Categories
বিবিধ

প্রশাসনিক ও নিরাপত্তা বার্তা দুষ্কৃতীদের হাত না লাগে, রাজ্যে নতুন প্রযুক্তির হাতেখড়ি।

সোদপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আচ্ছা আমরা বা প্রসানিক স্তরে ওয়ারলেস এ যে বার্তা বিনিময় করি তা অন্য কেউ শুনছে না তো ? প্রশাসনিক গোপন বার্তা দুষ্কৃতীরা যেনে ফেলছে না তো ? হ্যাঁ শুনছে । তাই সেনার গতিবিধি জেনে পথে মাইন বিস্ফোরণ ঘটানো। বা পুলিশ আসছে জেনে আগে থেকেই পালানো । যা এই রাজ্যে ও একাধিক বার ঘটেছে। এই ধরনের সমস্যার সমাধান করতে হ্যামেরা এবার নতুন প্রযুক্তি অবলম্বন করতে চলেছে । এতে রেডিও তরঙ্গে বার্তা শুধুমাত্র যাকে পাঠানো হবে শুধু মাত্র সেই শুনতে পাবে । সাথে ওয়ারলেস হ্যান্ড সেট দিয়েই টেক্সট মেসেজ পাঠানো যাবে । সব থেকে বড় বিষয় ওয়াকিটকি দিয়েই সারা বিশ্বে কথা বলা যাবে । এই ধরনের প্রযুক্তির ব্যবহার শেখাতে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন এন্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট যৌথ উদ্যোগে সোদপুরে রবিবারে দেশবন্ধু বিদ্যাপিঠ ফর বয়েস স্কুলে এই ধরনের ওয়ার্কশপ রাজ্যে প্রথম আয়োজন করা হলো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈধ রেডিও অপারেটরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।

Share This
Categories
বিবিধ

হাওড়া জেলা তৃণমূলের উদ্যোগে মিলন উৎসবে উপস্থিত রাজ্য ও স্থানীয় নেতৃত্ব।

হাওয়া, নিজস্ব সংবাদদাতাঃ- মাননীয়া মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জননেতা অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে বালি বিধানসভা কেন্দ্রে “বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস”-এর উদ্যোগে আয়োজিত “বালি মিলন উৎসব” শীর্ষক মহতী অনুষ্ঠানে উদ্বোধক রূপে উপস্থিত সকল সহকর্মীকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সন্মানীয় চেয়ারপার্সন, হাওড়া জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব ,আধুনিক হাওড়ার উন্নয়নের পথিকৃৎ, আমাদের আদর্শ আমাদের অভিভাবক,সর্বজন শ্রদ্ধেয় জন দরদী জননেতা শ্রী অরূপ রায় মহাশয় ।

Share This
Categories
বিবিধ

শিক্ষক ও ক্ষমতাধারীদের বিরুদ্ধে আদিবাসী মানুষের ক্ষোভ, অভিযুক্তদের ফাঁসির দাবি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ অবিভক্ত মেদিনীপুর জেলা মুডা কমিটির আহবানে দাঁতন বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ।বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আদিবাসী নারী শিশুরা কী সুরক্ষিত? রাস্তা ঘাট এমন কি স্কুলের পাঠরত ছাত্রীরা সুরক্ষিত নয়, অভিভাবকরা কাকে বিশ্বাস করে স্কুলে পাঠাবে? যেখানে স্কুলের শিক্ষক ধর্ষক খুনি! বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষন করে খুন, দেহ টুকরো টুকরো করে লোপাট করার চেষ্টা , কে করল ? ঐ ছাত্রীর শিক্ষক মনোজ পাল ।পুরুলিয়ার বড়গেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো দ্বারা আদিবাসী ছাত্রী র শ্লীলতাহানী, বাঁকুড়ার পাত্রসায়রে আদিবাসী মহিলার শ্লীলতাহানি, আসামে ৮ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষন করে খুন। যেখানে মানুষ গড়ার কারিগর সমাজ গড়ার কারিগররা ধর্ষন করে খুন করে তাহলে এই সভ্য সমাজের ভবিষ্যৎ কী হবে ? ০৫/১০/২০২৫ অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দাঁতন বাজারে পেট্রোল পাম্প থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে যোগদান করে গর্জে উঠল নারায়ণগড়, পটাশপুর, কেশিয়াড়ি, দাঁতন ব্লকের ২০০/৩০০ আদিবাসী মানুষ ।

