Categories
বিবিধ

আর্থিক লোকসানের জেরে আত্মহত্যার চেষ্টা যুবকের, মাথায় গুলি লেগে আশঙ্কাজনক অবস্থা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশংকাজনক অবস্থায় আজিম শেখ(২৬) নামে যুবক ভর্তি বেসরকারি হাসপাতালে। কালিয়াচকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকার ঘটনা। মাথায় গুলি লাগে ওই যুবকের। ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন ও লোকসানের কারণেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান। তবে কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানাগিয়েছে, পেশায় প্লাস্টিক ব্যবসায়ী ওই যুবকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দেনা ছিল তাঁর। তবে সঠিক কি কারণে আত্মহত্যার চেষ্টা তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সুস্থ হলে ওই যুবকের সঙ্গেও কথা বলা হবে। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক দেনার কারণেই আত্মহত্যার চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা ও তদন্ত করে দেখছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

আতঙ্কেই আগরপাড়ার ৪ নাম্বার মহাজাতি নগর এলাকার বাসিন্দা, ৫৭ বছরের ব্যবসায়ী প্রদীপ কর আত্মহত্যা করেন বলে অভিযোগ।

আগরপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই ঘোষণার পর থেকেই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বহু মানুষের মনে। সেই আতঙ্কেই আগরপাড়ার ৪ নাম্বার মহাজাতি নগর এলাকার বাসিন্দা, ৫৭ বছরের ব্যবসায়ী প্রদীপ কর আত্মহত্যা করেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে উমা এপার্টমেন্টের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, NRC ও SIR নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। মৃতের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য NRC–কে দায়ী করে গেছেন বলে জানান সমাজসেবী জয়দীপ ভৌমিক। ঘটনাস্থলে এসে পৌঁছায় খড়দা থানার পুলিশ।ঘটনায় স্তব্ধ এলাকা, শোকের ছায়া নেমে এসেছে আগরপাড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল মুরলীধর শর্মা স্বয়ং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন।

Share This
Categories
বিবিধ

ছট উৎসবে আলিপুরদুয়ারের নদীতীরে ভোরবেলা ভক্তদের সমাগমে মুখর সকাল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার ভোর সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ছট ঘাটে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। গতকাল অস্তগামী সূর্যের অর্ঘ্য দেওয়া হয়েছে আজ উদীয়মান সূর্যের অর্ঘ্য দেওয়া হল।
এদিন ভোর সকালে আলিপুরদুয়ার জেলার তোর্ষা, বাসরা, কালজানি, গ্যারগাণ্ডা সহ বিভিন্ন ছট ঘাটে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়।

Share This
Categories
বিবিধ

লক্ষ্মী-কালী পুজোর পর এবার ছটেই আখের রমরমা ব্যবসা, লাভের মুখে চাষি ও ব্যবসায়ী।

কালনা, নিজস্ব সংবাদদাতাঃ- শুরু হয়েগেছং ছট পূজা। এরি মধ্যে ব্যাপক চাহিদা আখের। কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজার থেকে আখ রওনা দিচ্ছে বিহার, ঝাড়খন্ড, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, বেশ ভালোই লাভের মুখ দেখছেন তাই চাষী ও ব্যাবসায়ীদের মুখে চওড়া হাসি,
দূর্গা পুজো, লক্ষী ও কালী পুজোয় আখের চাহিদা প্রায় থাকে, কিন্তু এই বছরে নজর কেড়েছে ছট পুজোই আখের চাহিদাই, অন্যান বারের চেয়ে এইবার আখের চাহিদা তুঙ্গে, কালনার সমুদ্রগরের গোয়ালপাড়া আখ বাজারে দূর দুরন্ত থেকে ব্যাবসায়িরা ভীড় জমাছেন, গাড়ি বা আন্যানো বাহন ভর্তি করে আখ নিয়েযাছেন ভিন্ন রাজ্যে ও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায়, ছট পুজোয় আক্ষের গুরুত্ব অনেকটাই, তাই বিভিন্ন ফলের মতোই আখ এই পুজোয় জায়গা করে নিয়েছে।

