পর্শে আসা হয়, কেও কেও আপনার  সুখ্যাতি করবে আবার কেও কেও আপনাকে  কটু কথা শোনাবে বা ধিক্কার দেবে। মনে রাখবেন দুজনই  আপনার  প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে উপকার করে। সুখ্যাতি শুনলে, মনে উৎসাহ ও উদ্দীপনা বারে আরও ভালো করার, আর ধিক্কার শুনলে নিজের ভুলকে শোধরানোর সুযোগ এনে দেয়। তাই সব কিছু আনন্দের সাথে গ্রহণ করা উচিৎ।এমন কোন মানুষ নেই, যার মধ্যে কোন ভালো গুন নেই।আর ভালো মানুষগণ সবসময় সবার ভিতরে থাকা ভালো গুন গুলো দর্শন করেন। তাই সবসময়, নিজেকে নিয়েই ভাবা উচিত, নিজের ভুলগুলো বের করা উচিত,তবেই আমরা জীবনে উন্নতি করতে পারবো l

আমাদের মনুষ্য জীবন বেশ মজার, আপনি পৃথিবীতে সাথে কিছুই নিয়ে আসেন নি ,তারপর আপনি সবকিছুর জন্য  সারাজীবন লড়াই করেন এবং পরে সবকিছু ছেড়ে যান এবং কিছুই  সাথে নিয়ে যান না l আমাদের মনে রাখা উচিত জীবনে সুখ্যাতি, অর্থবল, পদমর্যাদা ও ক্ষমতা এই চারটি জিনিস মানুষের চিরস্থায়ী থাকে না আজকে যা আপনার কালকে  তা কিন্তু অন্য কারো হবে।কারণ,সৎ ও সুন্দর  মানুষের জীবনে ধন-সম্পত্তি-পদমর্যাদা নয়,  সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো নিরোগ দেহ, পরিতৃপ্ত মন, সততা ও মানসিক প্রশান্তি পূর্ণ জীবন, এইগুলো আবার একে অপরের পরিপূরক।জীবনে ভালো হওয়ার চেষ্টা করুন। আমি ভালো তা প্রমান করার কোন দরকার নেই ।আমাদের চিন্তাধারার কোন সীমা নেই, সর্বদা ভাল চিন্তা করুন, ভাল কাজ করুন , ভাল কথা বলুন , অপরকে ভালোবাসা দিন, তারপর ভাল হন।

আমাদের জীবনে সন্তুষ্ট থাকাই বুদ্ধিমানের কাজ। জীবন  যারা এটাকে উপভোগ করছেন তাদের জন্য জীবন শ্রেষ্ঠ। জীবন  যারা এটিকে বিশ্লেষণ করছেন তাদের জন্য জীবন কঠিন l জীবন যারা এর সমালোচনা করছেন তাদের জন্য জীবন সবচেয়ে খারাপ। আপনি আপনার নিজের জীবনকে নিজে সংজ্ঞায়িত করুন। অন্য লোকেদের আপনার জীবনের স্ক্রিপ্ট লিখতে দেবেন না।আমাদের এই পৃথিবীতে তর্ক করে জয়ী হবার চেয়ে, চুপ থেকে হেরে যাওয়াই ভালো। কারন বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মুর্খদের উল্লাস। আর  যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জীবন সংগ্রামে  জয়ী হয়।

জগতের সবকিছুই সুন্দর লাগে, যদি সুন্দরতা দেখার জন্য আমাদের একজোড়া সুন্দর চোখ থাকে। মনে খুশি খুশি ভাব থাকে। প্রতিটা দিন সুন্দর মনে হয়।  আপনি  ও সুন্দর, আমি ও সুন্দর , ফুলও সুন্দর, ফলও সুন্দর, বিষও সুন্দর, অমৃতও সুন্দর। জগতের সবকিছুই সুন্দর মনে হয়।  জীবনে এইগুলি হলো সুস্বাস্থ্য , দীর্ঘায়ু ও ভালো থাকার রহস্য। সর্বদা সত্য কথা বলুন ,কারণ, সত্য একটি অস্ত্রোপচারের মত, সামান্য ব্যথা দেয়, কিন্তু স্বস্তি দেয়, আর মিথ্যা হল একটি ব্যথানাশক, যা আপনাকে স্বল্পমেয়াদী স্বস্তি দেয় কিন্তু সারা জীবনের জন্য আপনাকে পার্শ্বপ্রতিক্রিয়া দেয়।

যদি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রএর দিকে দৃষ্টি নিক্ষেপ করি। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রী কৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুন কে, কর্ণের উপর বান মেরে হত্যা করার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে। যা কর্ণ কে ভয়ংকর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রী কৃষ্ণ কে প্রশ্ন করেন, এই তুমি ভগবান?  এই তুমি করুনাময়?  এই তোমার ন্যায্য বিচার ! যে একজন নিরস্ত্র কে হত্যা করার পরামর্শ দাও ? ভগবান শ্রী কৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, “চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমুন্যও নিরস্ত্র হয়ে গেছিলো, যখন সকলে মিলে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছিলে, তাঁর মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলো কর্ণ ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার বিচার।”

অতএব, আমাদের এই সুন্দর মনুষ্য জীবনে চলার পথে কর্ম করুন ভেবেচিন্তে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রনা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই (ভগবান) আপনাকে তা প্রদান করবেন।পরিশেষএ জগৎগুরু ভগবান স্বামী প্রণবানন্দজী মহারাজের শুভ ও মঙ্গলময় আশির্বাদ সকলের শিরে বর্ষিত হোক,এই প্রার্থনা করি…***
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ।।
ওঁ গুরু কৃপা হি কেবলম্ ….!

Share This
Categories
প্রবন্ধ

আজ ডায়াবেটিস সেবা দিবস, জানুন দিনটি কেন পালিত হয়।

আজ ডায়াবেটিস সেবা দিবস। অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের মৃত্যু দিবস স্মরণীয় করে রাখতে প্রতিবছর ডায়াবেটিক হাসপাতালগুলোতে ৬ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। অধিকাংশ দেশেই ডায়াবেটিস রোগীর সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, যদিও কিছু উন্নত দেশ এ বৃদ্ধির হারে লাগাম টানতে পেরেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্বেগজনক হারে ডায়াবেটিসের রোগী বাড়ছে।  ডায়াবেটিস রোগীর সংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি, ডায়াবেটিসজনিত স্বল্প ও দীর্ঘমেয়াদি জটিলতা এবং এতে মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ার কারণে ২০১২ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ডায়াবেটিসকে বৈশ্বিক মহামারি হিসাবে ঘোষণা করে।

শহুরে জনসংখ্যার তুলনায় গ্রামাঞ্চলে ডায়াবেটিক রোগী কম দেখা যায়, যা খাদ্য গ্রহণের পার্থক্যের কারণে হতে পারে । এই রোগ প্রতিরোধে শুধু সচেতনতা নয়, জীবনযাত্রার পরিবর্তনও জরুরি । বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক পরিশ্রমের কারণে ডায়াবেটিস রোগীদের শহরে বেশি দেখা যায় । ডায়াবেটিস হওয়ার পেছনে যেসব বিষয় জড়িত, সেগুলোকে দুটি ভাগে ভাগ করা যায় : পরিবর্তনযোগ্য-জীবনযাত্রা সম্পর্কিত বিষয় যেমন স্থূলতা, অলস জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ, ওষুধ ইত্যাদি; পূর্বে চিহ্নিত প্রি-ডায়াবেটিস এবং গর্ভকালীন অপুষ্টি। অপরিবর্তনীয়-পারিবারিক ও বয়স/লিঙ্গ। গবেষণালব্ধ তথ্য ও প্রমাণসাপেক্ষে এটা মোটামুটি নিশ্চিত যে, টাইপ-২ ডায়াবেটিস এবং এর জটিলতাগুলো প্রতিরোধ করা সম্ভব। এ জন্য প্রয়োজন সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টা।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসা উপলক্ষে এ রোগের আধুনিকতম গবেষণার সঙ্গে ক্লিনিক্যাল চিকিৎসার বাস্তব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পথিকৃৎ ডা. ইব্রাহিম ।
ঢাকার সেগুনবাগিচাতে নিজস্ব চিকিৎসা কক্ষে এবং ব্যক্তিগত যন্ত্রপাতি দিয়ে তিনি ডায়াবেটিক চিকিৎসার সূচনা করেছিলেন। ১৯৮৯ সালের এইদিনে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণ করেন।জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণের দিনের স্মরণে এ দিবসটি পালন করা হয়ে থাকে।এদিন রোগীদের মধ্যে ডায়াবেটিস রোগ নিয়ে সচেতনতা তৈরি করা, কীভাবে একে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে রোগীদের জানানো হয়।

