Categories
বিবিধ

গণধর্ষণের প্রতিবাদে কোলাঘাটে বিজেপির রণহুঙ্কার, থানায় ডেপুটেশন প্রদান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্গাপুরে কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনায় সোচ্চার হয়ে সোমবার বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের আয়োজন করা হয়। আজ রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির পক্ষ থেকে করা হলো বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন। এই দিন বিজেপির মহিলা নেত্রীরা হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এই দিন কোলাঘাট কাঠচড়া ময়দান থেকে কোলাঘাট বীট হাউস থানা পর্যন্ত চলল এই বিক্ষোভ মিছিল চলে।এরপর কোলাঘাট বিট হাউজ থানার আই সি কে ডেপুটেশন দেওয়া হয়।

Share This
Categories
বিবিধ

ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা— হরিশ্চন্দ্রপুরে পুলিশের দ্রুত পদক্ষেপে উদ্ধার শিশু, ধৃত দুই অভিযুক্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা: মালদহের হরিশ্চন্দ্রপুর অপহরণ কান্ডে ফের সাফল্য পুলিশের। এবার পুলিশের জালে দ্বিতীয় অভিযুক্ত। নেশার কারণে মোটা অংকের ঋণ। তার জন্যই মোটা টাকা মুক্তিপণের ছক কষে অপহরণের চেষ্টা করা হয়ে ছিল। জেরায় স্বীকার অভিযুক্তদের। সোমবার দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাস কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রসঙ্গত গত বুধবার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল এলাকা থেকে তিন বছরের এক শিশু কন্যাকে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে দুই দুষ্কৃতী ফিল্মি কায়দায় মোটরবাইকে করে অপহরণ করে। ঘটনার ৩০ মিনিটের মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমার পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে এক অভিযুক্ত কে গ্রেফতার করে। উদ্ধার করে ওই শিশু কন্যা কে। প্রথম অভিযুক্তের নাম ছোটন নাগ। বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল সে। তারপর এই দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাসের খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ।বেশ কয়েকবার পুলিশের চোখকে ফাঁকি দিলেও। রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত এই দুইজন নেশার কারণে মোটা অংকের দেনায় ডুবে ছিল। তাদের লক্ষ্য ছিল কোন শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ নেওয়া। যদিও সেই পরিকল্পনা ব্যর্থ হয়।

Share This
Categories
বিবিধ

মন্দিরেই চোরের হানা! মালদার প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরে সোনা-চাঁদির গয়না ও দানপত্র চুরি।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – গৃহস্থ বাড়ির পর এবার চোরের নজর মন্দিরে! মালদার ইংরেজবাজার থানার কাঞ্চনটলার শতাব্দী প্রাচীন রাধা গোবিন্দ মন্দিরে রবিবার গভীর রাতে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাণ্ডব চালায়। ভোরে মন্দির খুলতে এসে গ্রামবাসীরা দেখেন— মূর্তির গায়ের সোনা-চাঁদির সমস্ত অলংকার উধাও, এমনকি দানবাক্সের টাকাও গায়েব।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় লুকোচুরি পুলিশ ফাঁড়ির কর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর বক্তব্য, এই প্রথমবার তাদের অঞ্চলে মন্দিরে এমন চুরির ঘটনা ঘটল। তারা বলেন,

> “বাড়িঘরে চুরি তো শোনা যায়, কিন্তু মন্দিরে এই ঘটনা আমাদের আতঙ্কিত করে তুলেছে।”

 

পুলিশের প্রাথমিক অনুমান, চুরির পেছনে কোনো পেশাদার চক্র জড়িত থাকতে পারে।

Share This
Categories
বিবিধ

খগেন মুর্মু ও শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে পথে বিজেপি, মালদায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-সাংসদ-বিধায়কের উপর হামলার প্রতিবাদে মালদায় বিজেপির ডি.এম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও আন্দোলনকারীরা আটকা পড়েন পুলিশের দ্বিতীয় বড়ো ব্যারিকেডের কাছে।’ সেখানে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বাধা পেয়ে ব্যারিকেডের উপর দলীয় ঝান্ডা তুলে ধরে জোরদার বিক্ষোভ দেখায়। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেতা অম্লান ভাদুড়ি, নীলাঞ্জন দাস, হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই। তারা সকলেই ডুয়ার্সের নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে জোরদার বিক্ষোভ দেখান।

