Categories
বিবিধ

সূর্য আরাধনায় মুখর রূপনারায়ণ নদীর তীর, চারদিন ধরে চলবে ছট পুজো উৎসব।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছট পুজো উপলক্ষে আনন্দে মেতেছে হিন্দি বাসীরা, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দি বাসীরা ছট পুজো উপলক্ষে পুজো অর্চনা করছে হিন্দি বাসীরা। জানা গিয়েছে চার দিন ধরে চলবে এই পুজো অর্চনা। ছট পুজো উপলক্ষে মঙ্গলবার সকালে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদীর তীরে। সূর্য উদয় হওয়ার সময় পুজো অর্চনা এবং সূর্য অস্ত যাওয়ার সময় পুজো অর্চনা করার রীতি রয়েছে হিন্দি বাসীদের। তবে এই চার দিন ধরে হিন্দিবাসীদের ছট পুজোকে সামনে রেখে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বদাই নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন, পাশাপাশি নজরদারিতে ব্যস্ত এলাকার সমাজ সেবীরা।

Share This
Categories
বিবিধ

“একটি কৃষকের নামও যেন বাদ না যায়” — এসআইআর ইস্যুতে বালুরঘাটে তৃণমূল কৃষক সংগঠনের জরুরি বৈঠক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্যজুড়ে এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়া শুরু হতেই সরব তৃণমূলের কৃষক সংগঠন। ভোটার তালিকা থেকে গরিব কৃষকদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় এবার জরুরি বৈঠকে বসল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কিষান খেত মজদুর সংগঠন। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের একটি বেসরকারি লজে আয়োজিত বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিলেন জেলা সভাপতি সাহেনশা মোল্লা — “একটি কৃষকের নামও যেন বাদ না যায়।”

সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের কৃষক নেতারা। সীমান্ত এলাকাগুলিতে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জেলা সভাপতি। তাঁর অভিযোগ, “এসআইআরকে সামনে রেখে বিজেপি চক্রান্ত করে গরিব কৃষকদের ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না।”

সাহেনশা মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমান্ত এলাকার কোনও কৃষকের নাম বাদ দেওয়া হয়, তবে জেলাজুড়ে আগুন জ্বলবে।” পাশাপাশি তিনি ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সমস্ত কৃষক নেতাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন।

তিনি আরও জানান, রাজ্যের পক্ষ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে। কোনও নেতৃত্ব যদি সাংগঠনিক দায়িত্বে নিস্ক্রিয়তা দেখান, তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, জেলা তৃণমূল কিষান খেত মজদুর সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণার পর থেকেই কিছু নেতাকে নিষ্ক্রিয় দেখা যাচ্ছিল। সেই প্রেক্ষিতেই এই জরুরি বৈঠকের ডাক দেন জেলা সভাপতি। এদিন তপন ব্লকের একজন সভাপতি বাদে প্রায় সকলেই উপস্থিত ছিলেন।

বৈঠকে সাহেনশা মোল্লা পরিষ্কার জানান, “এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয়, এটা কৃষক শ্রেণির অস্তিত্বের লড়াই। তাই সকলকে একজোট হয়ে মাঠে নামতে হবে।”

Share This
Categories
বিবিধ

বড়দের কাশির সিরাপ খাইয়ে গুরুতর অসুস্থ সাত মাসের শিশু, চাঞ্চল্য মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:
মালদা শহরের এক নামিদামি ওষুধের দোকান থেকে ভুল করে বড়দের কাশির সিরাপ দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ওষুধ খাওয়ানোর পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে সাত মাসের এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় শিশুটি বর্তমানে মালদার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, ইংরেজবাজারের আনধারুপাড়ার বাসিন্দা চম্পক ঘোষের সাত মাসের শিশুর কাশি-জ্বর হলে তাকে চিকিৎসক রাম প্রকাশ সাহার কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক কিছু ওষুধ লিখে দেন। পরিবারের লোকজন গত ২৫ অক্টোবর গাজোল ট্যাক্সি স্ট্যান্ড এলাকার ‘ব্লুক্রস’ নামক একটি নামিদামি দোকান থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কেনেন। কিন্তু ওষুধ খাওয়ানোর দুদিন পর থেকেই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সোমবার সকালে শিশুটি হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে তড়িঘড়ি শহরের এক নার্সিংহোমে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, শিশুটিকে ভুলবশত বড়দের কাশির সিরাপ খাওয়ানো হয়েছে, যা তার দেহে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। সোমবার রাতে অসুস্থ শিশুর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা ওই দোকানে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন। আশপাশের মানুষজনও ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “নামিদামি দোকান থেকেও যদি এমন গুরুতর ভুল হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে?” তারা প্রশাসনের কাছে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যখন দোকানের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তিনি ‘ভুল ওষুধ দেওয়া হয়নি’ বলে জানিয়ে চুপিসারে দোকান ছেড়ে বেরিয়ে যান।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকান কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ ও পাল্টা বক্তব্য সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share This
Categories
বিবিধ