ডায়াবেটিস হলে শরীরে প্রয়োজনীয় ইনসুলিনের মাত্রা কমে যায়, শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, প্রস্রাবের সঙ্গে শর্করা বেরিয়ে যায়। এতে রোগী দুর্বল হয় ও ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে যায়।
এ রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শুধু তাতেই থেমে থাকেন নি এ চিকিৎসক। এটিকে একাধারে গবেষণা ও গবেষণা ফলাবর্তনানুসারী ক্লিনিক্যাল চিকিৎসার উপায় ও উপলক্ষ নির্মাণ করেছিলেন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসা উপলক্ষে এ রোগের আধুনিকতম গবেষণার সঙ্গে ক্লিনিক্যাল চিকিৎসার বাস্তব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পথিকৃৎ ডা. ইব্রাহিম ।
ঢাকার সেগুনবাগিচাতে নিজস্ব চিকিৎসা কক্ষে এবং ব্যক্তিগত যন্ত্রপাতি দিয়ে তিনি ডায়াবেটিক চিকিৎসার সূচনা করেছিলেন। প্রাথমিকভাবে মাত্র ২৩ জন রোগীর ওপর গবেষণা ও তাদের চিকিৎসা অগ্রগতি তথা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাত্রা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ব্যবস্থা তিনি চালু করেছিলেন। পরে রোগীর সংখ্যা বেড়ে গেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও সমঝোতার মাধ্যমে রোগী রেফার করে চিকিৎসা করতেন।
১৯৮২ সালে যে বিশাল স্থাপনা ক্রমান্বয়ে গড়ে ওঠে, তা পরে ইব্রাহিম সেন্টার তথা অধুনা বারডেম নামে সুনাম ও সুখ্যাতি অর্জন করে।
বর্তমান জীবনধারায় ডায়াবেটিস একটি বড় সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। পরিবারে এখন দু-একজন ডায়াবেটিক থাকা যেন খুবই স্বাভাবিক । শুধু বয়স্করাই নয়, তরুণরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন । আমাদের দেশেও তরুণ জনগোষ্ঠীর মধ্যে অনেক ডায়াবেটিস রয়েছে এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য আজকের দিনট পালিত হয়।

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

মূল্যবান মনুষ্য জীবন ও বিনিময় প্রতিদান : স্বামী আত্মভোলানন্দ।

ওঁ নমঃ শ্রী ভগবতে প্রণবায় ….।

 

***আমাদের সুন্দর ভারতীয় সমাজে অনন্তকাল ধরে ঋষি, মুনি, সাধু, সন্ন্যাসী, প্রাচীনকালে হইতে অনেক বিখ্যাত দার্শনিক, অনেক বিখ্যাত বিজ্ঞানী, অনেক বিখ্যাত মহাপুরুষ, সাধুমহাত্মা, মহামানব, অনেক বিখ্যাত মানুষ,সময়ে সময়ে নিজেদের প্রভাব, মহিমা, জ্ঞানের, তপস্যার, আবিস্কারের অবদান রেখে গেছেন এই পৃথিবীতে মানব সমাজের জন্য, আমাদের জন্য। যেমন, উদাহরণ স্বরূপ সুদুর অতীতে রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী মেঘনাদ সাহা আরো অনেক মহামানব।বিনিময়ে তাদের কেউ কি তপস্যার মূল্য, সাধনার মূল্য, কঠোর পরিশ্রমের মূল্য চেয়েছেন? না পেয়েছেন? না আমরা কিছু দিয়েছি কোনোদিন?না দিতে পারবো?

সৌন্দর্যময় আমাদের এই পৃথিবী সকল নৈসর্গিক উপাদানে সমৃদ্ধ। এই মনোরম , অনুপম প্রাকৃতিক সৌন্দর্য অনন্তকাল ধরে আমাদের  চিত্তে আনন্দের অমৃতধারা জাগিয়ে তুলছে। এরই বহিঃপ্রকাশ  আমাদের নানা অনুভবে ও অনুভূতিতে। দিনে দিনে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই শিক্ষা স্বাস্থ্য ও আবাসন গড়ে উন্নত হওয়ার পথে আমাদের সমাজ ও আধুনিক সভ্যতা। যে অরণ্যঘেরা পৃথিবীতে তিলে তিলে মানুষ গড়ে তুলেছে আধুনিক সভ্যতা। আবার আধুনিক সভ্যতা মানুষের ক্রোধেই দাবানলের মতো জ্বলে পুড়ে সভ্যতার বিনাশ হওয়ার পথে  আজ আমাদের সুন্দর সমাজ।

আমরা মানুষ যদি মেঘের দিকে তাকায়, নদীর দিকে তাকায়, দেখি? মেঘ সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় জল-বৃষ্টি দেয়।নদী গুলি বিশাল জমিতে সেচ দেয়, জল দেয় এবং সমস্ত বিশ্বের পানীয় জল,সবুজ, ফসল উপহার দেয়। উদ্ভিদ,গাছ, বন,অকৃপণ ভাবে আমাদের অক্সিজেন, ছায়া, আশ্রয়,সবুজ ফসল, সবজি, ফুল, ফল, ইত্যাদি উপহার দেয়, আমরা মানুষ সেখানে বাস করি বহু বছর ধরে এবং গাছ কাটি, আমরা  নদীকে দূষিত করি, জমিকে দূষিত করি, উদ্ভিদকে, নদীকে মেঘকে এর ক্ষতি পূরণ কে দিয়েছে ? নদীকে মেঘকে উদ্ভিদকে তাদের কঠোর পরিশ্রমের মূল্য কে দি? আমরা মানুষ সামান্য কারও  উপকার করে বলি—“অনেক করেছি,কিন্তু বিনিময়ে কি পেলাম?”

তাই, কেউ  আপনাকে খারাপ বললেও  আপনি মন  খারাপ করবেন  না, অভিশাপ দিলেও ভয়  করবেন না,কিন্তু ,আপনি শত্রু মিত্র সবার জন্য ঈশ্বরের কাছে  মঙ্গল কামনা করবেন। তাই, আমাদের জীবনে পড়ে গেলে ক্ষতি নেই। কিন্তু পড়ে গিয়ে আবার জীবনে উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানোই জীবন। হার মানা চলবেনা।আমাদের প্রত্যেকের সর্ব্বদা স্মরণ রাখা প্রয়োজন, আমাদের কথা ও ব্যবহার  মিত্রকে শত্রু ও আপনকে পর করে, আবার কথা ও ব্যবহারই শত্রুকে মিত্র, পরকে আপন করে। নীরবতা এবং হাসি দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়। হাসি যেমন সমস্যা মেটাতে সাহায্য করে, নীরবতা সেই সমস্যাগুলিকে এড়িয়ে চলতে শেখায়।আবার,রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষের মন সরল হয়, কিন্ত যারা রেগে গেলে ও হাসি হাসি মুখে চলাফেরা করে তারা শয়তানের থেকেও ভয়ংকর হয়।
কারণ,*মানুষের জীবনী একধরনের সাহিত্য যা কোন মানুষের জীবনের উপর লেখা হয়। জীবনী কখনও কাল্পনিক হয় না। দোষ-গুন,ভালো-খারাপ  মানুষের  সব দিয়েই জীবনী হয়।প্রতিদান, বিনিময়ে দিয়ে নয়।*

