Categories
বিবিধ

মালদায় রেল প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শনিবার বালুরঘাট যাওয়ার পথে মালদা রেল প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি রেল প্রশাসনের এক পেড় দেশ নাম কর্মসূচিতে অংশ নিয়ে এদিন মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ করেন। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রেলের মালদা ডিভিশনের ডি.আর.এম মণিশ কুমার গুপ্তা, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ

“আমার পদ নেই, তাই বৈঠকে নেই — আমি মানুষের সঙ্গে আছি”, চন্দ্রকোনা থেকে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একাধিক কর্মসূচি নিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মনোহরপুরে পৌছালেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। দিলীপ ঘোষ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্ত্রী সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিলেন -দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে দিলীপ ঘোষ অদ্বিতীয়,বেঙ্গলে এখনো ওনার জনপ্রিয়তা আছে ওনার পুরানো সিরিয়াস বলবে উনি কি ছিলেন, বাকিটা সময় বলে দেবে, অন্যদিকে SIR নিয়ে তিনি বলেন বাংলায় নির্বাচনের আগে SIR হোক, অন্য দিক দিয়ে SIR দফায় দফাই ভোট করছি উচ্চ তৃণমূল নেতৃত্ব সেই বিষয় নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ, তিনি বলেন নিজেদের দলের লোকেদের দিয়ে BLO করে দিয়ে সেই ভেজাল ভোটারদের রেখে দিতে চাইছে মুখ্যমন্ত্রী, জেলাশাসকদের ধমকানো হচ্ছে,BLO দের ধমকানো হচ্ছে, বলছে আমরা বেতন দি, কাউকে যদি বাদ দেয়া হয় তাহলে আমরা দেখে নেব, ঠিক এইরকম ভাবে ধমকানোর অভিযোগ তুলছে দিলীপ ঘোষ। এইভাবে হতে পারেনা ইলেকশন কমিশনাল দেখছে সবকিছু। অন্যদিকে বিজেপির উচ্চ নেতৃত্বদের বৈঠকে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন যাদের পদাধিকার রয়েছে তারা বৈঠকে যোগ দিচ্ছে আমার পদ নেই তাই যোগ দিচ্ছি না, আমি মানুষের সঙ্গে আছি। নির্বাচন আসুক তখন ডাকলে যাব। অন্যদিকে হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করলেন তিনি।

Share This
Categories
বিবিধ

সিএএ ও আসন্ন ভোট নিয়ে জোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ওল্ড মালদা স্টেশনে দলীয় কর্মীদের ঢল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির ডাকসাইড নেতা শুভেন্দু অধিকারী শনিবার দুপুরের স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে নামেন ,দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে তিনি এই স্টেশনে নামেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর স্টেশনে পৌঁছানোর আগেই মালদা জেলার বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে নেতাকে অভিনন্দন জানান এবং এবং ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে নেতা কে বরণ করেন। ওল্ড মালদা স্টেশনে নেমেই বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোন ভয়ের কারণ নেই শুধু তাদের সিএএ তে আবেদন বল করতে হবে, নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের ,অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মালদায় ছটি আসন দিয়ে শুরু করবে বিজেপি আসন ভবাড়তে পারে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে এমনটাই দাবি করেন।

Share This
Categories
বিবিধ

গাজোলে পদযাত্রা করে সংবর্ধনা সভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী, তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – শনিবার মালদার গাজোলে এক সম্বর্ধনা এসে তৃণমূলকে তোপ লাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় , সরকার পরিবর্তনের ডাক দেন ওই বিজেপি নেতা। এদিন বিজেপির উদ্যোগে একটি সংবর্ধনা সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মণ সহ অন্যান্যরা। এদিন বিকেল থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। একে একে স্থানীয় নেতৃত্বরা বক্তব্য দেন। গঙ্গারামপুর থেকে গাজোলে আসেন রাজ্যের বিরোধী দলনেতা। ব্লকগেট থেকে তিনি পদযাত্রা করে ওই সভায় আসেন।

Share This
Categories
বিবিধ

ভক্তিতে ভাসছে বীরপাড়া, সূর্য আরাধনায় গেরগেন্ডা নদীর তীরে ছট পুজোর মহা প্রস্তুতি।

বীরপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ— আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই অনুষ্ঠিত হতে চলেছে লোকআস্থার মহোৎসব ছট পূজা। আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ায় প্রতি বছরের মতোই এবছরও উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর গেরগেন্ডা নদীর তীরে হবে এই পূজা।

পূজা উপলক্ষে চলছে ঘাট তৈরির ব্যস্ততা। ছট পূজা কমিটির চেয়ারম্যান বিজয় কুমার সিং জানান, এবছর প্রায় ৮০০টি ঘাট তৈরি করা হচ্ছে। এছাড়াও থাকছে মেলা, গঙ্গা আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান— যেখানে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে শিল্পীরা অংশ নেবেন। ভক্ত ও দর্শনার্থীদের জন্য থাকবে ভাণ্ডারার (অন্ন বিতরণ)-এর ব্যবস্থা।