‘মিথ্যা প্রতিশ্রুতির জবাব মানুষ দেবে ২০২৬-এ’— বিজেপিকে হুঁশিয়ারি সুভাষ চাকির।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুরে শনিবার অনুষ্ঠিত বিজেপির প্রস্তাবিত কর্মসূচি ‘বিজয় সংকল্প সভা’-য় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দেন— ২০২৬ সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে এবং দক্ষিণ দিনাজপুরের ছয়টি বিধানসভা আসনে বিজেপি জয়ী হলে এই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শুভেন্দুর এই ঘোষণাকে ঘিরেই রবিবার তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস।

বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও বর্ষীয়ান নেতা সুভাষ চাকি বলেন, বিজেপি এখন কেন্দ্রীয় সরকারে রয়েছে। তাদের হাতে টাকার অভাব নেই। যদি সত্যিই মানুষের স্বার্থে কাজ করার ইচ্ছা থাকত, তাহলে ২০২৬ সালে ক্ষমতায় আসবে কি আসবে না, সেই অপেক্ষা না করে এখনই দক্ষিণ দিনাজপুরে দিল্লির এমস-এর আদলে একটি হাসপাতাল গড়ে তুলতে পারত।

তিনি আরও বলেন, বালুরঘাটের ভূমিপুত্র বলে দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদি তিনি সত্যিই জেলার উন্নয়ন চান, তাহলে কেন্দ্রের কাছ থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আনতে পারতেন। কিন্তু তিনি তার বদলে ক্লাবগুলিকে টাকা দিচ্ছেন বলে দাবি করছেন— আদৌ সেই টাকা দেওয়া হয়েছে কি না, তা ঈশ্বরই জানেন।

রেলওয়ের অমৃত ভারত স্টেশন প্রকল্প প্রসঙ্গে চাকি বলেন, এই স্টেশনের কাজের সঙ্গে যদি একটি রেল হাসপাতাল তৈরি করা হতো, তাহলে সাধারণ মানুষের সুবিধা হতো। কিন্তু সেটাও হল না।

সুভাষ চাকি আরও কটাক্ষ করে বলেন, সুকান্ত বাবু একবার বলেন গুয়াহাটিতে ট্রেন চালাবেন, আবার বলেন ব্যাঙ্গালোরে চালাবেন— কিন্তু এখনও পর্যন্ত কোনোটাই বাস্তবায়িত হয়নি। এর জবাব জনগণের কাছে নয়, তাঁকেই দিতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতির যথাযোগ্য জবাব দেবেন।

Share This
Categories
বিবিধ

বালুরঘাট পৌরসভা ও প্রশাসনের উদ্যোগে ঘাট পরিষ্কার ও নিরাপত্তা জোরদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ছট পুজো, বালুরঘাট তহবাজারে তাই আজ সকাল থেকেই ছট পুজোর ফলমূল থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য কেনাকাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে আজ বিকেলে এবং আগামীকাল ভোরে ছট পুজো অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবছরও ছট পুজো উপলক্ষ্যে বালুরঘাট পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাট পরিষ্কার করা হয়েছে, জেলা পুলিশের পক্ষ থেকে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইজন্য আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়ন করা হবে। ছট পুজোর মাহাত্ম্য সম্পর্কে বালুরঘাটের এক পুরোহিতের কাছ থেকে সরাসরি শুনে নেব —

