Categories
বিবিধ

আন্তর্জাতিক বিপণন ও উদ্ভাবন: কলকাতায় CII কনক্লেভে বিশ্ববিখ্যাত চিন্তাবিদদের একত্রিত হওয়ার প্রতিশ্রুতি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ঘোষণা করেছে যে বিশ্বখ্যাত ব্র্যান্ড গুরু ড. এরিক জোয়াকিমস্থলারকে আমন্ত্রণ জানানো হচ্ছে CII ব্র্যান্ড কনক্লেভ ২০২৫-এর ২৪তম সংস্করণে নেতৃত্ব দেওয়ার জন্য। এটি ভারতের অন্যতম প্রধান ব্র্যান্ড ম্যানেজমেন্ট কর্মশালা, যা দুই দশকেরও বেশি সময় ধরে মার্কেটিং নেতা, উদ্ভাবক এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

স্ট্র্যাটেজি ওয়ার্ল্ডেস্টের সিইও এবং লেখক ড. জোয়াকিমস্থলার কনক্লেভে উপস্থিত থাকবেন এবং এআই-চালিত বিশ্বে ব্যবসার পুনর্গঠন এবং এআই কীভাবে ব্র্যান্ডিংকে রূপান্তরিত করছে সেই বিষয়ে একটি দিনব্যাপী মাস্টারক্লাসের নেতৃত্ব দেবেন। সিআইআই মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড টাস্ক ফোর্সের সহ-সভাপতি মিঃ অনিমেষ রায় এই উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ‘ব্র্যান্ড কালেক্টর’ নামে একটি নতুন প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়, যার লক্ষ্য ব্র্যান্ড নেতাদের মধ্যে সহযোগিতা এবং চিন্তাভাবনামূলক নেতৃত্বকে উৎসাহিত করা। কুচিনা হোমমেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিঃ নমিত বাজোরিয়া ব্র্যান্ড কালেক্টরস ইস্যু উন্মোচন করেন, যেখানে আল রিস এবং ডেভিড আকারের মতো বিশ্বব্যাপী চিন্তাবিদদের অন্তর্দৃষ্টি রয়েছে।

সিআইআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের ভাইস চেয়ারম্যান মিঃ রূপক বড়ুয়া জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক এক্সপোজার কনক্লেভের মূল বিষয় এবং এটি বিশ্বব্যাপী চিন্তাভাবনা নেতাদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে ভারতীয় বিপণনকারীদের জ্ঞানের ভিত্তিকে সমৃদ্ধ করে চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্র্যাক্সিস বিজনেস স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মিঃ চরণপ্রীত সিং, উডল্যান্ডস হাসপাতালের এমডি ও সিইও মিঃ রূপক বড়ুয়া, টাটা স্টিল লিমিটেডের প্রধান পরিষেবা ও সমাধান মিঃ অনিমেষ রায় এবং প্রধান উপদেষ্টা CII ডিরেক্টর মিস্টার দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা।
তৃষাম ঘটক, উপ-পরিচালক বলেন যে,
আসন্ন CII ব্র্যান্ড কনক্লেভ ২০২৫ ভারতের ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য এআই-নেতৃত্বাধীন ব্র্যান্ড উদ্ভাবনের উপর বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়।যা বিশ্বের দরবারে ভারতীয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এক বিশেষ আলোড়নের প্রভাব ফেলবে।

Share This
Categories
বিবিধ

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কাজ শুরু: জামালপুর ও পারাতল অঞ্চলে ১০ লক্ষ টাকার প্রকল্প বাস্তবায়ন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পাড়ায় সমাধান কর্মসূচী আজ অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা জামালপুর ২ ও পারাতল ২ অঞ্চলে যথাক্রমে জামালপুর হাই স্কুল ও শিপতাই মোহুলা এস আর হাই স্কুলে।
এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন তৃণমূলের জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই প্রধান মিঠু পাল( অঞ্চল সভাপতি), মাবিয়া বেগম শেখ, পাড়াতল ২ অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা। তাঁরা ক্যাম্পে সকল কাউন্টারে ঘুরে দেখে ক্যাম্পে উপস্থিত সাধারণ মানুষজনের সাথে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন । মেহেমুদ খাঁন বলেন আমার পাড়া আমার সমাধান এই কর্মসূচিতে যে সমস্ত বুথের ক্যাম্প হয়ে গেছে সেই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ লক্ষ টাকার কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। ক্যাম্প দুটিতে ভালো সংখ্যায় সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন।

Share This
Categories
বিবিধ

মুর্শিদাবাদে আর্ট ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিরন্তন প্রামানিক ও সুনীল চন্দ্র সাহা।

