Categories
বিবিধ

লোকনাথ মিশনে সাধুবৃন্দের বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণে উৎসবমুখর পরিবেশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও রাস পূর্ণিমা উপলক্ষ্যে গত ৩ রা নভেম্বর সোমবার থেকে বালুরঘাট খাদিমপুর লোকনাথ মিশনে তিনদিনব্যাপী ১৮ তম বর্ষের মহামিলন উৎসব গুরু হয়েছে। আজ উৎসবের শেষ দিন সকালে মিশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমার মাধ্যমে আত্রেয়ী নদী থেকে ভক্তরা বাঁকে করে জলে এনে লোকনাথ বাবার মহাস্নান অনুষ্ঠিত হলো। পাশাপাশি আজ বাবার পাদুকাভিষেক ও মহাপুজোর পাশাপাশি দুপুরে তারকেশ্বর থেকে আগত সাধুবৃন্দের দ্বারা বিশ্বশান্তিযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যায় বহিরাগত ভক্ত ও স্বামীজিদের বরণ এবং ধর্ম আলোচনা সভার পাশাপাশি৮ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন বালুরঘাট লোকনাথ মিশনের সভাপতি অজয় কুমার ঘোষ।

Share This
Categories
বিবিধ

প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী পুজোয় অব্যাহত থাকল পশু (পাঠা) বলি প্রথা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী পুজোয় অব্যাহত থাকল পশু (পাঠা) বলি প্রথা। তবে নিদিষ্ট করে দেওয়া গাইড লাইন বা নিয়ম মেনেই বলি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বোল্লা রক্ষাকালী পুজোয় হাজারো পশু বলি নিয়ে দায়ের হয়েছিল মামলা। যার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুসারে, গন বলি দেওয়া যাবেনা। বলি শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত স্থানেই হতে হবে ইত্যাদি।
বোল্লা রক্ষা কালি ট্রাস্টের পক্ষে কলকাতা হাইকোর্টের আইনজীবী বলেন, পশু চিকিৎসক দ্বারা শারিরীক পরীক্ষা করা হয় প্রতিটি পশুকে। এরপর এক এক করে বলি দেওয়া হয় অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত স্থানে। এই বলির মাধ্যমে মানবজাতিকে আহার পরিবেশন করা হয়। এছাড়া পশুগুলিকে একে অপরের সামনেও বলি দেওয়া হয়না এখানে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী পুজোয় অন্তত তিন হাজার পশু বলি হয়ে থাকে। এই পুজোকে ঘিরে চলে তিনদিনের বিরাট মেলা। পুজো ও মেলায় সমাগম হয় রাজ্য ও ভিন রাজ্যের পুণার্থীদের। মানদ করা পাঠা বা পশু বলি এই পুজোর প্রথা। যা বন্ধ করতে বিভিন্ন পশু প্রেমী সংগঠন সরব হয়ে মামলা দায়ের করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিদিষ্ট নিয়মে এবার ৭ নভেম্বর অর্থাৎ রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজোয় বলি প্রথা অব্যাহত থাকল।

Share This
Categories
বিবিধ

বোল্লা রক্ষাকালী পুজো: ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে প্রতিমা গড়ায় নেমেছে নতুন প্রজন্মও।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাওয়া খাওয়া ভুলে এখন একটাই কাজ — কালী প্রতিমা বানানো। হ্যাঁ, শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষ্যে ভক্তদের কাছে বিক্রির জন্য পুরোদমে চলছে এই প্রতিমা তৈরির কাজ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বোল্লায় রক্ষাকালী পুজো। পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার এমনকি নেপালের মানুষরাও। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই সময়ে। বহু ভক্তরা বোল্লা কালী পুজোয় মানত করেন কালী প্রতিমার। বোল্লা রক্ষাকালী মাতার সাথে সাথে প্রতিবছর কয়েক হাজার মানত কালী পুজো করা হয়।তাদের জন্য মানত কালী তৈরি কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। এই রকম এক মৃৎশিল্পী জানালেন, পুজোর সময় কয়েক হাজার মানত কালী প্রতিমা মানত দেন ভক্তরা। তাই পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় প্রতিমা প্রস্তুতির কাজ। নাওয়া খাওয়া ভুলে অনেক মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ করছেন। প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের সাথে পরিবারের নতুন প্রজন্ম‌ও হাত লাগিয়েছে।