Share This
Categories
বিবিধ

পূজার আগে আতঙ্ক: বছরের ভাঙানো দানের টাকাও লুট হওয়ার অভিযোগে মন্দির কর্তৃপক্ষ ক্ষুব্ধ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের শতাব্দী প্রাচীন বায়রা কালী মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে এলাকাবাসী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পান মন্দিরের দান বাসকো কে বা কারা ভেঙে নিয়ে দানবাক্সে থাকা সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। কিছু খুজড়ো টাকা দান বক্সে রয়েছে। জানা গেছে শতাব্দী প্রাচীন এই বাইরা কালীমন্দির খুব জাগ্রত। রাস পূর্ণিমার পরের অমাবস্যায় এই মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এই বাৎসরিক পুজো উপলক্ষে বছর ভর ভক্তরা যে টাকা দান করে তা দান বাক্সেই থাকে বছর পর ১৫ থেকে ২০ হাজার টাকা দানবাক্সে পড়ে বলে ভক্তরা জানিয়েছেন। আগামী অমাবস্যার রাত্রে এই মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তার আগে এই চুরির ঘটনায় আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা চুরি গেছে বলে অনুমান। স্থানীয় বাসিন্দা রাজু দে জানান আজ সকালে যখন কাজে বেরিয়েছে সেই সময় এই এলাকা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাই মন্দিরের দান বাক্স ভাঙ্গা। সারারাত এখানে পুলিশের পেট্রোল ডিউটি থাকে। রাতে এই চুরি হয়নি, ভোরের দিকে কে বা কারা এই চুরি করেছে। সিসিটিভি ফুটেজ দেখলে বিষয়টি আরো বিষয়টি আরো স্পষ্ট হবে। যে বা যারা এই কাজ করে থাকুক দোষীদের উপযুক্ত শাস্তি চাই। আশা করি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Share This
Categories
বিবিধ

‘আত্মহত্যা নয়, খুন’— জামাইয়ের মৃত্যুকে ঘিরে উত্তেজনা নওয়াদা এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুরবাড়ি ঘুরতে আসা জামাইয়ের মৃতদেহ উদ্ধার হল শ্বশুরবাড়ির পাশে। ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা আত্মহত্যার দাবী করলেও, সেই দাবী মানতে নারাজ মৃতের পরিবারবর্গ। তাদের অভিযোগ তাকে শ্বশুরবাড়ির লোকজনেরা মিলেই মারধর করে হত্যা করেছে। সোমবার সাত সকালে চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে ব্যাপক সোরগোল পড়ল মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের নওয়াদা এলাকায়। জানা গেছে, মৃতের নাম অমিত চৌধুরী। বয়স ৩২ বছর। বাড়ি মালদার ইংরেজবাজার থানার কাগমারি এলাকায়। বছর তিনেক আগে তার বিয়ে হয় মানিকচকের এনায়েতপুর অঞ্চলের নওয়াদা এলাকার বাসীন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরীর সঙ্গে। বর্তমানে তাদের এক বছরের এক পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, গত দুদিন আগে অমিত তার স্ত্রী শ্যামলী চৌধুরিকে নিয়ে শ্বশুরবাড়ি মনসা গান শুনতে যান। রবিবার রাতে স্বামী-স্ত্রী দুজনে মিলে গান শোনেন। এরপর সোমবার সকালে শ্বশুরবাড়ির ঠিক পাশেই অমিতের নিথর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে একটি গাছে দড়ি ঝুলতে দেখা যায় এবং মৃতদেহ নিচে পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় মৃতের পরিবারবর্গ দাবী করেন, অমিত আত্মহত্যা করেনি। তাকে শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এই হত্যার ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরাই জড়িত রয়েছে। যদিও মৃতের স্ত্রী শ্যামলী চৌধুরী দাবী করেন, তার বাবার বাড়িতে কোন গন্ডগোল, ঝামেলা হয়নি। তারা স্বামী-স্ত্রী দুজনে মিলে রাতে গান শুনেছেন। এরপর রাত এগারোটা নাগাদ তিনি বাড়ি চলে আসেন। স্বামী কিছুক্ষণ পরে আসছে বলে বাইরে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। তাই কীভাবে কী হল কিছুই বুঝতে পারছেন না। তার বাপের বাড়ির লোকজনেদের বিরুদ্ধে হত্যার যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।