শুক্রবার দুপুরে ঘাট পরিদর্শনে এসে স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা বলেন,

> “প্রতি বছরের মতোই এ বছরও খুব সুন্দরভাবে ছট পূজা সম্পন্ন হবে বলে আশা রাখছি।”

 

অন্যদিকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ঘাটে আসেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার রঘুবংশী। সঙ্গে ছিলেন বীরপাড়া থানার ওসি নয়ন দাস। পুলিশ সূত্রে জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সূর্য দেবতার আরাধনার এই মহাপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও পূজা কমিটি যৌথভাবে কাজ করছে। ঘাট তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে।

Share This
Categories
বিবিধ

শনিবার মালদার গাজোলে এক সম্বর্ধনা এসে তৃণমূলকে তোপ লাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-শনিবার মালদার গাজোলে এক সম্বর্ধনা এসে তৃণমূলকে তোপ লাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সরকার পরিবর্তনের ডাক দেন ওই বিজেপি নেতা।বিজেপি পথযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে উঠতেই অতিথিদের বরণ করা হয়।এদিন বিজেপির বিরোধী দলের নেতা বক্তব্য দিতে গিয়ে এক হাত নিলেন তৃণমূলকে এদিন বিজেপির উদ্যোগে সংবর্ধনা সভা থেকে এসআইআর নিয়ে বক্তব্য রাখেন।এদিন অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মণ সহ অন্যান্যরা। এদিন বিকেল থেকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। একে একে স্থানীয় নেতৃত্বরা বক্তব্য দেন। গঙ্গারামপুর থেকে গাজোলে আসেন রাজ্যের বিরোধী দলনেতা। ব্লকগেট থেকে তিনি পদযাত্রা করে ওই সভায় আসেন।সবার পাশাপাশি, গাজোল ব্লকের, শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের সহ গাজোলের বিভিন্ন এলাকা থেকে ৪০থেকে ৫০ জন বিজেপিতে যোগদান করে।

Share This
Categories
বিবিধ

সনাতনী ও হিন্দু ধর্ম নিয়ে উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

হবিবপুর, নিজস্ব সংবাদদাতাঃ —মালদা জেলার হবিবপুর ব্লকের কলাই বাড়ী যুবক সংঘের সার্বজনীন শ্রী শ্রী কালীপূজার প্রতিমা দর্শনে শনিবার সন্ধ্যাবেলা উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে ফুল ও শঙ্খধ্বনিতে বরণ করে নেন ক্লাব সদস্য ও এলাকাবাসী।

প্রথমে প্রতিমন্ত্রী মণ্ডপ প্রাঙ্গণে এসে দেবী কালীর পায়ে ফুল অর্পণ করেন। এরপর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত প্রতিমন্ত্রী সহ অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গ্রামবাসীদের সাথে সাক্ষাতে কথা বলেন , এবং গ্রামবাসীরা গ্রামের বিভিন্ন উন্নয়নের জন্য প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে দাবি রাখেন।

এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, এবং শ্রীরাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মণিরাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী পবিত্র কুমার মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং ক্লাবের সমস্ত সদস্যরা।

ক্লাবের সদস্য তথা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মনিরাম চৌধুরী জানিয়েছেন কলাইবাড়ি যুবক সংঘের উদ্যোগে প্রায় ৪২ ফিট উচ্চতার কালী প্রতিমা দর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি দেবী প্রতিমার দর্শন করে করেন এবং সনাতনী ও হিন্দু ধর্ম নিয়ে উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। এবং গ্রামবাসীরা প্রতিমন্ত্রী কে কাছে পেয়ে গ্রামের বিভিন্ন উন্নয়ন এর জন্য দাবী রাখেন

Share This
Categories
বিবিধ

“সবাই মিলে উৎসবই আমাদের শক্তি”— ছট পুজো উপলক্ষে সামাজিক উদ্যোগে বার্তা মন্ত্রী স্বপন দেবনাথের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে ধাত্রীগ্রামের মালতীপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও উপহার প্রদান কর্মসূচি। প্রতিবছরই এই এলাকায় বসবাসকারী হিন্দুস্থানীদের হট পুজোর বিভিন্ন পূজোর উপকরণ যেমন কুলো থেকে শুরু করে আটা চিনি -কলা- ফল ফলাদি এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ. মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট জনেরা এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রি তুলে দেয়া হয়। স্বপন বাবু এদিন শুক্রবার বিকেলে তিনি বলেন, শ্রীরামপুর, সমুদ্রগড় জালুইডাঙ্গা এবং মালতিপুরের এই এলাকায় এই কর্মসূচি পালন হয়ে থাকে আমরা সব জায়গায় উপস্থিত থেকে এই কর্মসূচিতে শামিল হই। স্থানীয় এলাকার মহিলারা পুজোর উপকরণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি, না পেলে তাদের এই উপকরণ পয়সা দিয়ে কিন্তু হত,