তাই, পৃথিবীতে সবথেকে কঠিন কাজ মানুষকে খুশি রাখতে পারা, কারণ, মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই, পূর্বের সব উপকারের কথা মানুষ ভুলে যায়।এই সুন্দর প্রকৃতি ও মানুষকে খুশি রাখতে পারে নি? আমরা মানুষ ভয়ংকর স্বার্থপর। কোন কোন সময় খুব ভয় পেলে একা ঘরে  আছেন ভাববেন না, তখন ভেবে নেবেন আপনার  পাশে সবসময় দুই জন থাকেন  ভগবান আর শয়তান , আপনি  যাকে বেশি পছন্দ করবেন  সেই আপনার  পাশে থাকবে, আপনার  ভালোবাসার উপর নির্ভর করবে সেটা কে? ভগবান না শয়তান আপনার পাশে আছেন।সেটা, আপনার অনুভবের, ভাবনার, ভালোবাসার উপর নির্ভর করবে। দান প্রতিদান এর উপর নয়।

আমরা এই সুন্দর পৃথিবীতে কতটুকু বাঁচবো আর কতদিনই বা বাঁচবো ? টিক টিক করে করে সেকেন্ড, মিনিট, ঘন্টা দিন,রাত কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে! এতো অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উষ্কানী মূলক কাজ-কর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ,এই সব ব্যাপার স্যাপার গুলোতে দয়া করে কেউ সময় নষ্ট করবেন না। ভালো বই পড়ুন, রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্যোদয় দেখুন, নদীর ঢেউ অনুভব করুন, প্রতিদিন নিয়ম করে অন্তত একজন মানুষকে ভালো থাকার জন্য সাহায্য করুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে দেখুন, পৃথিবী কতো সুন্দর সেটা অনুভব করুন, নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব  করুন,  ভগবান, স্রষ্টাকে স্মরণ করুন। কোনও প্রতিদান, বিনিময়, চাওয়া পাওয়ার প্রয়োজন হবে না।

কারণ,*অন্যায় করলে আমাদের শাস্তি হবেই,পাপ বাপকে ও  ছাড়েনা, এই জন্মের পাপ এই জন্মেই ভোগ করে যেতে হবে, সে আপনি  যত বড়োই হওন না কেনো ।*  তাই ,*মনের গোপনে একটি সুন্দর সুরভিত ফুল রেখো মনে মনে, দলে দলে আসবে প্রজাপতি মনের বাগানে, দেখো মনটি মুহূর্তে পরিণত হবে সুরভিত ফুলের বাগানে।* তাই, বিনিময়, প্রতিদান, চাওয়া পাওয়ার বাসনা থেকে যে মানুষ নিজেকে  দুরে রাখতে পারবেন, মনে রাখবেন, সুন্দর  মূল্যবান  মনুষ্য  জীবনে এই পৃথিবীতে তিনি আসল শান্তি-সুখের জগতে প্রবেশ এর পথ খুঁজে পেলেন।
জগৎগুরু ভগবান স্বামী প্রণবানন্দজী মহারাজের শুভ ও মঙ্গলময় আশির্বাদ সকলের শিরে বর্ষিত হোক! এই প্রার্থনা করি…***
ওঁ গুরু কৃপা হি কেবলম্ ….!
স্বামী আত্মভোলানন্দ

Share This
Categories
প্রবন্ধ

আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিন্তাধারা ও শিক্ষাদর্শন এখনো সমানভাবে  পাথেয়।

একদিকে ভারতীয় অধ্যাত্মবাদ,অন্যদিকে পাশ্চাত্য চিন্তাধারা –দুই মিশ্রনে পরিপূর্ণ আধুনিক প্রগতিবাদী মানুষ ছিলেন ডঃ সর্বপল্লীরাধাকৃষ্ণন। নেহেরুজীর মতে,রাধাকৃষ্ণন ছিলেন ‘আধুনিক বিশ্বদর্শনের প্রতিভূ। ……….তিনি বিভিন্নভাবে দেশের সেবা করেছেন।কিন্তু সর্বোপরি তিনি একজন মহৎ শিক্ষক।তাঁর নিকট হতে আমরা অনেক কিছু শিখেছি এবং আজও শিখতে থাকবো।’ নেহেরুজী সত্য কথাই বলেছেন। রাধাকৃষ্ণনের চিন্তাধারা ও শিক্ষাদর্শন আমাদের বত’মান যুগেও সমান প্রাসঙ্গিক এবং  পথচলার পাথেয়।তিনি যে সমস্ত উপদেশ ও শিক্ষা দিয়ে গেছেন তা আমরা যদি ঠিকমত গ্রহণ করতে পারি তাহলে আমাদের পথ চলা সুগম হবে,আমাদের জীবনে উত্তরণ ঘটবে।
অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারে নিরন্তর দারিদ্রের সাথে সংগ্রাম করেও তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদ অলংকৃত করেছিলেন।দুঃখ-দারিদ্রকে জয় করে তিনি অতি সহজেই বলতে পেরেছেন- ‘Often suffering is not punishment but discipline’.

 