মু্র্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে হয়ে গেলো 4 দিন ব্যাপি আর্ট ফেস্টিভ্যাল বহরমপুর স্টেডিয়ামের সামনে করিমস্ প্রাঙ্গনে। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট শ্রী চিরন্তন প্রামানিক ও শ্রী সুনীল চন্দ্র সাহা অনুষ্ঠানের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে আর্ট ফেস্টিভ্যাল উদ্বোধন করেন। গ্রুপের সভাপতি শ্রী অংশুমান সাহা নর্থ বেঙ্গলে বন্যা পরিস্থিতি তদারকির জন্য আসতে পারেন নি ।ওখানে সাধারন মানুষের জন্য কাজ করছেন তবে শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জওহর নবোদয় বিদ্যালযের ভাইস প্রিন্সিপাল শ্রী আলোক গৌতম, শ্রী শ্যামল সরকার ,কুলদীপ সিং ও আরো অনেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 32 জন শিল্পী অংশ গ্রহন করেন। শিল্পীরা অমৃত কুন্ড গ্রামে গিয়ে প্রকৃতির মধ্যে ছবি আকেঁন এবং বৃক্ষ রোপন ও সংরক্ষণের বার্তা দেন। করিম স গ্রাউন্ড এ ।সব ছবি প্রদর্শিত করা হয়।প্রচুর লোকের সমাগম হয়। অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন প্রাক্তন সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ ও বিশিষ্ট সমাজসেবী ।এই দিনে সমস্ত শিল্পীদের স্মৃতি চিহ্ন ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। যারা বেস্ট আওয়ার্ড পেলেন তারা হলেন শিল্পী সুমিত চক্রবর্তি, অর্ক মন্ডল, সোহেল রানা,দেবানন্দ মাহাতো,অসীম সাহা, ও আলোক রায়। স্পেশাল এওয়ার্ড পেলেন শ্রী সংযুক্তা বিশ্বাস ও স্নেহাশীষ সরকার।শেষ দিনে একটি sit and draw এর আয়োজন করা হয়। প্রত্যেক বিভাগের প্রথম 20 জনকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন এই 8th international আর্ট ফেস্টিভ্যাল খুব সুন্দর ভাবে এক অভিনব উদ্যোগে পরিবেশিত হল খোলা আকাশের নিচে। শহরের প্রচুর মানুষ প্রদর্শনী দেখতে আসেন এবং প্রশংসা করেন।

Share This
Categories
বিবিধ

বিশেষ অতিথি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী: “লৌহ পুরুষ প্যাটেলের আদর্শে দেশপ্রেমের সুশক্ত শিক্ষা”।

সব খবর, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের একশপঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধিনস্ত “মেরা যুব ভারত” সংস্থার মাধ্যমে দেশজুড়ে একটি ঐতিহাসিক ঐক্য পদযাত্রা আয়োজিত হতে চলেছে । ২০১৪ সালের ৩১ অক্টোবর থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি জাতীয় একতা দিবস হিসেবে উজ্জাপিত হওয়া শুরু হলেও এই বছর রাজ্য ও জাতীয় স্তরে দুটি পর্যায়ে আলাদা ভাবে ঐক্য পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে বলে ঘোষণা করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া । তিনি বলেন দেশের ঐক্য ও অখন্ডতা সুনিশ্চিত করতে ও তরুণ প্রজন্মের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে অবশ্যই আমাদের সর্দার প্যাটেলের চারিত্রিক দৃঢ়তা দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত । এই সংস্থার পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর অশোক সাহা বলেন সমগ্র রাজ্যের প্রতিটি জেলায় Sardar@150 উদযাপন করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অভিনব রিল প্রতিযোগিতা এবং প্রবন্ধ লেখার প্রতিযোগিতাকে অনুষ্ঠানের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে । এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জন সফল প্রতিযোগী সরাসরি জাতীয় পদযাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন । এই সমস্ত নিবন্ধন এবং কার্যক্রম দেশজুড়ে MY Bharat পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে । আজকের প্রেসমিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । চন্দ্রচূড় বাবুর কথায় স্বাধীনতার প্রাক্কালে আমাদের দেশ প্রায় ৫৬৫ টি খন্ডে বিভক্ত ছিল, ফলে আজ আমরা গর্ব করে ভারত রাষ্ট্রের যে অখণ্ডতা ও সার্বভৌমত্বের কথা বলছি তার অস্তিত্বই থাকতো না যদিনা লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল এই দেশে আবির্ভূত হতেন । আজও আমাদের সমাজে যখন কেউ দেশপ্রেমকে নিয়ে বিদ্রুপ করে বা ভারতীয় সেনা জওয়ানদের বিরোধিতা করে “কিসের ভারত”, “হমে চাহিয়ে আজাদী” বা “ভারত তেরে টুকরে হোঙ্গের” মত দেশ বিরোধী স্লোগান দেয় তখন বুঝতে হবে জিন্নাদের ডি.এন.এ. বহনকারী এইসব দেশের শত্রুরা আজও ঘুণপোকার মত দেশের ক্ষতি করে চলেছে । বিদেশি শত্রু রাষ্ট্রের কাছে আর্থিক ভাবে বিক্রি হয়ে যাওয়া এই দেশদ্রোহী সন্ত্রাসীদের প্রভাব থেকে তরুণ প্রজন্মকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত হতে হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সমাজসেবী যশবন্ত সিং বলেন মেরা যুব ভারত সংগঠনের সাথে যুক্ত ইউথ ক্লাব গুলোকে যতটা বেশি সম্ভব যুক্ত করে এই কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার উদ্যোগ আমাদের সবাইকে নিতে হবে । হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ সমগ্র দেশজুড়ে প্রচারের জন্য মেরা যুব ভারত সংস্থা যে অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমরা আন্তরিকভাবে কুর্নিশ জানাচ্ছি । আমাদের বিখ্যাত সামাজিক প্রতিষ্ঠান “সনাতন ভারত” এই সংস্থার সাথে যুক্ত, ফলে “মেরা যুব ভারত” এবং সনাতন ভারতের যৌথ উদ্যোগে এই রকম একাধিক ঐতিহাসিক কর্মসূচিতে যুক্ত থাকার অভিজ্ঞতা আমার রয়েছে । আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনামিকা মন্ডল হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং “মেরা যুব ভারত” সংস্থার পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিরেক্টর শ্রী অশোক সাহাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন ।