Share This
Categories
বিবিধ

রাজনগরে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরল পুতুল নাচ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলা রাজনগরে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতি ও অতীত ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্ম ও জন সমক্ষে তুলে ধরার লক্ষ্যে রাজনগরে আয়োজন করা হয় পুতুল নাচের অনুষ্ঠানের৷ রাজনগর গড়দরজায় লক্ষ্মীপুজো উপলক্ষে ড্রামাটিক ক্লাবের পরিচালনায় এইরূপ আয়োজন৷ নদীয়া থেকে আগত টিম এদিন মঞ্চে পুতুল নাচ পরিবেশন করেন৷ দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রথমে হাস্য কৌতূকের অনুষ্ঠান ও পরে দানবীর রাজা হরিশচন্দ্র পালাটি পুতুল নাচের মাধ্যমে পরিবেশিত হয়৷ পুতুলনাচ প্রেমী তথা সংস্কৃতিপ্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ শিশু কিশোরদের উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট৷ এমন সুন্দর উদ্যোগ ও আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান বাসিন্দারা৷ আয়োজকদের তরফে সংস্কৃতিপ্রেমী সজল গরাঁই, চন্দন গরাঁই সহ অন্যান্যদের তৎপরতা ছিল যথেষ্ট৷

Share This
Categories
বিবিধ

বেকারদের কর্মসংস্থান নিউ রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীঌ

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগ তমলুকের খঞ্চিতে বিজয়া সম্মেলনে অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার, এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব, এই দিন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে কার্যত চাচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি, পাশাপাশি বেকারদের কর্মসংস্থান নিউ রাজ্য প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন, তিনি বলেন পরিবার ছেড়ে বিভিন্ন রাজ্যে কাজের তাগিদে যেতে হচ্ছে যুবকদের, এই রাজ্যে কোন কর্মসংস্থান নেই, পাশাপাশি পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন, তিনি বলেন রাস্তায় বাইক নিয়ে গেলে ফাইন দিতে হচ্ছে পুলিশকে আর ফাইন আটকাতে তোলা দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

Share This
Categories
বিবিধ

প্রকৃতির কোল ঘেঁষে পাখির রাজত্ব— গাজোলের আদিনা বনাঞ্চলে উৎসব পরিযায়ী অতিথিদের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-–মে মাসের পর থেকেই শামখোলসহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায়, শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ।

সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গননার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখি সংখ্যা নয়— কোন গাছের ব্যাসার্ধ কত, কোন ডালে কয়টি বাসা রয়েছে, কোন বাসায় বাচ্চা আছে— প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে।

বনদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১৪ হাজার পাখি গণনা করা হয়েছিল। এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে—প্রায় ১৬ হাজার পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখির গণনা সম্পন্ন হয়েছে।

Share This
Categories
বিবিধ

দিঘার আড়তে প্রতিটি মাছের দাম ছুঁয়েছে লক্ষাধিক, তিনটি রপ্তানিকারক সংস্থা কিনল তেলিয়াভোল

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা মোহনায় আড়তে রবিবার স্থানীয় দুই আড়তে মোট ৯৫টি তেলিয়া ভোলা মাছ নিলামের জন্য আনা হয়। মৎস্যজীবীদের জালে ধরা পড়া এই বিরল প্রজাতির মাছ দেখতে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়।নিলামে মাছগুলির অস্বাভাবিক মূল্য ওঠে। প্রতিটি মাছের গড় ওজন ১০ কেজি থেকে শুরু করে ২৫-৩০ কেজি পর্যন্ত ছিল।
মোট ৯৫টি তেলিয়া ভোলা মাছ মোট ৫৫ লক্ষ ৩৫ হাজার ২০০ টাকা মূল্যে বিক্রি হয়েছে। এই মাছগুলি কিনেছে তিনটি রপ্তানিকারক সংস্থা।জানা গেছে, ছোট-বড় মিলে ৯০টি তেলিয়া ভোলা মাছ ধরে এনেছিলেন মারিশদার শেখ আসিফের ট্রলারের মৎস্যজীবীরা। এদিন ওই মাছগুলির বিক্রিবাট্টা হয় অজিৎ বড়াইয়ের আড়তে। আকারে ছোট মাছগুলি(৪৫০ কেজি ) ২৬০০ টাকা এবং বড় মাছগুলি (৮৫০ কেজি)৪৫০০ টাকা মূল্যে বিক্রি হয়।অপর ৫টি মাছ নিলামে তোলা হয় দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যার আড়তে।

