Categories
বিবিধ

হাতে চ্যানেল, হঠাৎ রক্তপাত — মৃত্যুর কারণ অজানা, তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডঃ শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ৩ মাস।তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন ২ বছর।আনাস্থেসিয়া দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিং হোম গুলিতেও। তমলুকে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ডাক্তার ও তার মা।পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল ৭ টা নাগাদ বাড়ি থেকে আনাস্থেসিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী।প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিং হোমে,সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোম আসেন।বাড়ি ফেরেন সকাল ১১টা নাগাদ।ফিরে আসার পর তার মা দেখেন ওই মহিলা ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে।কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হাতে কোনো চ্যানেল ছিলনা।বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান,এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয়।দ্রুত তাকে তার ভাড়া বাড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আশঙ্কাজনক বলে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়।তমলুক হাসপাতালে তার মৃত্যু হয়।ঠিক কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

মেটায়াডহর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো ব্লকের এই কর্মসূচি ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের মেটায়াডহর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের মধ্য দিয়ে শেষ হলো ব্লকের এই কর্মসূচি। শুক্রবার মেটায়াডহর ২০২ও ২০৩ নম্বর বুথের সমস্ত বাসিন্দাদের নিয়ে “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন রায়, এলাকার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সিংহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যজুড়ে এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা , পথবাতির সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি আগামী দিনে সেই সমস্যার সমাধান করা হবে।

Share This
Categories
বিবিধ

“আইনের সরকার নয়, আতঙ্কের রাজ্য” — মালদায় কংগ্রেস সভাপতির ক্ষোভ উগরে বক্তব্য।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর বা কসবা ল কলেজের ঘটনায় যদি সঠিক ব্যবস্থা পুলিশ নিতো তাহলে দুর্গাপুরের মতন ঘটনা ঘটত না। আমার বাড়ির মেয়ের রাতে বেরোবে।
মেয়েরা যদি বের হতে না পারে তাহলে বোঝা যাচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। এখানে কি তালিবানের রাজত্ব চলছে।
রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।
এই রাজ্যে আইনের সরকার আছে। কংগ্রেসের কোন জায়গা এই রাজ্যে নাই পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি কে কটাক্ষ তৃণমূলের।
এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রথমেই প্রয়াত গণি খান চৌধুরীর বাড়ি কোতোয়ালি ভবনে গিয়ে তার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন।

Share This
Categories
বিবিধ

জমিজমা বিক্রি করেও ছেলের চিকিৎসা অসম্ভব, প্রশাসনের দ্বারে মিনতি আলিপুরদুয়ারের মায়ের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ-আলিপুরদুয়ারের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর কলেজ পাড়া এলাকার বাসিন্দা শুভজিত সরকার। মাত্র ২৫ বছর বয়সে তাঁর জীবন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। বছর দুয়েক আগে একটি বাইক দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মকভাবে চোট লাগে। সেই থেকে শুরু তাঁর অসহনীয় যন্ত্রণার পথ চলা। শুভজিতের বাবা কৃষি কাজ করেন। মা মিনতি সরকার বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে ছেলে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মায়ের কাছে নিজের সন্তানের জীবনটাই এখন একমাত্র ধ্যানজ্ঞান। কিন্তু ছেলের চিকিৎসার ব্যয়ভার দিন-দিন বেড়েই চলেছে। যা তাদের মতো দুঃস্থ পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুভজিতের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের যেটুকু জমিজমা ছিল তা বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছি। এখন সব টাকা শেষ। প্রশাসন যদি সাহায্য করে তবে আমার ছেলেটা প্রাণে বেঁচে যায়।’ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এখনও পর্যন্ত সাড়া দেননি।