Share This
Categories
বিবিধ

বন্দেমাতরমের ১৫০ বছর: জেলা জুড়ে পদযাত্রা ও দেশপ্রেমের আহ্বান বিজেপির।

দক্ষিণ দিনাজপুর , নিজস্ব সংবাদদাতাঃ – বন্দেমাতরম সঙ্গীত প্রচলনের দেড়শ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাতেও পদযাত্রার আয়োজন করছে বিজেপি। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। ছিলেন জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। তাঁরা অভিযোগ তোলেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে বন্দেমাতরম সঙ্গীত সঠিকভাবে গাওয়া হচ্ছে না। আগামী সাত নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে সম্মিলিতভাবে ওই সঙ্গীত গেয়ে দেশভক্তির বার্তা দিতে চায় বিজেপি।

Share This
Categories
বিবিধ

নিজস্ব সুরে মা-বোল্লাকে উৎসর্গ, আলোচনায় বালুরঘাটের বাউল সাধন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা—বোল্লা কালীপুজো। দক্ষিণ দিনাজপুর জেলার এই ঐতিহ্যবাহী পূজো ঘিরে প্রতি বছর ভক্তদের ঢল নামে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের নানা প্রান্ত থেকেও ভক্তরা এসে ভরিয়ে তোলেন বোল্লার মাটিকে। সেই ভক্তির আবহেই এ বছর এক ভিন্ন সুরে মাততে চলেছে মেলাপ্রাঙ্গণ। বাউল শিল্পী সাধন হালদার নিজের লেখা ও সুর করা একটি বিশেষ গান উৎসর্গ করেছেন মা বোল্লাকে।দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সীমিত উপার্জনের সংসার—তবু থেমে থাকেননি সাধন। মা-বোল্লার মহিমাকে নতুন করে ছুঁতে চেয়েছেন গানের মাধ্যমে। তাঁর কথায়, “কালী মায়ের অনেক গান আছে, কিন্তু মা বোল্লার নামে গান খুবই কম। সেই শূন্যতাই পূরণ করতে চেয়েছি আমি।”মাসে দু-একবার স্থানীয় বাউল আসরে গান গেয়ে সামান্য উপার্জন—সেই টাকাতেই তিনি নিজে গানটি রেকর্ড করেছেন, ভিডিও তৈরি করেছেন, এবং নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশও করেছেন। প্রকাশের পর থেকেই স্থানীয় মহলে প্রশংসার ঢেউ উঠেছে। অনেকে বলছেন, গানটি যেন মেলাকে ঘিরে উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসংস্কৃতিকে উৎসাহিত করছেন, সাধনের উদ্যোগ যেন সেই প্রচেষ্টারই এক উজ্জ্বল উদাহরণ। লোকগানের সুরে রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলির কাহিনি যেমন ছড়িয়ে পড়ছে, তেমনই জেগে উঠছে গ্রামবাংলার শিল্পজীবন।সাধন হালদারের কণ্ঠে তাই শুধু গান নয়—আছে এক নিবেদিত ভক্তির গল্প, আছে এক শিল্পীর অনমনীয় পথচলা। তাঁর কথায়, “মা বোল্লা কালীর মহিমা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আশা করি, মা নিজেই আমার এই সুরকে আশীর্বাদ করবেন।”

