Categories
বিবিধ

ছাত্র-যুব উৎসবে কবির কাব্য ও সাংস্কৃতিক প্রতিভার প্রদর্শনী বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আজ ২৬শে অক্টোবর রবিবার বালুরঘাটের অভিযাত্রী স্কুলে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই – এর বালুরঘাট এক নম্বর লোকাল কমিটির পরিচালনায় ছাত্র যুব উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি কুইজ, আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিটি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা পরবর্তীকালে জেলা পর্যায়ের প্রতিযোগিতাতে সরাসরি অংশগ্রহণ করবে। আজকের প্রতিযোগিতার সমস্ত বিভাগ মিলে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

Share This
Categories
বিবিধ

কুমারগঞ্জ থানার ভোওঁর এলাকার কুলি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুমারগঞ্জ থানার ভোওঁর এলাকার কুলি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য,মৃতের নাম মনোজ বেসরা , বয়স ২৭ বছর।পরিবার সূত্রে জানা যায় শনিবার বিকেল চারটে নাগাদ তিনি সাইকেল সাইকেলে করে বাড়ি ফেরার সময় কুমারগঞ্জ হাইস্কুলের কাছে পড়ে যান এবং জ্ঞান হারান । পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে প্রথমে বরাহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং সেখান থেকে বালুরঘাট জেলা হাসপাতালে ভালো চিকিৎসার জন্য নিয়ে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রবিবার দুপুর দেড়টা নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

ওসির তৎপরতায় প্রাণ ফিরে পেল বিরল প্রজাতির প্রাণী।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া ঃ-দুর্গাপূজার পর কালীপুজার প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে ,সাঁকরাইল থানার অন্ত্রগত মানিকপুর তদন্ত কেন্দ্রের ওসি অভিজিৎ মন্ডলের তৎপরতায় প্রাণ ফিরে পেল বিরল প্রজাতির সারস পাখি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে ‘যে রাধে সে চুল ও বাঁধে’। তেমনি দেখা গেল ওসির ক্ষেত্রে, থানার লাগওয়া ডেলটা জুট মিলের কাছে এক সারস পাখি অসুস্থ অবস্থায় দেখতে পায় প্রশাসনের কর্মীরা। খবর যায় ওসির কানে । তৎপরতা সঙ্গে বনদপ্তরকে খবর দেয়া হয়। বনদপ্তরের কর্মী থানায় আসে, বনদপ্তরের কর্মীর অভিমত সারস পাখিটি বিরল প্রজাতির। থানার সকল সদস্যের সামনে বনকর্মীর হাতে হস্তান্তর করা হয় অসুস্থ সারস পাখিটিকে। সকলেই আপ্লুত এমন বিরল প্রজাতির প্রাণীর প্রাণ বাঁচাতে পেরে।

Share This
Categories
বিবিধ

জমি বিরোধের সংঘর্ষে রণক্ষেত্র, আহতদের বালুরঘাট হাসপাতালে ভর্তি।

হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-
শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের সীমান্তবর্তী জামালপুর গ্রাম। জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য কথাকাটাকাটি থেকেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে দুই পক্ষ একে অপরের উপর বাঁশ, শাবল ও লাঠি নিয়ে হামলা চালায়।

ঘটনার জেরে গুরুতরভাবে আহত হন বিশ্বজিৎ নুনিয়া (৩০) ও তার মা গায়েত্রী নুনিয়া (৬০)। বিশ্বজিতের মাথা ও শরীরে একাধিক স্থানে আঘাত লাগে বলে জানা গেছে। আহতরা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে হিলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের পরিবারের পক্ষ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল, যা শুক্রবার হঠাৎই সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।জমি বিবাদ ঘিরে শান্ত গ্রামের অশান্তি ছড়িয়ে পড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Share This
Categories
বিবিধ

বৈষ্ণবনগরে AIMIM সংগঠন শক্তিশালী, সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –মিমের উত্থান বৈষ্ণবনগরে। ব্লক সভাপতির দায়িত্ব পেল ভাঙন কবলিত এলাকার বাসিন্দা তথা একসময়ের তৃণমূল নেতা খুরশেদ আলম। কালিয়াচক তিন ব্লক এ আই এম আই এম (AIMIM) এর দায়িত্ব পেতেই হুঙ্কার খুরশেদের। বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা তার। খুরশেদের অভিযোগ, ২০১৬তে বৈষ্ণব নগরে বিজেপির বিধায়ক ছিল। কিন্তু সেই সময়েও কোনো কাজ হয়নি ভাঙন কবলিত এলাকার। বর্তমানে তৃনমুলের বিধায়ক রয়েছে, তিনিও কোন‌ও কাজ করেনি। সকলেই দুর্নীতিগ্রস্ত। মানুষ এবার পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন এবার হবে। এ আই এম আই এম(AIMIM) এর সামনের বিধানসভা নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা। মানুষ পরিবর্তন মুখী।এ আই এমআইএম
AIMIM এর জেলা সভাপতি রেজাউল করিম বলেন, আমাদের জেলাজুড়ে সংগঠন রয়েছে। ইতিমধ্যেই আমরা ৫০শতাংশ বুথে সংগঠন মজবুত করেছি। ২০২৫ এর মধ্যেই বাকি বুথগুলোতে সংগঠন মজবুত হয়ে যাবে।
মূলত আমরা সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এগিয়ে চলেছি। জেলার সবকটি বিধানসভাতেই আমরা প্রার্থী দেবো।

