Categories
বিবিধ

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাবা ও মায়ের, মা-বাবা হারা সন্তানের দায়িত্ব নিলেন সমাজসেবী দিল খান, খুশির হাওয়া গোয়ালতোড়ের মাইতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মাইতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বাবা ও মায়ের, বাবা মা হারা হয়ে হয়ে পড়েছিল ছোট্ট সন্তান, শনিবার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ওই মা-বাবা হারা সন্তানের দায়িত্ব নিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিশিষ্ট সমাজসেবী দিল খান, জানা গিয়েছে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমাজসেবার লক্ষ্যে একাধিক কর্মসূচি করে থাকে দিল খান, তবে বাবা-মা হারা সন্তানের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি দিল খান, অন্যদিকে এই ঘটনার পর যথেষ্ট খুশি হয়েছে এলাকার মানুষজন।

Share This
Categories
বিবিধ

দাউ দাউ করে জ্বলল ফ্যান কারখানা, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভাতৃদ্বিতীয়ার সন্ধ্যায় ফ্যানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পঞ্চাশ হাজার টাকার ক্ষয়-ক্ষতি। প্রথমে এলাকাবাসীর তৎপরতা এবং পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। বড়সড়ো ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হাসপাতালগামী এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার একটি ফ্যানের কারখানাতে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এলাকার মানুষ সাথে সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। খোঁজ দেওয়া হয় দমকলকে। এলাকার সকলে মিলে আগুন অনেকটা নিয়ন্ত্রণ আনে। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।হতাহতের ঘটনা ঘটেনি।তবে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে। আগুনের কারণ সঠিক ভাবে জানা যায়নি। তবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

Share This
Categories
বিবিধ

“উত্তরবঙ্গে মমতার ত্রাণ, বিরোধীরা শুধু দর্শক” — কর্মীসভা থেকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের।

বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা। শনিবার বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে উলুধ্বনি দিয়ে কর্মীসভার সূচনা করেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, দক্ষিণ, দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, সহ জেলার নেতৃত্বগন।

এদিন বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভায় ছটাই পাবে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের নাম না করেই তিনি বলেন যারা ভাবছেন উত্তরবঙ্গে কিনা করে দেবেন তাদের ভাবনা ভুল। উত্তরবঙ্গের দুর্যোগ হয়ে গেল কাউকে দেখা গেল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাত এরপর রাত জেগে সেখানে ত্রাণ বিলি করলেন। যারা ভাবছেন উত্তরবঙ্গ বিশ্বমুখী করে ফেলেছেন তাদের দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যাবার পর কনভয় নিয়ে ঢোকার চেষ্টা করছে। মানুষ এগুলো দেখে বুঝে গেছে। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।

Share This
Categories
বিবিধ

সুকান্ত-শুভেন্দুর নেতৃত্বে গঙ্গারামপুরে বিজেপির শক্তি প্রদর্শন — কর্মীদের উচ্ছ্বাসে সভামঞ্চ মুখর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিজয়া সংকল্প সভা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এদিনের সভা ঘিরে উচ্ছ্বাস দেখা যায় কর্মী–সমর্থকদের মধ্যে।

সভামঞ্চে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিধায়কসহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তৃতায় বিরোধী দলনেতা রাজ্যের বর্তমান শাসনের বিরুদ্ধে সরব হয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান।

এদিনের সভা থেকে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। সভা শেষে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share This
Categories
বিবিধ