Share This
Categories
বিবিধ

নদী ও প্রকৃতি রক্ষায় দুই দশকের প্রচেষ্টার স্বীকৃতি, সম্মানিত ‘দিশারী সংকল্প’ আন্তর্জাতিক রিভার কংগ্রেসে।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০০৬ থেকে এ যাবৎ পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প বালুরঘাট বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরে নদী ও প্রকৃতির বিষয়ে নানান রকমের পরিবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে করে আসছে। তারই পুরস্কার স্বরূপ ‘সেভ রিভার ক্যাম্পেন’ সম্মাননা মিলল চতুর্থ আন্তর্জাতিক রিভার কংগ্রেসে। নিউ দিল্লি তে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর এডভান্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং সেন্টার ফর রিভার অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে চতুর্থ আন্তর্জাতিক রিভার কংগ্রেসে এই সম্মাননা প্রদান করা হলো দেশের সংকল্পের সম্পাদক পরিবেশ চিন্তক তুহিনশুভ্র মন্ডলের হাতে।
সম্মাননা প্রদান কালে উপস্থিত ছিলেন সায়ের্ডায়ের ফাউন্ডার চেয়ারম্যান ডঃ বিশ্বজিৎ রায় চৌধুরী নদী বিজ্ঞানী ডঃ ইন্দিরা খুরানা, ভারত সরকারের ন্যাশনাল ক্লিন গঙ্গা মিশনের ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র, ব্রহ্মপুত্র রিভার বোর্ডের চেয়ারম্যান ড. রনবীর সিং,ফিনল্যান্ডের রিভার রিসাইকেলের ডিরেক্টর অ্যান্সি মিকোলা,জাপান দূতাবাসের কাউন্সিলর কেনজু মাতসুমি প্রমুখ।
আত্রেয়ী নদীসহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন নদী নিয়ে সচেতনতা কর্মসূচি , প্রথম আত্রেয়ী বাঁচাও আন্দোলনের ডাক দেওয়া, নদী নির্ভর একাধিক নাটক তৈরি, ‘নদীর কাছে এসো/ নদীকে ভালোবাসো’ মাসিক নদীভিত্তিক কর্মসূচি, নদীর পাঠশালার প্রচলন, রিভার সাফারি, নদীকে ঘিরে বিভিন্ন সময়ে আলোচনা, আত্রেয়ী সহ বিভিন্ন নদীকে ঘিরে ধারাবাহিকভাবে পৌরসভা, জেলা প্রশাসন, রাজ্য সরকার, ভারত সরকারের কাছে দরবার। আত্রেয়ী নদীকে ঘিরে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশ নেওয়া, সমুদ্র সৈকত শহর কুয়াকাটায় আত্রেয়ীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা পত্র উপস্থাপন, বাংলাদেশের বিভিন্ন নদী ও পরিবেশ সংগঠনের সঙ্গে যৌথভাবে আত্রেয়ী নদী বাঁচানোর রূপরেখা তৈরি, ভারত বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক নদীবন্ধুতার প্রস্তাবনা প্রদান ইউনাইটেড নেশনস এনভারনমেন্ট প্রোগ্রাম এর এশিয়া প্যাসিফিক সদর দপ্তর ব্যাংককে রিজিওনাল ডিরেক্টরের কাছে – দক্ষিণ দিনাজপুরের হারিয়ে যাওয়া অথবা বিপন্ন নদীর তালিকাকরণ করা- আত্রেয়ী নদীকে ঘিরে দিশারী সংকল্প ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করে চলেছে। তারই পুরস্কার স্বরূপ সেভ রিভার ক্যাম্পেইন সম্মাননা।
দিশারী সংকল্পের সম্পাদক তুহিনশুভ্র মন্ডল জানান ‘ প্রথমে ইন্দোনেশিয়ায় হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণেই এবার নতুন দিল্লিতে চতুর্থ আন্তর্জাতিক রিভার কংগ্রেস হলো। জেলা স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত নদী বাঁচানো কর্মসূচিকে তুলে ধরার স্বীকৃতি স্বরূপ দিশারী সংকল্পকে এই সম্মাননা প্রদান করা হলো। সম্মান দিশারী সংকল্পের সমস্ত কর্মসূচিতে যুক্ত শিক্ষার্থী, বালুরঘাট তথা জেলাবাসি, সাংবাদিক থেকে শুরু করে নদী সচেতন মানুষদের। আন্তর্জাতিক স্তরে সম্মানিত হ হয়ে দিশারী সংকল্পের দায়িত্ব আরো বেড়ে গেল। ছোট নদী এবং আত্রেয়ী সহ অন্য আন্ত:সীমান্ত নদীর জন্য এভাবেই লড়াই করে যাবে দিশারী সংকল্প’।