Share This
Categories
বিবিধ

সংবাদিকদের নিরাপত্তা প্রশ্নের মুখে, আলিপুরদুয়ারে পুলিশি হস্তক্ষেপ নিয়ে তোলপাড়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- খবর সংগ্রহ করতে গিয়ে খোদ পুলিশের কাছে আক্রান্ত বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক। স্ত্রী কন্যার সামনেই সাংবাদিককে মহিলা পুলিশ কর্মী মারধর করেন বলে অভিযোগ। এমনকি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে সাংবাদিকের স্ত্রীকেও জেলে ভরার হুমকি দেন অভিযুক্ত। জানা গিয়েছে, ওই মহিলা পুলিশ কর্মীর নাম কৃষ্ণা বর্মন। বুধবার রাত ১১ টা নাগাদ আলিপুরদুয়ার জংশন NF Railway Builders Association এর কালিপূজোর ময়দানের এক প্রান্তে সংগীতানুষ্ঠান চলাকালীন গন্ডগোল শুরু হয় দুই দল যুবদের মধ্যে ।এরপর সাংবাদিক অরিন্দম সেন সেই খবরের ভিডিও রেকর্ড করতে গেলে ওই মহিলা পুলিশ কর্মীর রোষের মুখে পড়ে। প্রথমে তার মোবাইল ছিনিয়ে নেন ওই মহিলা পুলিশ কর্মী। এরপরে সাংবাদিক তার গলায় ঝোলানো পরিচয়পত্র দেখিয়ে আর্জি জানান মোবাইল ফিরিয়ে দিতে। কিন্তু উলটে সাংবাদিক-কে সপাটে চর কষান মহিলা পুলিশ কর্মী। এমন দৃশ্যে হতবাক উপস্থিত সকলে। এরপর স্থানীয় সহ তার পরিবার প্রতিবাদে সোচ্চার হলে ওই মহিলা পুলিশ কর্মী -সাংবাদিকের স্ত্রীর হাত টেনে তাকে থানায় ঢুকিয়ে দেবার হুমকি দেন। উত্তেজনার সৃষ্টি হলে অন্যান্ন পুলিশকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পুলিশের অন্যান্য আধিকারিকের আর্জিতেও নিজের অন্যায় স্বিকার করতে নারাজ অভিযুক্ত ওই কৃষ্ণা বর্মন। এদিকে আক্রান্ত বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিক আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে জেলা পুলিশের তরফে অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকয়ারি শুরু হয়েছে।

Share This
Categories
বিবিধ

গল্প ও খাবারের মধ্য দিয়ে মিলন, জয়পুরে উৎসবমুখর ভুরিভোজে জমজমাট সৌভ্রাতৃত্ব।

জয়পুর, বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ কয়েক বছর ধরে সৌভ্রাতৃত্বের মেল বন্ধন ও ভুরিভোজ অনুষ্ঠিত হয়ে আসছে বাঁকুড়া জেলার জয়পুর থানার উত্তরবাড়ে, এই ভুরিভোজ অনুষ্ঠানের আয়োজন করে থাকে জয়পুর প্রশাসন এবং সহযোগিতা করে থাকেন এলাকার মানুষ, শুক্রবার রাতে এই ভুরিভোজ অনুষ্ঠানের সূচনা করেন জয়পুর প্রশাসনের অফিসার ইনচার্জ কৌশিক হাজরা মহাশয় তিনি খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু করেন এরপর উত্তরবাড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাড়ু গোপাল মহাশয়কেও দেখা যায় এই ভুরিভোজ অনুষ্ঠানে খাবার বিতরণ করতে।
এলাকার মানুষ প্রশাসনের আধিকারিকদের কাছে পেয়ে সাধুবাদ জানাতে থাকেন এই ধরনের উদ্যোগকে । সাধুবাদ জানিয়েছেন এলাকার মুখিয়া থেকে অঞ্চলের প্রধান‌ও । প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য সৌভ্রাতৃত্ব বোধকে আরো মজবুত করে তোলা, এই বাংলায় যখন কিছু বিভেদ কামি মানুষ সৌভ্রাতৃত্ব বিনষ্ট করতে চাইছে কিন্তু এখানে এক সাথে বসে কাঁধে কাঁধ মিলিয়ে রহিম খান ও নারায়ন বন্দোপাধ্যায় ভুরিভোজ করছেন নিজেদের মধ্যে গল্প করতে করতে। রহিমের কথায় তার পরিচিত প্রায় দেড় হাজার মানুষ তার নিজের এলাকার থেকে এখানে মেল বন্ধনের জন্য এসেছে অপর দিকে নারায়ন জানান তার এলাকার থেকে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ এই সৌভ্রাতৃত্বের মেল বন্ধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ভুরিভোজের চেয়েও এখানে মুল লক্ষ্য থাকে তাদের সমস্ত ধর্মের মানুষেরা মেল বন্ধনে একত্রিত হ‌ওয়া ।
এলাকার গন্ডি ছাড়িয়ে জেলা পেরিয়ে অন্যান্য জেলা থেকেও এই মেল বন্ধনের অনূষ্ঠানে উপস্থিত থাকেন এমনটাই জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে।

Share This