Share This
Categories
বিবিধ

বিবাদিত বিরোধী উদ্ভট দাবি নিয়ে তোপ বচান, দ্বৈতনীতির অভিযোগ সামনের দিকে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমানের জামালপুরে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী।
চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। আজ জামালপুরের আবুজহাটি ১ ও ২ অঞ্চলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, দুই প্রধান রমজান শা ও ঝর্না দাস, উপ প্রধান শ্যামল চ্যাটার্জী, দুই অঞ্চল সভাপতি তরুণ ঘোষ ও রমেন্দ্রনাথ কোনার সহ অন্যান্যরা। অন্যান্য অঞ্চলের মত এই অঞ্চলেও প্রচুর কর্মী সমর্থকরা যোগদান করেন বিশেষ করে মহিলা কর্মী সমর্থকদের ভির ছিল দেখার মত। মেহেমুদ খাঁন তাঁর বক্তব্যে বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন টা দেশের অন্য কোথাও দেখা যাবে না। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পকে অন্যান্য রাজ্য অনুসরণ করছে। বিশেষ করে নারী প্রগতির জন্য তাঁদের সকলের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের জন্য অনুদান নয়। এটা তাঁদের সম্মান যা আগে কেউ দেয় নি। তিনি দুর্গা পুরের ঘটনা নিয়ে বিরোধীদের প্রতি তীব্র ধিক্কার জানান। তিনি বলেন যে ঘটনা ঘটেছে তাকে কেউ সমর্থন করছে না। রাজ্যের পুলিশ দারুণ কাজ করছে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিরোধীদের প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা এত কথা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল কেন্দ্রে পাঠান সেখানে সেই বিল আটকে দেওয়া হয়। এই ধরনের দ্বিচারিতা বিজেপি ছাড়া আর কেউ করতে পারবে না। নানা ভাবে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। কিন্তু তাতেও দমানো যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাই আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে।

Share This
Categories
বিবিধ

প্রশাসনিক আদেশে নির্যাতন দাবি করে হুঁশিয়ারি—উত্তর না পেলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা।

মানিকচক,মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে, অমানবিক আদেশের চাপে টানা ৪৮ ঘন্টা কাজ করার ফলে ভিএলই কর্মীর মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলার অস্থায়ী কর্মচারীদের শোক পালন ও অবস্থান বিক্ষোভ সমাবেশ মানিকচক ব্লক অফিসের মূল ফটকের সামনে। কয়েকশো কর্মীদের নিয়ে এদিন দীর্ঘক্ষন ধরে ব্লক অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন চলতে থাকে। উপস্থিত সকলেই ভাষা বিক্ষোপের মধ্যে দিয়ে সুর চরাতে থাকেন।এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ রায় যুগ্ম সম্পাদক পিনাকী ব্রত সজ্জন পল্টু মিশ্র সুবীর রায় সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্বরা। প্রায় কয়েকশো অস্থায়ীকর্মী দের নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভের আয়োজন করে মালদার মানিকচক সমষ্টি আধিকারিক এর দপ্তরের সামনে। সংগঠনের মূল দাবি মৃত যদু মন্ডলের পরিবারের একজনের সরকারি চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সাথে প্রশাসনিক আদেশের চাপে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নেতৃত্বদের তরফে জানান উপযুক্ত উত্তর না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Share This
Categories
বিবিধ

গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, সবাই এক হয়ে চলুন, সেইসাথে জেলা যুব সভাপতিকে খোলা মাঠে মিটিং এর নির্দেশ দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার যুব সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বিতর্কিত প্রশ্ন এড়ালেন মন্ত্রী। এদিন বিজয়া সম্মেলনীতে মঞ্চে ভাষণ দিতে উঠে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা অজিত মাইতি ১৫ টা বিধানসভাতেই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। মঞ্চে দাঁড়িয়ে বিজেপিই প্রধান প্রতিপক্ষ বললেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। তিনি জানিয়েছেন যুব কমিটির খামতি মিটিয়ে নিতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, সবাই এক হয়ে চলুন, সেইসাথে জেলা যুব সভাপতিকে খোলা মাঠে মিটিং এর নির্দেশ দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। পাঠ দেন সংগঠনের, সরব হোন সিপিএমের লাল সন্ত্রাস নিয়ে। আর সিপিএমের লাল সন্ত্রাস নিয়ে বলতে গিয়ে তিনি গড়বেতা কেশপুর দাসপুর লালগড় সহ বিস্তীর্ণ মেদিনীপুর জেলার খুনের রাজনীতি নিয়ে সরব হন। একসময় কেশপুর লালগড় গড়বেতা সহ বিস্তীর্ণ এলাকায় বামফ্রন্টের রক্তাক্ত রাজনীতি ছিল চেনা ছবি। তা নিয়ে এদিন সরব হয়ে উঠেন মানস ভূঁইয়া। যদিও সবং এর বলপাই এলাকার এক খুনের ঘটনায় খোদ মানস ভূঁইয়ার নাম জড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এবার যা নিয়ে শুরু হয়েছে জেলা রাজনীতিতে জোর চর্চা।