“মায়ের আরাধনায় শিল্পের সম্মান” — ফালাকাটার কিশোর সংঘের অভিনব ভাবনা প্রশংসিত জেলায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- আলিপুরদুয়ার জেলার নানা প্রান্তের পাশাপাশি শ্যামাপুজো উপলক্ষে ফালাকাটাতে বিশেষ নজর থাকে জেলাবাসীর। কালীপুজোয় বরাবর জেলাবাসীদের নতুন থিম উপহার দেয় ফালাকাটার বিভিন্ন পুজো কমিটি গুলি। এবছর ফালাকাটা গোপনগর কিশোর সংঘ ৩১তম বর্ষ শ্যামা পূজা উদযাপন করেছে। ওই পূজায় বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পকে বিশেষ প্রাধান্য দিয়ে শিল্পীদের সম্মান জানানো হয়। জানা গিয়েছে, শিল্পীদের তৈরি নানা হস্তশিল্প সামগ্রী পূজা মণ্ডপে সাজানো হয়েছে, যা সকলের নজর করেছে। এদিন পুজো উদ্যোক্তা কালাচাঁদ গোপ বলেন, “আমাদের লক্ষ্য শুধু শ্যামা মায়ের আরাধনা নয়, একই সঙ্গে বাংলার হস্তশিল্প ও কুটির শিল্পকে জীবন্ত রাখা। এই পূজার মাধ্যমে আমরা শিল্পীদের স্বীকৃতি দিতে পেরেছি।

Share This
Categories
বিবিধ

ভাইফোঁটার রীতির নতুন মোড় — বোনেদের সুরক্ষায় আলোচনায় রামনগরের ‘বোনফোঁটা’।

নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ- ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা , এবার এই অভয় মন্ত পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিলো নদিয়ায় রানাঘাটে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা,নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, ভাইফোঁটার দিনে এতদিন ভাইয়েদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করছে দীর্ঘদিন ধরে। কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বোনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে এবার ভাইয়েদের রক্ষায় ভাই ফোটা নয়, বোনদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করলো রামনগর নব জাগরণ সংঘ ও লাইব্রেরি। বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পূজা প্রাঙ্গনে এলাকার মা বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় ৫০ জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা। বর্তমান সময়ে এহেন উদ্যোগ আরও প্রয়োজন বলেই এদিন দাবি করেন উদ্যোক্তারা।

Share This
Categories
বিবিধ

ভ্রাতৃত্বের বন্ধনে ধর্ম নয়, মানবতা — পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে অনন্য ভাইফোঁটা পালন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যম দুয়ারে পড়লো কাঁটা,
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা!!”

উপরের এই উদ্ধৃতিটির তাৎপর্য অপরিসীম।
আজ ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। একে আবার যম দ্বিতীয়াও বলা হয়। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে এই দিনটি উদযাপিত হয়। শাস্ত্র অনুসারে যম এবং যমুনা দুই ভাই বোন। যমরাজের মঙ্গল কামনায় তার বোন যমুনা তার কপালে ফোঁটা দিয়েছিলেন। তারপর থেকেই এই দিনটি পালন করা হয়। যম যেমন অমর প্রতিটি বোন চায় তার ভাই বা দাদা যেন সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে। দীর্ঘায়ু হয়। এই দিন ভাই বা দাদার মঙ্গল কামনায় বোনেরা শুদ্ধাচারে তাদের কপালে চন্দনের ফোটা এঁকে দেয়। বোনের বাম হাতের কনিষ্ঠা থাকে ভাইয়ের কপালে আর ঠোঁটে থাকে চিরন্তন সেই চারটি লাইনের অভয় বাণী। আর ভাই বোনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয়।
হিন্দু ধর্মীয় তিথি অনুযায়ী আজ সেই তিথি।তবে ধর্মের বেড়াজাল ভেঙে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভাই-বোনেরা আজ ভাই ফোঁটার মিলন উৎসবে মেতে উঠেছে।
সকাল থেকেই সর্বজয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনটি সাজিয়ে তুলেছেন উভয় সম্প্রদায়ের বোনেরা মিলে। তারপরেই আসে সেই মহেন্দ্রক্ষণ যখন সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ ভুলে উভয় সম্প্রদায়ের বোনেরা ভাইদের কপালে তাদের মঙ্গল কামনায় ফোটা দেন। ভাইদের জন্য উপহার এবং মিষ্টি মুখের ব্যবস্থাও করেন। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই তারা সম্প্রীতির এই ভাইফোঁটার আয়োজন করে থাকেন। আজ মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিচ্ছেন আজিজুন্নেসা খাতুন। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ধর্ম যার যার উৎসব সবার। সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানটি তিনি করে থাকেন বলে জানান। উভয় সম্প্রদায়ের মানুষ এই মিলন উৎসবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি বলে জানান তারা।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা, যক্ষ্মা-মুক্তদের পাশে প্রশাসন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বিকেলে বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে যক্ষ্মা রোগ মুক্ত হয়ে ওঠা মানুষদের হাতে পুষ্টিকর খাবার প্রদান করেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন। পাশাপাশি ওই অফিসেই একটি জেনারেটর ভবন ও ভিডিও কনফারেন্স ভবনেরও উদ্বোধন করেছেন তিনি।