Share This
Categories
বিবিধ

টোটো চালকদের ন্যায্য দাবিতে সরব UTUC, দক্ষিণ দিনাজপুরে প্রশাসনের কাছে ডেপুটেশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১০ দফা দাবিতে UTUC এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা শাসকের কাছে জমা দেওয়া হলো। UTUC এর সদস্য টোটো চালকরা এই ডেপোটেশন জমা দেন । ডেপুটেশন জমা দিতে এসে টোটো চালকদের পক্ষ থেকে জানানো হয় এর দিন তারা ১০ দফা দাবিতে এই ডেপুটেশন জমা দিচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য যে ফ্রি ধার্য করা হয়েছে তা কমাতে হবে, টোটো চালকদের জন্য যে ইন্সুরেন্স ধার্য করা হয়েছে তা কমাতে হবে পাশাপাশি ইন্সুরেন্স এর ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার দাবি সহ দশ দফা দাবিতে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

Share This
Categories
বিবিধ

SIR প্রকল্পে নাগরিক সহায়তায় উদ্যোগী চেয়ারম্যান অশোক কুমার মিত্র, সরেজমিনে ঘুরে দেখলেন পরিস্থিতি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- SIR সম্পর্কিত সহায়তার উদ্দেশ্যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগ বালুরঘাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ায় এস আই আর ফর্ম বিলি করছেন বি এল আর ও। এই ওয়ার্ডে ভোটারা এস আই আর ফর্ম নিয়ে কোনো সমস্যায় পড়ছেন কিনা তা নিয়ে ভোটারদের সাথে কথা বললেন ওয়ার্ডের কাউন্সিলার তথা পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান একটি এস আই আর সম্পর্কিত ক্যাম্প স্থাপন করেছেন যেখান থেকে ওয়ার্ড এর সাধারণ মানুষকে প্রতিনিয়ত এস আই আর সম্পর্কিত সাহায্য করা হচ্ছে বলে জানা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে অশোক কুমার মিত্র জানান আমার ওয়ার্ডের মন্ডলপাড়ায় ১৩ ও ১৪ নম্বর পার্টে সাহেব যারা আছেন তারা এসআইআর সম্পর্কিত ফরম ডিস্ট্রিবিউশন করছেন সেই ফরম ডিস্ট্রিবিউশনের পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য আজ আমি একটু বেরিয়েছিলাম তাদের ফর্ম নিয়ে কোন সমস্যা হচ্ছে কিনা, কিংবা ফরম ফিলাপ করতে গিয়ে তাদের কোন সাহায্যের প্রয়োজন কিনা সেই সম্পর্কে জানতে আজ আমি এই পাড়ায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম।

Share This
Categories
বিবিধ

গড়বেতা পঞ্চায়েতের উদ্যোগে মৌচাষে নতুন সম্ভাবনা, প্রশিক্ষণ নিলেন স্থানীয় কৃষকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মৌমাছি পালন ও মধু উৎপাদনে এলাকার কৃষকদের আগ্রহী করে তুলতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোয়ালতোড় BDO অফিস প্রাঙ্গনে মৌমাছি বিতরণ ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, এই প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে, ADA ও কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ কুমার দাস সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা,জানা গিয়েছে ১৫ জন কৃষকের হাতে তুলে দেয়া হয় মৌমাছি পাশাপাশি দেওয়া হয় প্রশিক্ষণ,আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

Share This
Categories
বিবিধ

মোটরবাইকে ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাসচালক পলাতক

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। বেসরকারি মিনি বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এই ঘটনার পর মেডিকেল কলেজের মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মৃতের নাম মহম্মদ মামুল হক (৩৮) । তাঁর বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকায়। ওই ব্যক্তির মোথাবাড়িতে একটি গ্রিলের কারখানা রয়েছে। এছাড়াও এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মামুল হক মোথাবাড়ি এজিএস হাই মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, এদিন মোটরবাইক চালিয়ে মালদা শহরে আসছিলেন মামুল হক। গাবগাছি এলাকায় একটি বেসরকারি মিনিবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর পিছন থেকে বাসটি ধাক্কা মারলে রাস্তায় পড়ে যায়। মাথার ওপর গাড়ির চাকা পিষে চলে যায়। এই ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে। পুলিশ জানিয়েছে, গাড়ি চালক পলাতক । মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিল মামুল। পরিবারে তার স্ত্রীও দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে । এই ঘটনার পর ঐই পরিবারটিকে সব রকম ভাবে সাহায্যের ব্যবস্থা আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Share This