তিনি বলেছেন ,-‘মানুষের জীবন চলমান কর্মের এক ধারাবাহিক প্রকৃতি-এক মুহূর্ত নষ্ট করা চলবেনা।’ রাষ্ট্রপতির সুমহান ঐতিহ্য পালন করতে গিয়ে অনেক সময় তাঁকে বিবেকের দংশনে দংশিত হতে হয়েছিল,তবুও তিনি কখনও সত্যের পথ থেকে বিচ্যুত হননি।তিনি কখনও নিজের আত্মগরিমা প্রকাশ করেননি,তিনি ছিলেন সহজ সরল ও অমায়িক।
তিনি গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ ‘Song Offerings’ পড়ে রবীন্দ্রনাথের প্রতি গভীর ভাবে আকৃষ্ট হন।রবীন্দ্রনাথের কবিতা “বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ তাপে ব্যাথিত চিত্তে নাইবা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।”
এই কবিতাটি তাঁর মনে গেঁথে যায়,তিনি বুঝতে পারেন দুঃখের মধ্য দিয়ে যে জয়লাভ তা জীবনের চরম সার্থকতা নিয়ে আসে-
এই উপলব্ধির সঙ্গে উপনিষদের দর্শনতত্ত্বের মিল খুঁজে পেয়েছিলেন রাধাকৃষ্ণন।
উপনিষদের শ্লোকটি হল-
অসতো মা সদগময়
অসতো মা জ্যোতির্গময়,
মৃতোর্মা অমৃতগময়।”
অর্থাৎ অসত্য থেকে সত্য,অন্ধকার থেকে আলোকে এবং মৃত্যু থেকে অমৃতে চলো।
ডঃ রাধাকৃষ্ণনের জীবনের মর্মবাণী ছিল – “দেবমন্দির হচ্ছে নিত্য পবিত্র মন্দির,আর সেই মন্দিরে তুমি নিজেই, যেমন মৃগের দেহের মধ্যেই কস্তুরি বিরাজ করে।আমরা  একাগ্রচিত্তে মনের মালিন্য দূর করবো।” তাঁর মতে ,জন্ম হোক যেখানে সেখানে,কর্মের মাধ্যমেই আমরা বিশ্বমানব হতে পারি। তিনি বলেছেন-“একান্ত নীরবতার মধ্যে বন্দীর বন্ধন মুক্তির জন্য করুন ক্রন্দনের মতো এবং অন্তরকে পাওয়ার জন্য কাতর ক্রন্দনধ্বনির মতো আমাদের কানে ভেসে আসে ব্যাথিত আত্মার সবিলাপ কণ্ঠস্বর।”
তাঁর শিক্ষাদশ’নও আমাদের ভালভাবে উপলব্ধি করা প্রয়োজন।তিনি বলেছেন – “A good Teacher is a candle,it consumes itself to light the way for others.” তাঁর মতে –একজন মানুষের সফলতা,চরিত্র ও ভাল ব্যক্তিত্ব গড়ার পিছনে শিক্ষকের অবদান রয়েছে।একজন শিক্ষককে কঠোর পরিশ্রম করতে হবে।তিনি শুধুমাত্র পুঁথিগত হবেন তা নয়,তিনি জীবনের যে কোনো ক্ষেত্রের শিক্ষক হতে পারেন।তিনি বলবান,গুনবান ও চরিত্রবান করে তুলতে ছাত্রকে সাহায্য করবেন।সমাজগড়ার কারিগর হিসাবে শিক্ষকের গুরুত্ব অনেকখানি।তাঁর মতে, -“Every one acknowledges how a teacher shapes the life of students and we should be ever greatful to them”
জ্ঞানতপস্বী রাধাকৃষ্ণন কয়েকটি অনবদ্য বাণী রেখে গেছেন-সেগুলি নিম্নরূপ –
১। বইয়ের তাৎপর্য হলো আমাদের সংস্কৃতির মধ্যে সেতু নির্মান করা।
২। সহনশীলতা হলো শ্রদ্ধা,যা সীমিত মন অসীমতায় পৌঁছানোর জন্য প্রয়োজন।
৩। জীবনের আনন্দ ও সুখ শুধুমাত্র জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতে সম্ভব।
৪। সত্যিকারের শিক্ষক তাঁরাই,যাঁরা নিজের জন্য চিন্তা করতে শেখায়।
৫। একজন পরামর্শদাতা শিক্ষক একজন ব্যক্তিকে সম্ভাব্য ভবিষ্যৎ দেখাতে ক্ষমতায়ন করেন।
৬। যখন আমরা মনে করি আমরা সব জানি,তখনই আমাদের শিখতে হবে।
৭। কেবল নিখুঁত মনের মানুষেরই জীবনে আধ্যাত্মিকতার অর্থ বুঝতে পারেন,নিজের সত্যতা,আধ্যাত্মিক একনিষ্ঠতার পরিচয়।
৮। জ্ঞানও বিদ্যার ফল হলো অনুভব।
৯। মানুষের স্বভাব মূলত ভাল এবং আত্মজ্ঞানের প্রচেষ্টা সমস্ত খারাপকে দূরে ঠেলে ফেলে দেবে।
১০। যদি মানুষ দানবে পরিনত হয় তাহলে তার হার হয়,
যদি মানুষ মহামানব হয়ে যায়,তাহলে এটি তার চমৎকার,
যদি মানুষ মানুষে পরিনত হয় তাহলে এটি তার জয়লাভ।
শিক্ষা সম্পর্কে তিনি খুব সুন্দর কথা বলেছেন – ‘জনগণকে শুধুমাত্র নাগরিক হওয়ার জন্য প্রশিক্ষণ দেবেনা, তাকে মানুষ হওয়ার জন্য প্রশিক্ষণ দেব।’
শিক্ষা সম্পর্কে বিবেকানন্দ প্রায় একই কথা বলেছেন –
“Man making is my mission.”
পরিশেষে বলি, ডঃ রাধাকৃষ্ণন একজন পূর্ণমানব-জ্ঞানের এক অতল সমুদ্র।ঋষির মতো প্রাজ্ঞ,জ্ঞানসাগরের অতল তলের ডুবুরী।সারা পৃথিবীর মানুষ তাঁর পান্ডিত্যের ঝরনা ধারায় স্নাত হয়ে উপলব্ধি করেছেন তাঁর দর্শন,শিক্ষা,সংস্কৃতি,সমাজচিন্তা ও দেশত্ববোধ।আজও তিনি দর্শনের মধ্য দিয়ে বটবৃক্ষের মতো আমাদের ছায়া দিয়ে রেখেছেন।সারাজীবন বহু উচ্চপদে অধিষ্ঠিত হয়েও যেহেতু তিনি প্রথম জীবনে শিক্ষক ছিলেন সেইহেতু তিনি শিক্ষকসমাজকে ভুলে যান নি।তাই তাঁর নিজের জন্মদিনটিকে ‘শিক্ষক-দিবস’ হিসাবে পালন করতে নির্দেশ দিয়ে গেছেন।তিনি পুঁথি সর্বস্ব শিক্ষা দানের বিরোধী ছিলেন এবং তিনি ছাত্রদের প্রকৃত মানুষ গড়ার কথা বলেছিলেন, তাই শিক্ষকদের কঠোর পরিশ্রম করতে হবে সে কথাও উল্লেখ করেছিলেন।
তাই বর্তমান শিক্ষকদের উচিত তাঁর প্রদর্শিত পথে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা।আজ শিক্ষক দিবসে শিক্ষক সমাজকে  তাই আবার নতুন করে শপথ গ্রহণের মাধ্যমে  তাঁর উপদেশ মতো কঠোর পরিশ্রম করার মানসিকতা নিয়ে প্রকৃত মানুষ গড়ার জন্য সচেষ্ট হতে হবে।তবেই তাঁর জন্মদিনে আমাদের সকলের শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন সার্থক হবে।
এই সত্যসন্ধানী জ্ঞানতপস্বী দীর্ঘ ৮৭ বছর কর্মময় জীবন কাটিয়ে ১৯৭৫ সালের ১৭ই এপ্রিল অমরলোকে যাত্রা করেন।আজ তিনি আমাদের মধ্যে নাই।কিন্তু তিনি আমাদের জন্য রেখে গেছেন তাঁর মূল্যবান বাণী সমূহ ও দর্শন শাস্ত্রের অমূল্য গ্রন্থসমূহ-যেগুলির সাহায্যে পরমার্থিক সত্ত্বার দিব্যজ্যোতি বিদ্যুতের   মতো আমাদের অন্তরকে স্পর্শ করবে।
আসুন,আমরা আজ এই মহামনীষীর শুভজন্মদিন ৫ই সেপ্টেম্বরে বিনম্রচিত্তে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বলি –
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণ ধুলির তলে।

 

কলমে : শ্রী প্রশান্ত কুমার দাস।
শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক ,বাজিতপুর উচ্চ বিদ্যালয়(উঃমাঃ),
পোঃ-পাথাই, ময়ূরেশ্বর-১,বীরভূম ।

Share This
Categories
প্রবন্ধ

লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।

ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের অব্যর্থ পরিশ্রম যার ফলেই ব্রিটিশদের থেকে ভারত রাজনৈতিক দিক থেকে মুক্তি পেয়েছে। ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীতে ব্রিটিশ সম্রাজ্যবাদ বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়, তার মূলে যে সকল বিপ্লবীর নাম সর্বজন স্বীকৃত তাঁদের মধ্যে লোকনাথ বল  প্রথমসারির একজন অন্যতম বিপ্লবী ছিলেন। লোকনাথ বল  ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক উল্লেখযোগ্য নাম, যিনি দেশমতৃকার শৃঙ্খল মুক্তির জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণ রূপে।

 

লোকনাথ বল (৮ মার্চ ১৯০৮ – ৪ সেপ্টেম্বর ১৯৬৪) ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী এবং সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের একজন সদস্য, যেটি ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগারে অভিযান চালিয়েছিল।  পরে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।  ভারতের স্বাধীনতার পর, তিনি মৃত্যুর আগ পর্যন্ত কলকাতা কর্পোরেশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন।

 