রাজ্য স্বাস্থ্য অধিগত স্বপন সরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি। তিনি বলেছেন, যা বলার জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীকই বলবেন।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল হিলি তপন গ্রামীন হাসপাতাল ও দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন হয়েছে। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখা, রোগীর আত্মীয়দের অভাব অভিযোগ শোনা হয়েছে। বেশ কিছু খামতি ধরা পড়েছে সেগুলি মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা, বেশ কিছু সাজেশন দিয়েছেন, আমরা সেগুলোও পালন করব।

Share This
Categories
বিবিধ

সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সভা নিয়ে প্রশাসনিক জট, গঙ্গারামপুরে রাজনৈতিক টানাপোড়েন।

গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির সভার পুলিশি অনুমতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আগামীকাল দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির ‘বিজয় সংকল্প সভা’ কর্মসূচি রয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে স্টেডিয়ামে সভা করার অনুমতি তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভা দিলেও, পুলিশি অনুমতি মেলেনি। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপিতে।

এদিন বিকেলে গঙ্গারামপুর বিজেপি কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, গত ১৭ তারিখে গঙ্গারামপুর থানায় লিখিতভাবে পুলিশ পারমিশন এর আবেদন জানানো হয়। দীর্ঘ টালা-বাহানার পর, এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সঠিকভাবে আবেদন না করায় পারমিশন দেওয়া সম্ভব নয়। যদিও বিজেপি জেলা সভাপতির বক্তব্য, সঠিক ও লিখিতভাবেই সভার পারমিশন চাওয়া হয়েছিল। তিনি আরো জানান, পুলিশ পারমিশন না দিলেও, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনেই বিজেপির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলনে নামবো। পুলিশ কার্যালয় তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে, সেই দাবিতে পুলিশ কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগানোর দাবিতে আমরা পুলিশ সুপার অফিস ঘেরাও করবো।

Share This
Categories
বিবিধ

চকভবানীতে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্প, আসছে আধুনিক বৈদ্যুতিক চুল্লি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : শহরের খিদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি থাকলেও প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত—কুমারগঞ্জ, হিলি, তপনসহ গ্রামাঞ্চল থেকে মরদেহ আসে শেষকৃত্যের জন্য। ফলে দীর্ঘদিন ধরেই চাপ বাড়ছিল ওই শ্মশানে। এবার সেই চাপ ভাগ করে নিতে উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা। শহরের চকভবানী মহাশ্মশানে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি।শুক্রবার চকভবানী মহাশ্মশানের জায়গা পরিদর্শন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন নির্দিষ্ট এজেন্সির কর্তারা। প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে তৈরি হবে এই চুল্লি। আগামী ৩০ অক্টোবর কাজের আনুষ্ঠানিক সূচনা হবে বলে পুরসভা সূত্রে খবর।চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “আগামী ছ’মাসের মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য চুল্লিটি চালু করা যাবে বলে আশা করছি। খিদিরপুর শ্মশানের ওপর চাপ অনেকটাই কমবে। শহরবাসীর দাবিতে চকভবানীতেও বৈদ্যুতিক চুল্লি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শহরবাসীর আশা—চকভবানীর বৈদ্যুতিক চুল্লি চালু হলে শেষকৃত্যের প্রক্রিয়া যেমন আরও দ্রুত ও পরিষ্কার হবে, তেমনই খিদিরপুর শ্মশানও পাবে খানিকটা স্বস্তি।

Share This