Categories
বিবিধ

পরিবর্তন যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কে সামনে রেখে বাইক মিছিল করল বিজেপির নেতাকর্মীরা। যেখানে কয়েকশো বাইক সহ বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরী, জেলা যুব সাধারণ সম্পাদক অমিত দণ্ডপাঠ,মন্ডল সভাপতি পলাশ সেন সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ

কোলাঘাটে সম্মেলন শেষে গঠিত হল নতুন কমিটি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারি পেনশনারদের অষ্টম বেতন কমিশন সুপারিশ পয়লা জানুয়ারি ২০২৬ থেকে লাগু করতে হবে। পেনমশন ভেলিডেশন আইন অবিলম্বে বাতিলের দাবিতে চিকিৎসা ভাতা বিধি দাবি নিয়ে সহ অন্যান্য দাবি গুলি নিয়ে পুরনো লক্ষ্যে, ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন জারি রাখার শপথ নিয়ে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট কেন্দ্রীয় সরকার পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কোলাঘাট কাঠ চড়ায় একমঞ্চে বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এইদিন এই সম্মেলনে প্রায় ১২০০ জন সদস্য অংশ অংশগ্রহণ করেন ।এই সম্মেলনে শেষে নতুন কমিটি গঠন করা হয়, উপস্থিত ছিলেন প্রানকৃষ্ণ মাইতি, নিখিল পাত্র ,তারাপদ বেরা ও অন্যান্য অতিথিগণ।

Share This
Categories
বিবিধ রিভিউ

ধর্মীয় আচার ও সেবামূলক কর্মসূচিতে উৎসাহ গড়বেতা তিন নম্বর ব্লকে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সংঘের উদ্যোগে পুজোআর্চনা ও অন্নভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। এইদিন সকল থেকে মঙ্গল আরতি চন্ডীপাঠ,পুজোআর্চনা ও হোম যজ্ঞের মধ্য দিয়ে পালিত হলো ভক্ত সম্মেলন।এইদিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মো মঠের অধ্যক্ষ স্বামী নিহিতানন্দ জি, ও লালগড় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ দেববরানন্দ জি, এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক পীযূষ তেওয়ারী সহ অন্যান্য ভক্তবৃন্দ।

Share This
Categories
বিবিধ

জাতীয় সড়কে আলু ঢেলে প্রতিবাদ, উত্তপ্ত গড়বেতা শহর।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতী কিলো আলুর সহায়ক মূল্য ১২ টাকা করার দাবি সহ ৯ দফা দাবি নিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করলো বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। এই দিন গরবেতা শহরের ফতেসিংপুর থেকে এই মিছিল বেরিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর আলু ঢেলে বিক্ষোভ প্রদর্শন করল বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরুণ রায়,তাপস সিনহা, সনৎ চক্রবর্তী, তপন ঘোষ, সামেদ গায়েন, দিবাকর ভূঁইয়া সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। এই দিন এই কর্মসূচিতে কয়েকশো বাম সংগঠনের কর্মী সমর্থক সামিল হয়েছেন।

Share This
Categories
বিবিধ

খড়গপুর DRM অফিস চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় রেলওয়ে মিল গুদাম শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবি দাবা নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর DRM অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। মূলত তাদের দাবিগুলি হল মূলত শ্রমিকদের সুস্থ পরিবেশ,RPF দ্বারা অত্যাচার বন্ধ করতে হবে, মূলত এই দাবি গুলি ২০২৩ সালে রেল বোর্ড থেকে অর্ডার পাস হওয়া সত্ত্বেও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি রেলের তরফে, সেই অর্ডার লাঘু করতে হবে। অন্যদিকে শ্রমিকদের প্রাপ্য মজুরি সহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে হবে রেলকে। জানা গিয়েছে ভারতীয় রেলওয়ে মিল গুদাম শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি পরিমল কান্তি মন্ডলের নেতৃত্বে, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন ঘোষ জানিয়েছেন আগামী দিনে এই ধরনের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Share This
Categories
বিবিধ