লোকনাথ বল ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের চট্টগ্রাম জেলার ধোরলা গ্রামে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতার নাম ছিল প্রাণকৃষ্ণ বল।  ১৮ এপ্রিল ১৯৩০-এ, তার নেতৃত্বে বিপ্লবীদের একটি দল AFI অস্ত্রাগার দখল করে।  পরবর্তীতে, ২২ এপ্রিল ১৯৩০, তিনি ব্রিটিশ সেনাবাহিনী এবং ব্রিটিশ পুলিশের সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত বাহিনীর সাথে আরেকটি বন্দুকযুদ্ধের নেতৃত্ব দেন।  এই বন্দুকযুদ্ধে তার ছোট ভাই হরিগোপাল বাল (টেগরা) এবং আরও ১১ জন বিপ্লবী মারা যান।  তিনি পালাতে সক্ষম হন এবং ফরাসি অঞ্চল চন্দরনাগরে পৌঁছাতে সক্ষম হন।  ১৯৩০ সালের ১ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর তাকে এবং গণেশ ঘোষকে গ্রেফতার করা হয়।  এই বন্দুকযুদ্ধে তার যুবক সহযোগী জীবন ঘোষাল ওরফে মাখন মারা যায়।  তাকে 1 মার্চ ১৯৩২-এ যাবজ্জীবনের জন্য পরিবহনের শাস্তি দেওয়া হয় এবং পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে পাঠানো হয়।  ১৯৪৬ সালে মুক্তি পাওয়ার পর, তিনি মানবেন্দ্র নাথ রায়ের প্রতিষ্ঠিত র‌্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন।  পরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন।

তিনি ১ মে ১৯৫২ থেকে ১৯ জুলাই ১৯৬২ সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশনের দ্বিতীয় ডেপুটি কমিশনার ছিলেন। তিনি ২০ জুলাই ১৯৬২-এ প্রথম ডেপুটি কমিশনার হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ৪ সেপ্টেম্বর ১৯৬৪-এ কলকাতায় তাঁর মৃত্যুর আগ পর্যন্ত পদে বহাল ছিলেন। তাঁর ছেলে ডাঃ হিমাদ্রি  বাল কলকাতা থেকে এমবিবিএস করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।  তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট হয়ে ওঠেন এবং মর্যাদাপূর্ণ আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ পুনে সহ আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসের বেশ কয়েকটি টিচিং হাসপাতালে পোস্ট করা হয়।  তিনি ২০১৫ সালে সেনাবাহিনীর কর্নেল হিসাবে অবসর গ্রহণ করেন এবং প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যার অধ্যাপক হিসাবে পুনের একটি স্থানীয় মেডিকেল কলেজে অধ্যাপনা করছেন।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ আন্তর্জাতিক দাতব্য দিবস, জানুন দিনটি কেন পালিত হয় এবং গুরুত্ব।

মাদার তেরেসার  ৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে ইহধাম ত্যাগ করে দিব্যধামে পদার্পণ করেন। মহীয়সী এই ব্যক্তিত্বের মৃত্যু দিনটিকে বিশেষ মর্যাদা দিয়ে জাতিসংঘের ২০১২ সালের ১৭ ডিসেম্বর সাধারণ পরিষদের রেজুলেশন নং- এ/আরইএস/৬৭/১০৫: খসড়া এ/৬৭/এল.৪৫ ধারায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দাতব্য দিবস পালনের ঘোষণা দেয়।

 

আন্তর্জাতিক দাতব্য দিবস হল একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর ৫ সেপ্টেম্বর পালন করা হয়।  এটি ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক দাতব্য দিবসের প্রধান উদ্দেশ্য হল সচেতনতা বৃদ্ধি করা এবং সারা বিশ্বে ব্যক্তি, দাতব্য, জনহিতকর ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির জন্য তাদের নিজস্ব জন্য দাতব্য সংক্রান্ত কার্যকলাপের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা  স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্দেশ্য।

আন্তর্জাতিক দাতব্য দিবসটি ২০১১ সালে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট এবং সরকার দ্বারা সমর্থিত একটি হাঙ্গেরিয়ান নাগরিক সমাজের উদ্যোগ হিসাবে কল্পনা করা হয়েছিল, দৃশ্যমানতা বাড়ানোর জন্য, বিশেষ ইভেন্টগুলি সংগঠিত করতে এবং এইভাবে সংহতি, সামাজিক দায়বদ্ধতা এবং দাতব্যের জন্য জনসমর্থন বৃদ্ধি করতে।
5 সেপ্টেম্বর কলকাতার মাদার তেরেসার মৃত্যু বার্ষিকীকে স্মরণ করার জন্য বেছে নেওয়া হয়েছিল, যিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন “দারিদ্র্য এবং দুর্দশা কাটিয়ে ওঠার সংগ্রামে গৃহীত কাজের জন্য, যা শান্তির জন্য হুমকিস্বরূপ।”
১৭ ডিসেম্বর ২০১২-এ, হাঙ্গেরির একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায়, জাতিসংঘের সাধারণ পরিষদ ৫ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক দাতব্য দিবস হিসেবে মনোনীত করার জন্য সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করে।  রেজোলিউশনটি ৪৪টি জাতিসংঘের সদস্য রাষ্ট্র (আলবেনিয়া, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বেলারুশ, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, কম্বোডিয়া, চিলি, ক্রোয়েশিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইরিত্রিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হরিয়া, উং-ডুয়ে-এ, উং-ডুয়ে-এ, জর্জিয়া-তে সহ-স্পন্সর করেছে।  , আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জর্ডান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাটভিয়া, লেবানন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, ম্যাসিডোনিয়া, মাদাগাস্কার, মাল্টা, মন্টিনিগ্রো, পাকিস্তান, পোল্যান্ড, সাইউব কোরিয়া, সাইউব কোরিয়া, রোপনিয়ার কোরিয়া , সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া  , থাইল্যান্ড, তুরস্ক, ইউক্রেন) জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করে।
তার রেজোলিউশনে, সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, স্টেকহোল্ডারদের পাশাপাশি নাগরিক সমাজের এনজিওগুলিকে দাতব্য প্রতিষ্ঠানকে উত্সাহিত করে একটি উপযুক্ত পদ্ধতিতে আন্তর্জাতিক দাতব্য দিবস উদযাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে, শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম সহ।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া।।

Share This
Categories
রিভিউ

আজ ৫ সেপ্টেম্বর, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ৫ সেপ্টেম্বর। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

(ক)  শিক্ষক দিবস (ভারত)

(খ) আন্তর্জাতিক দাতব্য দিবস ৷

 

আজ যাদের জন্মদিন—-

১৯২১ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ।

১৯২৯ – মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক।

১৯৩৯ – জর্জ লেজনবি, অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল।

১৯৪০ – রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৫১ – মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।

১৯৫২ – বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা।

১৯৫৪ – রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

১৯৭০ – মোহাম্মদ রফিক, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৭৯ – আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী (সরোদিয়া)।

১৯৯১ – ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।

১৮৮৮ – ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ।

১৭৭৪ – ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পার।

১১৮৭ – অষ্টম লুইস, ফ্রান্সের রাজা।

৬৯৯ – ইমাম আবু হানিফা, ইরাকি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যক্তিত্ব।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০০০ – টাভালু জাতিসংঘে যোগ দেয়।

১৯০৫ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১০ – ১৫৭ টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়।

১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।

১৯৬০ – রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।

১৯৬২ – ভারতে শিক্ষক দিবস উদ্‌যাপন শুরু হয় ।

১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।

১৯৭২ – মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে হত্যা করে।

১৭৬২ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে।

১৭৬৩ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।

১৬১২ – চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।

১৬৬৬ – লন্ডনের অগ্নিকান্ডের সমাপ্তি। তিনদিন যাবৎ চলা এই অগ্নিকান্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৯ – সাইফুর রহমান, বাংলাদেশী অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

২০১৬ – লিন্ডসে টাকেট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯০৮ – অর্ধেন্দুশেখর মুস্তফি , বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।

১৯৩০ – নিরালম্ব স্বামী, প্রকৃত নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষের সহযোগী ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী।

১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

১৯৭৪ – আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।

১৯৭৫ – আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী।

১৯৯৫ – সলিল চৌধুরী খ্যাতনামা ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার।

১৯৯৭ – মাদার তেরেসা, আলবেনীয় ভারতীয় মিশনারী শান্তির জন্য নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৫৭ – অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮৫৯ – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত।