Share This
Categories
বিবিধ

শ্রমিকদের পাওনা টাকা আটকে কাটমানি দাবি, বনদপ্তরের রেঞ্জারের বিরুদ্ধে তদন্তের দাবি উঠল।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বনদপ্তরে রেঞ্জরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল।

স্থানীয় সূত্রে জানা গেছে চন্দ্রকোনা রোডের কুমারী জঙ্গলে প্রায় প্রতিটি বছর বনদপ্তরের যে ফিলিং হয় অর্থাৎ কিছু গাছ কেটে বিক্রি করা হয় আবার কিছু গাছ লাগানো হয় আর সেখানে গাছগুলো বিক্রি করার পর সরকারিভাবে টাকা দেওয়া হয় শ্রমিকদের সেই টাকা আটকে দেন স্থানীয় রেঞ্জার। অভিযোগ তিনি দু লক্ষ টাকা কাটমানি দাবি করেন বাকি পুরো টাকাটি ছেড়ে দেওয়ার জন্য। স্থানীয় এফপিসি কমিটি তা দিতে অস্বীকার করেন। তারা বলেন এই টাকা সাধারণ মানুষের টাকা। সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে। স্থানীয় এফপিসি কমিটির তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। তাই তাদের যুক্তি এই টাকা তুলে দিলে তার প্রভাব ভোটে পরবে এবং স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়বে। শুরু হয় আধিকারিকের সাথে তৃণমূল কংগ্রেসের সংঘাত। এরপর টাকা পেতে রেঞ্জারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য কাগজপত্র সংগ্রহ করতে শুরু করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আর সেই কাগজপত্রে দেখা যায় বিস্তর গরমিল। কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য হাতে পান তৃণমূল কংগ্রেসের নেতারা। কখনো ২০০ কেজি গাড়ি কাঠ বিক্রি হলে কাগজে তা মুছে লেখা হয়েছে ১০০ কেজি বাকি টাকা গায়েব করেছেন স্থানীয় রেঞ্জার বলে অভিযোগ। খালি ট্রানজিট পারমিট দিয়েও কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে জানা গেছে। যত পুরানো নথি জোগাড় করতে পেরেছেন তাতে দুর্নীতির পরিমাণ বেড়েই চলেছে। আর এই ব্যাপক দুর্নীতির সরাসরি অভিযোগ বন দপ্তরের আধিকারিক সুব্রত ঘোষের বিরুদ্ধে। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার হিজলী ডিভিশনের অন্তর্গত ওড়গঞ্জ বনক্ষেত্রের আধিকারিক। পরবর্তী ক্ষেত্রে দফায় দফায় আলোচনা করেও যখন সমাধান সূত্র বের হয়নি তখন সমস্ত নথি নিয়ে স্থানীয় জেলাশাসক থেকে মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে জানানো হয় বিষয়টা কিন্তু বের হয়নি কোন সমাধান সূত্র। অভিযোগ থেকে গেছে অভিযোগ হয়েই।

Share This
Categories
বিবিধ

চেতলায় রহস্যজনক খুন: শরীরে একাধিক আঘাত, পরিবারে শোক, পুলিশে চাঞ্চল্য।

চেতলা, নিজস্ব সংবাদদাতাঃ-
চেতলায় অশোক পাশওয়ান নামে এক যুবকের রক্তাক্ত দেব উদ্ধার। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হচ্ছে। শরীরে একাধিক আঘাতিক চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান শাবল দিয়ে মেরে খুন করা হয়েছে। জানা যায় গতকাল রাতে বন্ধুদের সঙ্গে চেতলায় মদের আসর বসিয়েছিলেন এই যুবক। সেখানেই এই ঘটনা ঘটে। ঘটনা একজন ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যান্যদের খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

Share This
Categories
বিবিধ

জলঢাকা নদীর তাণ্ডবেও জেগে উঠল মানবতা—সিপিআইএম-এর ‘আমাদের রান্নাঘর’ প্রশংসিত সর্বত্র।