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে দক্ষিণেশ্বরে ব্রত সমাপ্তি, ভক্তির দৃষ্টান্ত স্থাপন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে শুরু করে দক্ষিণেশ্বর কালীবাড়ি পর্যন্ত প্রায় আট মাস ধরে দন্ডী কেটে অবশেষে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছালেন বিভাস চক্রবর্তী। পেশায় লোহার ব্যবসায়ী বিভাসবাবু মা, দাদা, বোন ও স্ত্রীকে নিয়ে সংসার সামলেও মনের অদম্য ইচ্ছায় এই কঠিন ব্রতযাত্রায় নেমেছেন। তাঁর কথায়, “মা ডেকেছেন, তাই মায়ের উদ্দেশ্যে পুজো দিতে এই পথ চলা।”
গত ১৯ জুলাই ২০২৫-এ যাত্রা শুরু হয় কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে। শুরুর দিনেই জল্পেশ মন্দির-এ পুজো দিয়ে তিনি পথচলা আরম্ভ করেন। তারপর একের পর এক গ্রাম, শহর অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে এসেছেন দক্ষিণবঙ্গের দিকে। বর্তমানে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পথ ধরে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পৌঁছালেন।
এই দীর্ঘ আট মাসের যাত্রা শুরু করেছিলেন একাই। তবে পথচলায় অনেক মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন। ইসলামপুর থেকে কেউ একজন তাঁকে একটি সাইকেল ভ্যান উপহার দেন, যা তাঁর যাত্রাপথকে কিছুটা সহজ করেছে। পথেই নিজে রান্না করে খাওয়া, প্রতিদিন নির্দিষ্ট নিয়মে দন্ডী কেটে অগ্রসর হওয়া—সব মিলিয়ে এক কঠোর সাধনার মধ্য দিয়েই এগিয়েছেন বিভাসবাবু।
উল্লেখযোগ্য বিষয়, এর আগে তিনি কখনও এমন দন্ডী কাটা যাত্রা করেননি। জীবনের প্রথম এই ব্রতযাত্রাই তাঁর কাছে এক অনন্য অভিজ্ঞতা। অদম্য মানসিক শক্তি, ভক্তি ও নিষ্ঠাই তাঁকে পৌঁছে দিয়েছে প্রায় গন্তব্যে। অপেক্ষার অবসান ঘটিয়ে মায়ের চরণে পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করলেন।

Share This
Categories
বিবিধ

দোল পূর্ণিমা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী মঙ্গলবার দোল পূর্ণিমা,এই দোল পূর্ণিমা উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের বকড়িডি এলাকায় দোল পূর্ণিমা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে। তার আগে বৃহস্পতিবার গোয়ালতোড় অফিসের সভাকক্ষে মেলা কমিটির সমস্ত সদস্য সহ প্রশাসনিক ব্যক্তিবর্গদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন BDO দেবঋষি ব্যানার্জি, গোয়ালতোড় থানার ভারপ্রাপ্ত অফিসার, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ। মূলত শান্তিপূর্ণভাবে কিভাবে মেলা কমিটি মেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করবে সেই বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এই দিন।

Share This
Categories
বিবিধ

বিধানসভা ভোটের আগে সংগঠিত লড়াইয়ের বার্তা পশ্চিম মেদিনীপুরে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে এবং লক্ষী ভান্ডার বাড়ানো এবং যুব সাথী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের তুষখালী এলাকায় পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা। এই পথ সমায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,কৃষি কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ,অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,রাজকুমার মল্লিক,অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,তুহিন শুভ্রা গাতাই,পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষী পন্ডিত,দিলীপ রানা সহ অন্যান্য অঞ্চল ও ব্লকের নেতা কর্মীরা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন তৃণমূল নেতা কর্মীরা। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে একত্রিত হয়ে রাজনৈতিক লড়াই করার বার্তা দিলেন তৃণমূল নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ রিভিউ

‘ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান ও ‘উত্তরায়ণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন।

রাজীব দত্ত, রথীন্দ্র মঞ্চ:- ২২ ফেব্রুয়ারি, রবিবার রথীন্দ্র মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত হলো কলম শিল্পী ইন্টারন্যাশনাল লিটারারি এন্ড কালচারাল অর্গানাইজেশন–এর উদ্যোগে “কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল – সিজন ১”। জোড়াসাঁকোর সাংস্কৃতিক আবহে এদিন রথীন্দ্র মঞ্চ সাক্ষী থাকল এক বর্ণাঢ্য সাহিত্য–সংস্কৃতি মিলনমেলার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও চিকিৎসক দীপান্বিতা হাজারিকা, মিস বেঙ্গল
সপ্তমী ব্যানার্জী, কাজল সুর, পার্থ সারথী মুখার্জী, আন্তর্জাতিক তবলা বাদক মল্লার ঘোষ, প্রাক্তন ডেপুটি কমিশনার গৌতম দাস সহ বহু গুণী ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে।