Share This
Categories
বিবিধ

তারকেশ্বরে পুজোর ছুটিতে স্কুল ও নির্মীয়মান বাড়িতে চুরি, চাঞ্চল্য।

তারকেশ্বর, নিজস্ব সংবাদদাতাঃ- পুজোর ছুটির সুযোগ নিয়ে তারকেশ্বরের মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু স্কুলই নয়, পাশের একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দিয়ে নির্মাণর জন্য ব্যবহৃত যন্ত্র চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। জোড়া চুরির এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।
বিদ্যালয় সূত্রে খবর, পুজোর ছুটির জন্য স্কুল বন্ধ ছিল। সেই সুযোগে দুষ্কৃতীরা বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি,বিদ্যালয়ের তিনটি বাক্স ভেঙে চুরি করে,এরপর মিড ডে মিলের জন্য রাখা চার বস্তা চাল সহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এদিন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষকে।
অন্যদিকে, স্কুলের পাশে থাকা একটি নির্মীয়মান বাড়িতেও চোরেরা হানা দেয়। বাড়ি তৈরির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। পর পর দুটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। বিদ্যালয় ও নির্মীয়মান বাড়ি ঘুরে দেখেন তদন্তকারীরা। চুরির ঘটনার সূত্র পেতে তদন্ত শুরু করা হয়েছে।

Share This
Categories
বিবিধ

আলোর উৎসবে যেন কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ।

নাদনঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- মাত্র কয়েকদিন আগেই শেষ হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব এবং তারপরেই ধন সম্পত্তি এবং সমৃদ্ধির দেবী লক্ষীর পুজো। এরপরেই আপামর বাঙালি মেতে ওঠে শ্যামা মায়ের আবাহনে। দীপান্বিতা অমাবস্য্যায় শ্যামা পুজোতে দীপাবলীর আলোয় আলোকিত হোক বিশ্ব ভুবন। আলোর উৎসবে যেন কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ। আসন্ন শ্যামা পূজো উপলক্ষে আজ নাদনঘাট থানা নাগরিক সমিতির উদ্যোগে নাদনঘাট থানার সভাকক্ষে সন্ধ্যায় শ্যামা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বৃন্দ।এছাড়াও ছিলেন নাদনঘাট থানার নাগরিক সমিতির সদস্যরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন নাদনঘাট থানার আইসি বিশ্ব বন্ধু চট্টরাজ।আজকের এই প্রস্তুতি সভায় আসন্ন শ্যামা পুজো যেন নির্বিঘ্নে কাটে সেই নিয়েই আলোচনা হয়। নাদনঘাট থানার অন্তর্গত সাতটি পঞ্চায়েতে এই বছর মোট ৩৯৩ টি শ্যামা পূজো অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আজ নাদনঘাট থানার আইসি প্রত্যেকটি পুজো কমিটির সদস্য দের পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেন। পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে মদ্যপান করে গাড়ি না চালানোর কথা বলেন। সর্বদা হেলমেট ব্যবহার করতে বলেন এবং গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখতে বলেন। উৎসবের দিনগুলোতে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা সজাগ থাকতে বলেন।

Share This
Categories
বিবিধ রিভিউ

মালদায় ১৩ অক্টোবর থেকে শুরু বাজি বাজার, পরিবেশবান্ধব গ্রীন ক্রেকারসহ ৫২ জন ব্যবসায়ী অংশ নেবেন।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহযোগিতায় ১৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বি এল আর ও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার।
ইতিমধ্যে শুরু হয়েছে বাজি বাজারের কাজ। টিনের সেড দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্টল।
নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে।
ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তৈরির কাজ।
সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেকার বাজি।
এই বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
আগামী ১৩ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজি বাজারের।চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবছর ৫২ জন ব্যবসায়ী অংশগ্রহণ করবে বাজি বাজারে। লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল। তিনজন মহিলাও বাজি বাজারে অংশ নিবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা ।
বাজি বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেকার বাজি।

Share This