Share This
Categories
বিবিধ

পাকুয়াহাটে তৃণমূলের অনুষ্ঠানে ১৪০টি ক্লাব ও পুজো কমিটিকে সম্মান, ঐক্যের বার্তা নেতাদের।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :–দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন বিরোধী দলনেতা এমনই কটাক্ষ করলেন প্রাক্তন পুলিশ কর্তা ও তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের বামনগোলা ব্লকে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী ও শারদ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন,বিজেপি উন্নয়নের বদলে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওদের রাজনীতি কেবল ঘৃণা ছড়ানোর রাজনীতি।প্রসূনবাবু এদিন শুধু সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেননি, পরিসংখ্যান টেনে এনে কেন্দ্র সরকারের উন্নয়নহীনতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি দাবি করেন,মালদহে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে হেরে গেলেও মানুষের পাশে থাকে এবং থাকবে। তাঁর কথায়,লোকসভা নির্বাচনের পর মালদহের মানুষ বুঝতে পারছেন, কে সত্যিই তাদের পাশে থেকেছে।বামনগোলার পাকুয়াহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ব্লক সভাপতি দিজবর জয়ধর, আইএনটিটিইউসি সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস,অমল কিস্কু,অশোক সরকার,ফাইজুদ্দিন সরকার সহ একাধিক নেতৃবৃন্দ।সম্প্রীতির আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ১৪০টি ক্লাব ও পুজো কমিটিকে সম্মান জানানো হয়। নেতারা আগামী নির্বাচনে একযোগে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান এবং বলেন, বাঙালির ঐক্য ও মানবিক মূল্যবোধই আমাদের শক্তি।

Share This
Categories
বিবিধ

মালদার রতুয়ায় নিরাপত্তাহীনতায় কোয়াক চিকিৎসক পরিবার, পুলিশের ভূমিকায় প্রশ্ন।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ :– রোগী সেজে এক কোয়াক ডাক্তারের বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার দু’মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কোয়াক ডাক্তারের পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও পুলিশ এখনও চিহ্নিত করতে পারেনি দুষ্কৃতীদের৷ তাই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। রতুয়া থানার চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের বাসিন্দা তারিখ আনোয়ার। পেশায় কোয়াক ডাক্তার। গত ১৬ অগাস্ট রাত ১০টা নাগাদ রোগী সেজে চার দুষ্কৃতী তাঁর ক্লিনিকে প্রবেশ করে। একসময় তারা অতর্কিতে তাঁর উপর হামলা চালায়। চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে আসেন তারিকের স্ত্রী মুসলেমা খাতুন। চারজনের মধ্যে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন তারিক। তবে দুষ্কৃতীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিলে তিনি তাকে ছেড়ে দিতে বাধ্য হন। পুরো ঘটনাই তাঁর বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় স্থানীয় সামসী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে সামসী ফাঁড়ির পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য নিয়ে যাওয়া হয় সিসিটিভির হার্ডডিস্ক। কিন্তু দু’মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ, তদন্তকারী পুলিশ আধিকারিক এখন অভিযোগকারীকেই শাসাচ্ছেন। সামসী ফাঁড়ির পুলিশের সহযোগিতা না পেয়ে তারিক সাহেব জেলা পুলিশ সুপার, চাঁচল এসডিপিও এবং রতুয়া থানার আইসিকে লিখিত অভিযোগ করেছেন। যে কোনও সময় ফের তাঁদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