Share This
Categories
বিবিধ

ঘাটালে বিজেপির বিজয়া সম্মিলনী, শুভেচ্ছা বিনিময়ে শুভেন্দুর উপস্থিতিতে উচ্ছ্বাস কর্মীদের মধ্যে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘাটাল সাংগঠনিক জেলার দাসপুরে জেলা বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত জেলার সকল নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সন্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন। শাসক দলের অপশাসন, দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তীব্র কটাক্ষ করেন।

Share This
Categories
বিবিধ

‘আমি শুধু দায়িত্ব পালন করছিলাম’—রক্তাক্ত সাংবাদিকের আর্তি, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠল। বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন লাল্টু দাস নামে ওই সাংবাদিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসীবাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিক লাল্টু দাসের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে, কৃষ্ণ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে তাঁকে বিষয়টি জানান।

আহত অবস্থায় হাসপাতাল থেকে লাল্টু দাস জানান, “এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং এখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তারা ভারী বস্থু দিয়ে আমার উপর হামলা চালায়, যার ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়।”

তাঁর দাবি, ঘটনার পর তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান যে, এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন। হামলার পরেও পুলিশ তাঁর পরিস্থিতি দেখেছে এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

লাল্টু দাস বলেন, “একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য, আমি তাই করতে গিয়েছিলাম। আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক।”

এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাকস্বাধীনতার উপর আক্রমণ বলেই মনে করছেন অনেকে। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার । যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

Share This
Categories
বিবিধ

৭ লক্ষ টাকার বাজেটে সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরকজয়ন্তী কালীপুজো, থিম—“মায়ের পায়ে রাঙা জবা”।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর তীরবর্তী বালুরঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবছর হীরকজয়ন্তী বর্ষ। সার্ব্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুক এই ভাবনায় এই ক্লাবের কালীপুজোর থিম – “মায়ের পায়ে রাঙা জবা”। গতবছরের থিম ছিল – “মহুয়ায় জমেছে আজ মৌ গো”। পুজোতে প্রতিমা, মন্ডপ সজ্জা ও আলোক সজ্জার মধ্য দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই এই ক্লাবের লক্ষ্য। শহরের চক্রবর্তী ডেকোরেটার্সের স্বনামধন্য মন্ডপশিল্পী সঞ্জয় চক্রবর্তী (খোকন) মন্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরী পুজো মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে। পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরী করছেন রমেন পাল (বাবু)। এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে চন্দননগরের সাহা ইলেকট্রিকালের স্বনামধন্য আলোকশিল্পী মনোজ সাহার আলোকসজ্জা। শব্দ পরিবেশনে থাকছে আশা মিউজিক বালুরঘাট, প্রতিবছরই সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের কালীপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। প্রায় সাত লক্ষ টাকা এবারের পুজোর বাজেট। এই ক্লাব কালীপুজো উপলক্ষ্যে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নর নারায়ন সেবার পাশাপাশি ভ্রাতৃদ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়াও এই ক্লাব সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচীর আয়োজন করে থাকে। কালীপুজোর আগের দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এমনটাই জানালেন পুজো কমিটির সদস্য অনুপম সেন।

Share This