নাচ, গান, আবৃত্তি এবং “ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান পর্বে সেজে ওঠে পুরো মঞ্চ।
শিক্ষা ,সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা তথা
সমাজের বিভিন্ন স্তরের গুনিজনদের প্রদান করা হয়
“ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড”। প্রদান পর্বে সেজে ওঠে পুরো মঞ্চ। সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ‌শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যৌথ কবিতা সংকলন “উত্তরায়ণ”–এর মোড়ক উন্মোচন এবং জার্নাল কাব্যগ্রন্থ “মন বিকাশের দর্শন”–এর প্রকাশ। উত্তরায়ণ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ভোরের আলো প্রকাশনী থেকে। সাহিত্যচর্চার পাশাপাশি মননশীল ভাবনার দিকটিও এই উৎসবে বিশেষ গুরুত্ব পায়।

সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পূর্বাশা মিত্র। মুখ্য ভূমিকায় ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি কলকাতার সিট কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট লেখক, গবেষক, সম্পাদক ড. মহীতোষ গায়েন । সহযোগিতায় ছিলেন চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর ড. অর্ণব দত্ত, সহদেব দোলুই, সান্ত্বনা তরফদার এবং কালচারাল ডিরেক্টর অজয় ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুভানুধ্যায়ী হিসেবে সহযোগিতা করেন কেয়া চক্রবর্তী ও শুচীতা গাঙ্গুলী ফুল। এবং অনুষ্ঠান টিকে সুন্দরভাবে সাজিয়ে সাফল্যমন্ডিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন প্রায় এক মাস ধরে তিনি হলেন ভোরের আলো প্রকাশনীর প্রকাশক আহেদা খাতুন।

সাহিত্য ও সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধনে “কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল – সিজন ১” হয়ে উঠেছিল এক স্মরণীয় আয়োজন, যা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আয়োজনের প্রত্যাশা জাগিয়ে রাখলো। এদিনের রথীন্দ্র মঞ্চের প্রেক্ষাগৃহে চার শতাধিক শিল্পী, সাহিত্যিক তথা লেখক, বাচিক শিল্পীও সমাজের বিভিন্ন স্তরের গুনিজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে মহিমান্বিত করে তোলে।

Share This
Categories
বিবিধ

হুমকি ঘিরে চাঞ্চল্য, নিরাপত্তা বলয়ে পোস্ট অফিস চত্বর।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পোষ্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে। বেলা ১২. ৩০ টা থেকে ২. ৩০টার মধ্যে ডিনামাইট দ্বারা বিস্ফোরণ ঘটানো হবে। অফিসের মেইলে এমনই মেসেজে আতঙ্ক বালুরঘাট হেড পোষ্ট অফিসে।

ঘটনাস্থলে পুলিশ ও বোম্ব স্কোয়ার্ড। খালি করে দেওয়া হয় অফিস বিল্ডিং ও তাঁর আশপাশের এলাকা। আসে স্নিকার ডগ। বিল্ডিংএর আশপাশে দাঁড়িয়ে পড়া উৎসুক সাধারণ মানুষকেও মাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়।

পোষ্ট অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ বিভাগের সার্কেল অফিস থেকে মেইল মারফত জানানো হয় যে যেসমস্ত পোষ্ট অফিসে পাসপোর্ট কেন্দ্র রয়েছে সেখানে আগে থেকে আরডিএক্স মজুত করে রেখেছে আতঙ্কবাদীরা। সার্কেল অফিস এব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেই মেইল বালুরঘাট পোষ্ট অফিসেও পাঠিয়ে দেয়। এর পরেই পোষ্ট অফিসের পোস্ট মাস্টার এর তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বিল্ডিং খালি করে দেওয়ার পাশাপাশি বোম্ব স্কোয়ার্ড দ্বারা পাসপোর্ট কেন্দ্র সহ গোটা ব্লিডিং তল্লাশি শুরু করে।

Share This