১৭৮৬ – পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।

১৫৬৬ – তুর্কী সুলতান সোলাইমান আজম।

১১৬৫ – নিযো, জাপানের সম্রাট।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

৪ সেপ্টেম্বর, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ৪ সেপ্টেম্বর। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

 

আজ যাদের জন্মদিন—-

১৯০৪ – প্রেমেন্দ্র মিত্র,কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।

১৯০৬ – ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী।

১৯০৮ – আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট।

১৯১৭ – হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।

১৯২৭ – জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩১ – মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।

১৯৩৩ – রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।

১৯৩৪ – ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ

১৯৩৮ – লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা।

১৯৫২ – ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ।

১৯৫৪ – সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

১৯৭১ – ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৮২৫ – ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি।

১৮৪৬ – ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।

১৮৮০ – ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক।

১৮৯০ – এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক।

১৮৯৪ – জ্ঞানচন্দ্র ঘোষ,ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক।

১৫১৪ – বিখ্যাত ফরাসী ভাস্কর ‘জন গুজান’।

১৫৬৩ – ওয়াংলি, চীনা সম্রাট।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৯০৪ – ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

১৯০৯ – লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‌্যালি অনুষ্ঠিত হয়।

১৯১১ – বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৩০- লন্ডনে কেম্ব্রিজ থিয়েটার চালু হয়।

১৯৩২ – ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪০ – ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।

১৯৫৬- আই বি এম THE IBMRAMAC305 নামক কমপিউটর বাজারে আনে যেটা চৌম্বকীয় তথ্য সংরক্ষণ করতে পারে।

১৯৭২ – মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলী অ্যাথলেটদের প্যালেস্টাইনীরা জিম্মি করে।

১৯৮৭ – রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

১৯৯৫ – বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

১৮৩৩ – সংবাদপত্র বিতরনের জন্য বাচ্চা ছেলে নিয়োগ করা হয়।

১৮৬৬ – হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১৮৭০ – ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৮৮২- মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরন ব্যবস্থা আবিষ্কার করেন।।

১৮৮৫- নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

১৮৮৮- জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।

১৮৯৪ – নিউইয়র্ক শহরে ১২,০০০ দর্জি ধর্মঘট করে।

১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১২৬০ – ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।

৪৭৬ – সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের (Odoacer) নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৩ – জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

২০০৪ – বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার।

২০০৬ – স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব

২০১১ – অজিত রায়, বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক

২০১২ – সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক।

২০২২ — গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার।

১৯৫৭ – অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী।

১৯৬৪ – লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।

১৯৬৫ – জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার।

১৯৭৮ – সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

১৯৮৯ – ফ্রান্সের লেখক জ র্জেস সিমেনন।

১৭৬৭ – ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।

১০৬৩ – পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল।

৭৯৯ – শিয়া ইমাম মুসা আল কাজিম।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
গল্প প্রবন্ধ