ধুপগুড়ি , নিজস্ব সংবাদদাতাঃ- জলঢাকা নদীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষগুলির স্বাভাবিক জীবনে ফিরতে এখনও ২০ দিন কেটে গেছে। সরকারের দেওয়া ত্রিপলের নিচে কাটছে তাদের দিনরাত। তবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সিপিআইএম। ধুপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের বগড়িবাড়ি গ্রামে ‘আমাদের রান্নাঘর’ নামে একটি বিশেষ খাদ্য শিবির চালু করেছে তারা।গত ২০ দিন ধরে এই শিবির থেকে বন্যা কবলিতদের সকাল, দুপুর ও রাতের খাবারের জোগান দেওয়া হচ্ছে। সরকারি ত্রাণ শিবিরের পাশাপাশি সিপিআইএম-এর এই উদ্যোগকে স্থানীয় মানুষজন ভরসা হিসেবে দেখছে। তাদের এই নিরলস প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।আমাদের ক্যামেরায় ধরা পড়েছে একটি হৃদয়স্পর্শী ছবি। বানারহাটের দুরামারি এলাকার একটি নাচের স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করে ‘আমাদের রান্নাঘর’-এর কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে। ফালাকাটা থেকে আসা একটি হাসপাতালের কর্মকর্তারাও এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন। মানুষের পাশে মানুষের এই অনন্য নজির প্রশংসিত হয়েছে সর্বত্র।সিপিআইএম জানিয়েছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তার জন্যই তারা এই দীর্ঘ সময় ধরে মানুষের মুখে খাবার তুলে দিতে পারছেন। পাশাপাশি, যতদিন প্রয়োজন, ততদিন এই পরিষেবা চালু থাকবে বলেও তারা জানিয়েছে।

Share This
Categories
বিবিধ

করতালিতে মুখরিত দোমোহানা—প্রাক্তনীদের ফিরে দেখা, শিক্ষার পথে নতুন অনুপ্রেরণা।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর দোমোহানা জি.ডি. মিশনে রবিবার অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি ও প্রাক্তনীদের মিলনমেলা। হাসি, আনন্দ আর আবেগে ভরা এই দিনটি যেন ফিরিয়ে নিল অতীতের সেই সোনালি সময়কে।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। বিদ্যালয়ের সম্পাদক জানে আলাম প্রাক্তনীদের এই ঐক্যকে প্রতিষ্ঠানের গর্ব বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীদের সংবর্ধনা, বর্তমান ছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও বিজ্ঞান প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ।

এই মিলনমেলা শুধু স্মৃতিচারণ নয়, নতুন প্রজন্মের জন্যও ছিল এক অনুপ্রেরণার উৎস। দোমোহানা জি.ডি. মিশনের ১৫ বছরের এই পথচলা প্রমাণ করে—শিক্ষার আলোই সমাজের সত্যিকারের শক্তি।

Share This
Categories
বিবিধ

সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ। পুলিশের জালে সন্দেহজনক দুই বাংলাদেশী। বিএসএফের চোখে ধোঁয়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সীমান্তবর্তী ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন, সুস্থ্যানি মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে দুইজনকে।
এদের নাম, মোহাম্মদ রাসেল মিয়া (৩৩)ও মোহাম্মদ রিফাত (২১), বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুর জেলায়। কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

বিশ্বাস ও ঐক্যের বার্তা—কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডে ছট পূজায় তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে বিশেষ কর্মসূচি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- আস্থার মহাপর্ব ছট পূজা শুধু বিহার বা উত্তর প্রদেশে নয়, বরং এই পুজো পশ্চিমবঙ্গেও শ্রদ্ধার সাথে পালিত হয়। ছটপুজো বিশ্বাস, উপাসনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক মহামিলন। এটি সূর্যদেব এবং দেবী ষষ্ঠী (ছঠি মাইয়া)-এর প্রতি উৎসর্গীকৃত চার দিনব্যাপী একটি উৎসব। এই পূজা মূলত সূর্যকে ধন্যবাদ জানাতে এবং পরিবারের সুখ-সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনায় করা হয়।।। কলকাতার ৪৫নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি শৈলেশ মিশ্রার উদ্যোগে ছটব্রতীদের মধ্যে ছট সামগ্রী বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি। ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং, শ্যাম নারায়ণ সিং, তৃণমূল নেতা আনিস সিদ্দিকী,রতন বণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঐদিন প্রায় ৫০০ মহিলাদের হাতে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়।

Share This