Share This
Categories
বিবিধ

দেশ জুড়ে বেকারত্ব, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, উত্তরাখণ্ডের প্রশ্নপত্র ফাঁস, সাম্প্রদায়িকতার প্রতিবাদে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা দেশ জুড়ে বেকারত্ব, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, উত্তরাখণ্ডের প্রশ্নপত্র ফাঁস, সাম্প্রদায়িকতার প্রতিবাদে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এই প্রতিবাদ দিবসের কর্মসূচি হিসাবে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলাশাসক দপ্তরের সামনে একটি বিক্ষোভ সংগঠিত হয় । এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি অনিন্দিতা জানা, রাজ্য কমিটির সদস্য শীর্ষেন্দু বিকাশ শাসমল, টুম্পা গোস্বামী। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ শাসমল।

Share This
Categories
বিবিধ

নম্বরের লোভে ফেঁসে গেলেন ছাত্রী, তদন্তে মিলছে বড় প্রতারণা চক্রের ইঙ্গিত।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- কম নম্বর পাওয়া ছাত্রীদের ‘নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ’ দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল গঙ্গারামপুর থানার অশোকগ্রামের বাসিন্দা জুলিয়াস মোল্লা।অভিযোগ, বালুরঘাট গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাইনো হাঁসদার সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করেছিল জুলিয়াস। প্রলোভনে পড়ে মাইনো টাকা পাঠান, কিন্তু পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সাইবার ক্রাইম থানার অফিসাররা। গত ১০ অক্টোবর রাতে গ্রেফতার করা হয় জুলিয়াসকে। ১১ অক্টোবর তাকে বালুরঘাট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্তের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সে একাধিক ছাত্রছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া বা নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তুলত। আজ দুপুর একটার পর তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায়।
এই বিষয়ে ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ জানান, “গত ২২.৭.২০২৫ তারিখে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের এক ছাত্রী পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আমরা অভিযুক্ত জুলিয়াস মোল্লাকে গ্রেফতার করেছি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে। ঘটনার নেপথ্যে কোনও বড় প্রতারণা চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Share This
Categories
বিবিধ

পতিরাম পোস্টার বিতর্কে জল্পনা বাড়ছে! এটি কি নিছক ভাঙচুর, নাকি রাজনৈতিক ষড়যন্ত্র?

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পতিরামে পোস্টারকাণ্ডে রাজনৈতিক তপ্ততা, তৃণমূলের অভিযোগে থানায় লিখিত এফআইআর, তদন্ত দাবি।
দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম রোলার মোড়ে দুর্গাপূজা ও কালীপূজো উপলক্ষে জেলা বাসীর উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শুভেচ্ছা পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু সোমবার সকালেই চাঞ্চল্য ছড়ায় অভিযোগ বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা সেই পোস্টার ভাঙচুর করে ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার জায়গায় বিজেপির শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। পোস্টারে লক্ষ্য করা যাচ্ছে তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধুরাই টুদুর একটি শুভেচ্ছা বার্তা পোস্টার তৃণমূলের পোস্টার এর উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির পোস্টারে স্পষ্ট দেখা যাচ্ছে বালুরঘাটের বিজেপি সাংসদ নতুন বিজেপির রাজ্য সভাপতি , থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী বিজেপি দলের হতে ছবি। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে রীতিমতো তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, কিছু “অচেনা বিজেপি সমর্থিত দুষ্কৃতী” ওই কাজের সঙ্গে জড়িত। দলীয় পোস্টার লক্ষ্যভিত্তিকভাবে নষ্ট করা হয়েছে বলে দাবি করে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস পতিরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, “এমন নিন্দনীয় কাজ কোনভাবেই রাজনীতির অংশ হতে পারে না। এটি আইনশৃঙ্খলা ভঙ্গের সমতুল্য, তাই দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিতে হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিওতে পোস্টার ছেঁড়া ও নতুন পোস্টার লাগানোর দৃশ্য স্পষ্ট ভাবে দেখা না গেলেও, ঘটনাটি ঠিক কখন ও কীভাবে ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এই অজানা ঘিরেই জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। এটি কি কেবল দুষ্কৃতিমূলক কাণ্ড, নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা? তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা নেতৃত্ব জানিয়েছে, তারা ঘটনাটির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং পুলিশি তদন্তের ফলাফলের ভিত্তিতে কঠোর ব্যবস্থা দাবি করছে। অন্যদিকে, এলাকাবাসীর একাংশও বলছেন, ২০২৬ বিধানসভা নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনীতিতে দলবদল ও প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে। ফলে এই পোস্টারকাণ্ড সেই উত্তাপেরই প্রতিফলন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে, পতিরাম থানার তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে জেলা রাজনীতি— কারণ, এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত আইনি জবাবদিহি।