জানুন, শ্রীজগন্নাথের কপালে কিভাবে এল হীরে : রাধাবিনোদিনী বিন্তি বণিক।

রায়সেনগড়ের রাজার প্রধান সেনাপতি ছিলেন শ্রীঅঙ্গদ । তিনি আবার সম্পর্কে রাজার খুড়াও(কাকা) হতেন । অঙ্গদ তেমন ভক্ত  ছিলেন না । তবে তাঁর পত্নী অত্যন্ত ভক্তিমতী ছিলেন । অঙ্গদ  পত্নীকে ভীষণ ভালোবাসতেন । বলতে গেলে পত্নী-অন্ত-প্রাণ ছিলেন । পত্নীর সুখের জন্য তিনি যে কোন কিছু করতে রাজি । একদিন অঙ্গদের ভবনে পত্নীর গুরুদেব এলেন । সেসময় অঙ্গদ ছিলেন না । গৃহে ফিরে তিনি দেখলেন গুরুদেবের সেবায় ব্যস্ত  তাঁর পত্নী । মুহুর্তেই ক্রোধিত হলেন অঙ্গদ । পত্নীকে  তিরস্কার করে বসলেন এই বলে যে, অন্দরমহলে কীভাবে একজন বাইরের পুরুষ প্রবেশ করলো ! ভক্তিমতী রমণী প্রথমে বোঝাবার চেষ্টা করলেন , গুরু সম্পর্কে এমন প্রাকৃত, হীন ভাবনা মনে আনতে নেই । কিন্তু, পত্নীপ্রেমিক অঙ্গদ কিছুতেই কিছু বুঝতে চান না । ভীষণ ঈর্ষা হয়েছে মনে তাঁর । শান্ত প্রকৃতির, সুশীলা রমণী অত্যন্ত কষ্ট পেলেন যখন অঙ্গদ দু-চার কথা সেই গুরুদেবকেও শুনিয়ে দিলেন । রমণী স্থির করলেন, যে গৃহে আমার গুরুর অপমান হল, সেই গৃহে আমি আর থাকবোই না । কিন্তু , আমার স্বামী তো আমায় গৃহের বাইরে যেতেই দেবেন না । চারিদিকে প্রহরী । তাহলে আমি বরং চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় নেব ।
মুখে কিছু পত্নী বলেন না, কিন্তু দিনের পর দিন অনাহারে থাকতে লাগলেন । প্রাণ ত্যাগের অভিসন্ধি  নিয়ে । অবশেষে রুগ্না, ক্লীষ্টা হলেন । অসুস্থ হয়ে পড়লেন । বৈদ্য দেখে শুনে বুঝলেন দীর্ঘদিন অনাহারে থাকার ফল এ । অঙ্গদ যখন জানলেন সব বৃত্তান্ত, ব্যথিত হলেন খুব । নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হল তাঁর । হাজার হোক  পত্নীই যে তাঁর জগৎ । পত্নীকেই নিজের দেবীরূপে দেখতেন তিনি । অভিমান ভুলে তাই মানিনী পত্নীর মান ভাঙ্গাবার চেষ্টা করলেন; বললেন, “তুমি আহার করো । অন্ন মুখে তোলো । কথা দিচ্ছি যা বলবে তাই আমি মাথা পেতে নেব । শুধু তুমি সুস্থ হয়ে আবার আগের মতন হও । খাবার খাও । আমি তোমায় চাই শুধু । আমি ভুল করেছি, মেনে নিচ্ছি । তুমি আমায় ক্ষমা করে দাও দয়া করে । যা ইচ্ছে আদেশ করো ওগো অভিমানিনী ! দেখো, আমি শুনি কিনা ।” অঙ্গদের কাতর প্রার্থনায় হেসে ফেললেন রমণী , বললেন, “বেশ, তবে এতদিন যা বলেছি, কিন্তু করতে চাওনি , এবার সেটাই করতে হবে তোমাকে। যদি রাজী থাকো তবেই অন্ন মুখে নেব ।” অঙ্গদ—- “তুমি একবার শুধু বলে দেখো । আমি তো কথা দিয়েছি যে শুনবো ।” পত্নী—- “তবে তুমি আমার শ্রীগুরুদেবের থেকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা নাও ।” অঙ্গদ এখন তাতেই রাজী । এতদিন শোনেননি, কিন্তু, এবার যে তার প্রিয়ার প্রাণসংশয় দেখা দিয়েছে । অগত্যা রাজী না হয়ে উপায় নেই যে !
শ্রীগুরুদেবকে আমন্ত্রণ করে আনানো হল অঙ্গদের ভবনে । অঙ্গদ ক্ষমাপ্রার্থনা করে দীক্ষা নিলেন । পত্নীও যার-পর-নাই আনন্দিতা হলেন স্বামীর সিদ্ধান্তে । গুরুদেব ছিলেন সদ্ গুরু । ফলে তাঁর কৃপা-আশীর্বাদে প্রকৃতই ভাবান্তর ঘটে গেল অঙ্গদের অন্তরে । মন্ত্রজপ করতে করতে, কৃষ্ণনাম নিতে নিতে প্রকৃত বৈষ্ণবে পরিণত হলেন তিনি । এখন তাঁর আমূল পরিবর্তন ঘটে গেছে চরিত্রে । এই অঙ্গদ অন্য এক মানুষ এখন । শ্রীরাধার প্রেমকে স্মরণ করতে-করতে শ্রীকৃষ্ণের শ্রীজগন্নাথ-রূপে পরিবর্তিত হবার কথা ভেবে তিনি তন্ময় হয়ে যান । নিজের অন্তরের পত্নীপ্রেমকে অনুভব করে শ্রীকৃষ্ণের অন্তরে শ্রীরাধার প্রতি যে প্রেম—- তা অনুধাবন করার চেষ্টা করে নয়নাশ্রুতে বক্ষ ভাসান তিনি । শ্রীকৃষ্ণের প্রেমবিগলিত রূপ সেই ‘শ্রীজগন্নাথ’-এর প্রতি অদ্ভুত আকর্ষণ তিনি অনুভব করেন । প্রবল প্রেম জাগ্রত হয় জগন্নাথের জন্য ভক্ত শ্রীঅঙ্গদের হৃদয়ে । ভক্ত যখন আপন হৃদমন্দিরে ভগবানকে বসিয়ে নিজের নয়নবারি দিয়ে ভগবানের শ্রীচরণ ধৌত করে দেন আবেগে, আবেশে, ভক্তিতে, প্রেমে —-তখন ভগবানেরও আসন টলে, তিনিও সেই ভক্তের জন্য আকুল হন । তিনি যে ভক্তাধীন —-ভক্তের অধীন ! ভক্তের ভালোবাসায় বাঁধা পড়তে তাঁর বড় ভালো লাগে । বা বলা ভালো ,  তিনি আপনা হতেই বাঁধা পড়ে যান ভক্তের প্রেমরজ্জুতে ।
অঙ্গদ নয়ন জলে ভাসেন আর নিজের পত্নীকে কৃতজ্ঞতা জানান এই বলে যে, “প্রিয়া ! তোমার কাছে আমি জন্ম-জন্মান্তরের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি । তুমি যদি আমায় কৃষ্ণভজনের এমন সুন্দর পথের পথিক না করতে, তবে তো আমি এত আনন্দের, এত সুখের সন্ধানই পেতাম না ! সত্যিই তুমি আমার প্রথম গুরু গো, প্রিয়ে !” পত্নী শুনে বলেন—- “না, না, এ তুমি কী বলছো ! বলো না এমন ! তোমার পূর্ব জন্মের সুকৃতি বশেই তুমি যা পাবার পেয়েছে । আমার কী সাধ্য বলো ! আমি তো নিমিত্ত মাত্র ! আর কখনো এমন বলো না যে আমি গুরু !” তখন অঙ্গদ বলেন কেন তুমি কী শোনোনি যে—-
“স্ত্রী কিংবা পুত্র কিংবা পশু কেনে নয় ।
কৃষ্ণে মতি যাহা হৈতে সেই গুরু হয় ।।
বিপ্র কিংবা ন্যাসী কিংবা শূদ্র কেনে নয় ।
যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয় ।।”
অর্থাৎ, স্ত্রী, পুত্র বা পশু —-সে যেই হোক না কেন, যার থেকে কৃষ্ণে মতি আসে তিনিই গুরু । আবার ব্রাহ্মণ, সন্ন্যাসী কিংবা শূদ্র বলে কোন কথা নেই —- কৃষ্ণতত্ত্ববেত্তা হলেই তিনি গুরুপদবাচ্য হন ।
এরপর পতি-পত্নীতে তাঁদের শ্রীগুরুদেবের চরণ স্মরণ করেন । প্রকৃতই তো গুরুদেব সদ্গুরু একজন । তাইতো তাঁর প্রদত্ত মন্ত্রে এত তেজ, এত কৃপা যে সেই মন্ত্র জপতে জপতে হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছে । অঙ্গদ গভীরভাবে শ্রীকৃষ্ণভজনে ডুবলেন । রাজবিষয় বা জাগতিক ব্যাপার আর তাঁর ভালো লাগে না । যেতে হয় যান রাজসভায় । গ্রাম্য কথায় আর মন বসে না ।  মাঝে মধ্যেই অনুপস্থিত থাকেন সভায় ।
একদিন অঙ্গদ বাড়ীতে আছেন, এমন সময় রাজপেয়াদা হাজির । রাজা মহাশয় ডেকে পাঠিয়েছেন, যুদ্ধে যেতে হবে । যুদ্ধের কথা শুনেই অঙ্গদ তৎক্ষণাৎ ‘না’ বলে দিলেন, বললেন—- “না, না, যুদ্ধ-টুদ্ধ আমার দ্বারা আর হবে না । জীবহিংসা আমি করতে পারবো না । তুমি গিয়ে রাজাকে বলে দাও ।” অঙ্গদ যে আর আগের মানুষ নেই—- সে খবর তো রাজা অনেক দিন আগেই পেয়েছেন, অনুভবও করেছেন তাঁর আচরণে । কিন্তু, এখন যে তাঁকে ভীষণভাবে প্রয়োজন রাজার । যুদ্ধে-অভিজ্ঞ অঙ্গদ ছাড়া জয় অনিশ্চিত । রাজা তাই পেয়াদাকে দিয়ে খবর পাঠালেন—- জীবহিংসা করে প্রাণনাশ তাঁকে করতে হবে না নিজের হাতে । কিন্তু, সেনাদের উপযুক্ত পরিচালনার জন্য তাঁর উপস্থিতি একান্ত আবশ্যক । না হলে এ যাত্রায় রক্ষা নেই । রাজ্যের পরাজয় নিশ্চিত । এভাবে অঙ্গদ নিজের দায়িত্ব এড়াতে কোন মতেই পারেন না । রাজ-আজ্ঞা যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে ।