Share This
Categories
বিবিধ

বিয়ের চার মাসের মধ্যেই দুর্ঘটনার বলি মোশারফ, শোকে ভেঙে পড়েছে নববধূ।

নিজস্ব প্রতিনিধি, মু্র্শিদাবাদ :- সামশেরগঞ্জে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ। বুধবার সন্ধ্যায় চকসাপুর পাইকরতলায় বেপরোয়া বাম্পারের বলি হলেন এক লাদেন ভ্যান চালক যুবক। মৃতের নাম মোশারফ হোসেন (২৪), বাড়ি বাসুদেবপুরের জ্বালাদিপুর পিলকি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় খালি গাড়ি নিয়ে চাঁদপুর থেকে চকসাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পাইকরতলা এলাকায় একের পর এক উঁচু বাম্পারের কারণে গাড়ির ভারসাম্য হারিয়ে উল্টে যায় লাদেন ভ্যানটি। মুহূর্তের মধ্যে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লাগে গাড়িটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোশারফ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সামশেরগঞ্জ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা যায়, মাত্র চার মাস আগেই বিয়ে হয়েছিল মোশারফের। নববধূর সঙ্গ ছেড়ে অকালে ঝরে গেল তরতাজা প্রাণ—শোকে স্তব্ধ গোটা পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও আত্মীয়স্বজনরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চকসাপুর পাইকরতলা রোডে অযথা উঁচু বাম্পার বসানো হয়েছে, যা একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন এই বিপজ্জনক বাম্পারের শিকার হয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।

মানবিক আবেদন:
“একটা বাম্পার যেন আর কোনো প্রাণ না কেড়ে নেয়”—এই স্লোগানেই আজ গুঞ্জরিত গোটা চকসাপুর।

Share This
Categories
বিবিধ

তমলুকে কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু, চাঞ্চল্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডঃ শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ৩ মাস।তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন ২ বছর।আনাস্থেসিয়া দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিং হোম গুলিতেও। তমলুকে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ডাক্তার ও তার মা।পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল ৭ টা নাগাদ বাড়ি থেকে আনাস্থেসিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী।প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিং হোমে,সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোম আসেন।বাড়ি ফেরেন সকাল ১১টা নাগাদ।ফিরে আসার পর তার মা দেখেন ওই মহিলা ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে।কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হাতে কোনো চ্যানেল ছিলনা।বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান,এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয়।দ্রুত তাকে তার ভাড়া বাড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আশঙ্কাজনক বলে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়।তমলুক হাসপাতালে তার মৃত্যু হয়।ঠিক কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে দোমুয়ানীতে প্রতিবাদ মিছিল তৃণমূলের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর কড়সা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এবং কেউদী জামমনী উত্তর,দক্ষিণ ও দোমুয়ানী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোমুয়ানীতে প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,ব্লক নেতৃত্ব কবিরুল ইসলাম, সাগর মন্ডল,স্মৃতিরঞ্জন দত্ত,অঞ্চল সভাপতি মইদুল খান,উপপ্রধান রাজু সেখ সহ বুথ ও অঞ্চল নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন

Share This
Categories
বিবিধ

হাতে চ্যানেল, হঠাৎ রক্তপাত — মৃত্যুর কারণ অজানা, তদন্তে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডঃ শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন ৩ মাস।তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন ২ বছর।আনাস্থেসিয়া দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিং হোম গুলিতেও। তমলুকে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ডাক্তার ও তার মা।পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল ৭ টা নাগাদ বাড়ি থেকে আনাস্থেসিয়া দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী।প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিং হোমে,সেখান থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোম আসেন।বাড়ি ফেরেন সকাল ১১টা নাগাদ।ফিরে আসার পর তার মা দেখেন ওই মহিলা ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে।কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হাতে কোনো চ্যানেল ছিলনা।বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান,এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয়।দ্রুত তাকে তার ভাড়া বাড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আশঙ্কাজনক বলে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়।তমলুক হাসপাতালে তার মৃত্যু হয়।ঠিক কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Share This