Share This
Categories
বিবিধ

মালদা সীমান্তে ভিজিল্যান্স সপ্তাহে বিএসএফের উদ্যোগ, নিরাপত্তা ও সৌহার্দ্যে গুরুত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – সীমান্তবর্তী এলাকার নজরদারিতে গ্রামবাসীদের শামিল করতে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালন শুরু করল বিএসএফ৷ এই কর্মসূচি উপলক্ষে সোমবাম সকালে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ-এর সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন বিএসএফ-এর ডিআইজি অজিত কুমার৷ ভিজিল্যান্স সপ্তাহ পালন করার উদ্দেশ্য উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ‘ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহে বিএসএফ কর্মীরা সীমান্তের মানুষজনকে ভিজিল্যান্সের উদ্দেশ্য জানান৷ ভিজিল্যান্স সম্পর্কে মানুষ যাতে পুরো বুঝতে পারে তার জন্য কিছু কর্মসূচি নেওয়া হয়৷ বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার লাগানো হয়৷ বিএসএফ-এর তরফে যে আধিকারিকরা ভিজিল্যান্সের দায়িত্বে থাকেন, তাঁদের ফোন নম্বর,ব্যানার ও পোস্টারে দিয়ে দেওয়া হয়৷ যাতে সাধারণ মানুষ সীমান্তে কোনও বেচাল দেখলেই বিএসএফ-এফকে খবর দিয়ে সতর্ক করতে পারেন অথবা কোন সন্দেহজনক দেশদ্রোহী কার্যকলাপের বিষয় আঁচ করতে পারলেই বিএসএফদের জানানো হয়। এই কর্মসূচি চলবে এক সপ্তাহ ধরে৷ মালদা হেডকোয়ার্টারের অধীনে সমস্ত সেক্টরে সাতদিন ধরে এই কর্মসূচি পালিত হবে৷ সীমান্তে কর্মরত বিএসএফ কর্মী ও আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের সঙ্গে সব সময় সৌহার্দ্য বজায় রেখে চলেন৷ এতে তাঁরা যেমন নিজেদের সুরক্ষা সম্পর্কে নিশ্চিন্তে থাকতে পারেন, তেমনই বিএসএফ নিজেদের কাজ ঠিকমতো করতে পারে৷’

Share This
Categories
বিবিধ

জেলার বিভিন্ন ঘাটে ছটপূজা উপলক্ষে নাশকতা-বিরোধী তল্লাশি চালাল পুলিশ ও বোম স্কোয়াড।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — ছটপূজাকে মূহুর্তে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। জেলার বিভিন্ন ঘাটে ছটপূজা উপলক্ষে নাশকতা-বিরোধী তল্লাশি চালাল পুলিশ ও বোম স্কোয়াড। এদিন তারা পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ঘাটের আশপাশে সন্দেহজনক বস্তু রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। এদিন পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার ঘাটের সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ছটপূজার দিন যাতে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে ঐতিহ্য ও ভক্তিভরে পালিত হচ্ছে ছটপুজো।

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট, সোমবার:- আজ সোমবার বালুরঘাট জুড়ে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে ছটপুজো। আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকেই ছটব্রতিদের ভিড় লক্ষ্য করা গেছে। সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাস রত থেকে নদীর ঘাটে পূজা সামগ্রী সাজিয়ে রাখেন।

ছটব্রতিদের সুবিধার জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে বালুরঘাট পুরসভা। আত্রেয়ী সদরঘাট, কংগ্রেস ঘাট, ত্রিনাথ ঘাট ও খিদিরপুর ঘাটসহ একাধিক ঘাটে মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ঘাটে থাকছে মেডিকেল সহায়তা কেন্দ্র, যাতে কেউ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা পান।

পুরসভা সূত্রে জানা গেছে, প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নদীতে এ বছর জল কিছুটা বেশি থাকায় ঘাটগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্স, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও স্পিডবোট ঘাটে রাখা হয়েছে, যাতে কোনো বিপত্তি না ঘটে।

রবিবার দুপুরে প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক আত্রেয়ী নদীর সদরঘাট পরিদর্শনে এসে ঘাটগুলির নিরাপত্তা, আলোর ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখেন।

এদিকে, আজ সকালে বালুরঘাট তহবাজারে ছটপুজো উপলক্ষে ফলমূল, পূজার সামগ্রী ও নৈবেদ্য কেনাকাটার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বিকেলে সূর্যাস্তে ও আগামীকাল ভোরে সূর্যোদয়ে আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হবে আরাধনা।

বালুরঘাটের এক পুরোহিত জানালেন, ছটপুজো হল সূর্যদেব ও ঊষাদেবীর আরাধনা। এটি শুদ্ধতা, আত্মসংযম ও পারিবারিক কল্যাণের প্রতীক। ভক্তরা উপবাস থেকে নদীতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেন—এই দৃশ্যই এই পুজোর মূল আকর্ষণ।

শহরজুড়ে তাই আজ এক অনন্য উৎসবমুখর পরিবেশ, যেখানে মিলেমিশে গেছে ধর্ম, ভক্তি ও ঐক্যের আবহ।

Share This