অগত্যা অঙ্গদ সবদিক বিচার বিবেচনা করে যুদ্ধে উপস্থিত থাকলেন । যুদ্ধ-বিজ্ঞ অঙ্গদের সুনিপুণ পরিচালন গুণে শত্রু রাজা হার স্বীকার করে নিজের সব সম্পদ অর্পণ করে দিয়ে সে যাত্রায় পার পেলেন । যুদ্ধের নিয়মানুযায়ী  নিজের মাথার পাগড়িটিও দিয়ে দিলেন । সেই পাগড়িতে ছিল নির্মল সুন্দর সুদুর্লভ এক মহা-মূল্যবান হীরকখণ্ডক । নজরে পড়লো সেই হীরে অঙ্গদের । দেখামাত্র তাঁর মনে হল, এই হীরে শুধু বহু মূল্যের  নয়, অতি দুর্লভও । চাইলে মূল্য দিয়েও এমন হীরে লব্ধ করা যায় না । নাহ্, এই হীরের যোগ্য অধিকারী তো কেবল শ্রীজগন্নাথ ! আহা ! এ হীরে যদি তাঁর মস্তকে বা কপালে থাকতো তবে কেমন হত ! না, না, এ হীরে আমি বরং নিজের হাতে জগন্নাথকে দিয়ে আসবো ।
অঙ্গদ দেশে ফিরে লুটে আনা সব সম্পদ রাজাকে দিয়ে দিলেন, কেবল দিলেন না সেই অত্যাশ্চর্য অদ্ভুত সুন্দর হীরেটি । নিজের কাছে গোপনে যত্ন করে রেখে দিলেন জগন্নাথকে দিতে যাবেন বলে । এদিকে রাজা লোক মারফৎ জানতে পারলেন যে, পরাজিত রাজার পাগড়িতে হীরে বসানো ছিল, যা সেনাপতি  অঙ্গদ নিজের কাছে রেখে দিয়েছেন ।
রাজধন আত্মসাৎ করেছে জেনে রাজার ভীষণ ক্রোধ হল । কিন্তু, যেহেতু অঙ্গদ তাঁর সম্পর্কে খুড়ো হন, এবং মনে মনে শ্রদ্ধা করেন তিনি তাঁকে , তাই শাস্তি না দিয়ে, কেবল হীরেটি ভালো মুখে ফেরৎ চাইলেন । কিন্তু, অঙ্গদ দিতে নারাজ । রাজা বারংবার চেয়েও যখন পেলেন না, তখন তাঁর (অঙ্গদ) ঘরবাড়ি ঘেরাও করলেন । তবু ভয় পেলেন না অঙ্গদ সাধু । মনে মনে ভাবলেন প্রাণ যায় যাক তিনি জগন্নাথকে হীরে পরিয়েই ছাড়বেন । আর তাই বেশ কয়েকজন ঘোড়সওয়ার নিয়ে নিজের পাগড়িতে সযত্নে হীরেটিকে লুকিয়ে রেখে যাত্রা করলেন পুরুষোত্তম ক্ষেত্রের দিকে । রাজা এহেন চাতুরীর কথা শুনে পাঁ‍চশ সেপাহীসহ  পাত্রকে পাঠিয়ে ধাওয়া করালেন অঙ্গদের পিছনে । বললেন, “অঙ্গদকে প্রাণে প্রথমেই মারবে না । হীরে চাইবে কেবল । হীরে যদি ভালো কথায় দিয়ে দেয় তো ভালো । হীরে নিয়ে ওকে ছেড়ে চলে আসবে । কিন্তু, যদি তা না দিতে চায়, তবে মুণ্ডচ্ছেদ করে ফেলবে । ওই হীরে আমার চাই, যার জন্য অঙ্গদ এতখানি সাহসী হয়ে উঠলো যে আমার বিরুদ্ধে যেতেও  কুণ্ঠাবোধ করলো না !”
যথারীতি সেনারা একসময় নাগাল পেয়ে গেল অঙ্গদ ও তাঁর ঘোড়সওয়ারদের । সেনারা রাজার হুকুমের কথা জানালো, হীরে না  দিলে এবার কিন্তু মস্তক ছেদন করা হবে । অঙ্গদ ভাবলেন এ তো মহা ফ্যাসাদে পড়া গেল ! কী করা যায় এখন  ! আর তো তবে জগন্নাথের কাছ অবধি পৌঁছানোই গেল না । হীরে দেবো কেমন করে ! তিনি বললেন, “আমি হীরে দিয়ে দেবো তোমাদের । কিন্তু, তার আগে আমি পাশের এই পুষ্করিণীতে স্নান-পূজা করে আসি । সেনারা রাজি হয়ে গেল  । অঙ্গদ স্নান করে উঠে জলে দাঁড়িয়েই শ্রীজগন্নাথদেবের উদ্দেশ্যে অনেক স্তব-স্তুতি করলেন, পূজা দিলেন নিজের মত করে । এবার হীরাখানি সৈন্যদের ফিরিয়ে দেবার সময় । তিনি হীরা হাতে নিয়ে নয়ন বন্ধ করে শ্রীজগন্নাথের চরণ কমল ধ্যান করে মনে মনে নিবেদন করলেন, “হে পুরুষোত্তম জগন্নাথ ! আমি অতি অভাগা যে এই হীরা তোমার কপালে পরাতে চেয়েও পেরে উঠলাম না । এ হীরা কী অন্যের কপালে সাজে ! এ যে একমাত্র তোমাকেই মানায় । কত ভালোবেসে তোমার জন্য আনলাম, কিন্তু পারলাম না দিতে । হে জগন্নাথ আমি তোমাকে উদ্দেশ্য করেই এই হীরা জলে ফেলে দিচ্ছি । এবার তোমার যদি মন চায়, তবে তুমি গ্রহণ করো । আর, আমার কিছু বলার নেই । এই নিবেদন শুধু করলাম । যা ভালো মনে হয় করো ।” —এরপর হীরা নিয়ে অগাধ জলের মধ্যে ফেলে দিলেন অঙ্গদ । বক্ষ তাঁর নয়নের বারিতে ভেসে যাচ্ছে তখন । কন্ঠ রোধ হয়ে আসছে । দেহে বল নেই । অতি অবসন্ন মনে হচ্ছে নিজেকে । এবার সেনারা তাঁকে নিয়ে যা ইচ্ছে করে করুক । মুণ্ড ছেদন করলে করুকগে যাক ।
এদিকে এতক্ষণ সেনারা তীক্ষ্ণ দৃষ্টিতে অঙ্গদের স্নান-পূজা সব নজরে রাখছিল, যাতে সকলের চোখকে ফাঁকি দিয়ে সুযোগ বুঝে সেনাপতি অঙ্গদ পালাতে না পারেন । কিন্তু, তিনি যে এমন কাণ্ড করে বসবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি । যখন অঙ্গদ ছুঁড়ে ফেললেন হীরাটি, সকলে একসঙ্গে ‘হায় ! হায় ! এ কী করলেন’ বলে সমস্বরে চীৎকার করে উঠেছিল । আর তারপরই সকলে একসাথে জলে ঝাঁপ দেয় হীরা পাবার লোভে । তারা ভাবলো, অঙ্গদ যায় যাক, হীরা যদি হাতে আসে, অনেক লাভ হবে ।
অঙ্গদ যাত্রা করলেন শ্রীক্ষেত্রের দিকে । ওদিকে  নদীর পাক উঠিয়ে অনেক তল্লাশি করেও হীরার দেখা মিলল না । কেউই পেল না হীরা । রাজাকে জানানো হল । রাজা সব শুনে মৌন হয়ে গেলেন । অনুভব করলেন হীরা জগন্নাথের কপালে পড়াবে বলে অঙ্গদের তীব্র বাসনার কথা ।
ওদিকে পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথের মন্দিরে ঘটলো এক আশ্চর্য ব্যাপার । পাণ্ডারা হঠাৎ দেখলেন জগন্নাথের কপালে একটি বৃহদাকার অপূর্ব সুন্দর হীরকখণ্ড জ্বলজ্বল করছে । তাঁরা ভেবে কুলকিনারা পেলেন না । এই হীরা এল কোথা থেকে !  শিঙ্গারের সময় তো তাঁকে পরানো হয়নি । অদ্ভুত কাণ্ড ! মন্দিরে এ নিয়ে শোরগোল পড়ে গেল । জগন্নাথ  রাত্রে প্রধান পাণ্ডাকে স্বপ্নাদেশ দিলেন—- “আমার কপালের হীরক যে দিয়েছে —-সে আমার ভক্ত ‘অঙ্গদ’ । তার পদার্পণ হবে কাল শ্রীক্ষেত্রে । তোমরা যত্ন করে তাকে দর্শন করাবে সব ।” পরদিন প্রভাত হতেই সন্ধান শুরু হয়ে গেল অঙ্গদ নামের কোন ভক্ত মন্দিরে প্রবেশ করলো কিনা । অপেক্ষার অবসান হল একসময় । অঙ্গদ এলেন জগন্নাথ দর্শনে । পাণ্ডারা তাঁকে যত্ন করে জগন্নাথ দর্শন করালেন । হ্যাঁ, দেখলেন জগন্নাথের মুখে মৃদু-মৃদু হাসি আর মস্তকে ভক্তের ভালবাসার চিহ্ন সেই হীরা—- যা ভগবান সাদরে গ্রহণ করেছেন । অঙ্গদের অন্তর তখন আকুতি ভরা প্রেমে জরজর থরথর । জগন্নাথ তাহলে তাঁর উপহার স্বীকার করেছেন ! এমন যে সৌভাগ্য সত্যই হবে তা তো বিশ্বাসই করতে পারছেন না  অঙ্গদ !
এখনও পর্যন্ত জগন্নাথের বিশেষ বিশেষ শিঙ্গারের দিনে সেই হীরা পরানো হয় তাঁকে।
————–নম্রানতা
রাধাবিনোদিনী বিন্তি বণিক

Share This