Share This
Categories
বিবিধ

বংশীহারি ব্লকে কালীপূজো প্রস্তুতি বৈঠক সম্পন্ন, শব্দবাজি ও ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি সমষ্টি উন্নয়ন কার্যালয়ের টাঙ্গন সভাকক্ষে সোমবার আসন্ন কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে বংশীহারী ব্লকের আনুমানিক শতাধিক কালীপুজো উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকে বংশীহারী থানার আধিকারিক এর পক্ষ থেকে আসন্ন কালীপুজো যেন শান্তি এবং নির্ভীঘ্নে পালিত হয় সেই ব্যাপারে কালীপুজোর উদ্যোক্তাদের জানানো হয়। এর এর পাশাপাশি শব্দবাজি এবং ডিজে ব্যবহার না করার অনুরোধ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশীহারি থানার আধিকারিক, বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ অন্যান্যরা।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানান…

Share This
Categories
বিবিধ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। সোমবার বিকেলে বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুনিয়াদপুর পৌর শহরের সুকান্ত ভবনে অনুষ্ঠিত হলো বিজয়া সন্মেলন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।

এদিনের এই অনুষ্ঠানে বংশীহারী ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কর্মী এবং নেতৃত্বরা অংশগ্রহণ করেন। সংগীত এবং নৃত্যে -এর মাধ্যমে এই বিজয়া সম্মেলন অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে। জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা ২৬ এ বিধানসভার ভোটে জেলার ছটি আসনেই জেতার বিষয়ে কর্মীদের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদ সভাধিপতি, বালুরঘাট পৌরসভার পৌরপিতা, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা।

Share This
Categories
বিবিধ

দুর্গাপুরের ধর্ষণকাণ্ডে উত্তপ্ত কুমারগঞ্জ, বৃহত্তর আন্দোলনের ঘোষণা মহিলা মোর্চার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের ডাক্তারি পরুয়াকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত কুমারগঞ্জ। সোমবার কুমারগঞ্জ ব্লক অফিস সংলগ্ন বিজেপি পার্টি অফিস থেকে এক প্রতিবাদ মিছিল বের করে মহিলা মোর্চা। মিছিলটি কুমারগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘দোষীদের গ্রেফতারের দাবিতে’ স্লোগান তোলেন কর্মী-সমর্থকরা।

নেতৃত্বে ছিলেন পর্ণিমা মহন্ত, দেবশ্রী সরকার, আঞ্জুয়ারা বিবি, অষ্টমী সরকার প্রমুখ। নেত্রীরা বলেন, “নারী নিরাপত্তা আজ তলানিতে। প্রশাসন যদি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

মিছিলে অংশ নেওয়া প্রতিনিধি দল থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত স্মারকলিপি জমা দেয়। সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে মহিলা মোর্চা জেলাজুড়ে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা নিচ্ছে।

Share This