Share This
Categories
বিবিধ

বিশ্রামে খগেন মুর্মু, আগামী দুই দিনের মধ্যে দিল্লির এআইএমএস হাসপাতালে পাঠানো হবে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর। ওয়াই + ক্যাটাগরির নিরাপত্তা সাংসদের। আগে ছিল দুইজন নিরাপত্তা রক্ষি এখন সেই সংখ্যা ১১। সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সংসদের সাথে কেউ দেখা করতে আসলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন এগিয়ে ৬ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এরপর তিনি শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। প্রায় ২০ দিন পর গতকাল রাত্রে তিনি বাড়ি ফিরেন। এখন তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। পুরোপুরি কথা বলতে বারণ করা হয়েছে। আগামী এক দু দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Share This
Categories
বিবিধ

ভারতে প্রবেশের উদ্দেশ্য জানার চেষ্টা, তদন্ত শুরু ইংরেজবাজার থানার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- – সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশ। পুলিশের জালে সন্দেহজনক দুই বাংলাদেশী। বিএসএফের চোখে ধোঁয়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সীমান্তবর্তী ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন, সুস্থ্যানি মোড় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেফতার করে দুইজনকে। এদের নাম, মোহাম্মদ রাসেল মিয়া (৩৩)ও মোহাম্মদ রিফাত (২১), বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুর জেলায়। কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

সাফল্যের অনুপ্রেরণা ছড়িয়ে, বার্ষিক রিইউনিয়নে কৃতী ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মাননা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার বৈষ্ণবনগরের স্বনামধন্য মাউন্টিং পাবলিক স্কুলে বিপুল উৎসাহের সঙ্গে পালিত হলো বার্ষিক সাংস্কৃতিক রিইউনিয়ন ও সম্বর্ধনা অনুষ্ঠান। এই বিশেষ দিনে স্কুলের প্রাঙ্গণ পরিণত হয় প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায়।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিট-এ সফলদের সংবর্ধনা
এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফল করা কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। এছাড়াও, সর্বভারতীয় নিট, ফার্মাসি ও নার্সিং প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জন করে যারা উচ্চশিক্ষার সুযোগ লাভ করেছে, স্কুল কর্তৃপক্ষের তরফে তাদেরও আন্তরিক সম্বর্ধনা ও বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল সাদ্দাম হোসেন কৃতী পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই সাফল্য আমাদের স্কুলের গর্ব। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছ, তারা শুধু ভালো রেজাল্টই করোনি, আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছ। আমরা শুধুমাত্র শিক্ষাদান নয়, একটি ভালো মানুষ তৈরি করতে বিশ্বাসী। আমি নিশ্চিত, আমাদের এই কৃতিরা আগামী দিনে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রিইউনিয়নের মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়েছি এবং নতুন প্রজন্মের কাছে সাফল্যের অনুপ্রেরণা পৌঁছে দিতে চাই।
সংবর্ধনা পর্বের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছাত্র-ছাত্রীরা নৃত্য, সঙ্গীত ও নাটকের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রাক্তন পড়ুয়ারাও অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

Share This
Categories
বিবিধ

রাজনৈতিক টানাপোড়েন: শুভেন্দু অধিকারী–রহিম বক্সি দ্বন্দ্বে গাজোল উত্তপ্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি ক্ষমতায় এলে রহিম বক্সিকে দুদিনের মধ্যে জেলে ঢুকাবো, মালদার গাজোলের শোভা থেকে হুংকার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর । নাম না করে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্দেশ্যে হুংকার ছেরে গেলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।

Share This
Categories
বিবিধ

মানসিক যন্ত্রণার অবসান, ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন মানিকচকের যুবক।

মালদা,মানিকচক, নিজস্ব সংবাদদাতা :- মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করল এক ব্যক্তি।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলের শংকরটোলা এলাকায়।জানা গেছে, মৃত ব্যক্তির নাম গোবিন্দ মন্ডল(৩২)।পরিবারে বৃদ্ধ বাবা,মা রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল গোবিন্দ।বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও হয়নি কোন সুরাহা।শুক্রবার সন্ধ্যা নাগাদ নিজের বাড়িতে গোলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গোবিন্দ বলে খবর।এরপর রাতে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গোবিন্দকে।ঘটনার খবর চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ।এরপর শনিবার সকাল নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

Share This