Categories
বিবিধ

চাঁচলে জোর চাঞ্চল্য, নিখোঁজের পর বাড়ির পাশেই উদ্ধার ৩৯ বছরের ব্যক্তির মৃতদেহ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার রাত থেকে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল শনিবার সাত সকালে বাড়ির পাশে আমবাগান থেকে। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য তৈরি হল মালদার চাঁচল থানার সামসী কলেজ লাগোয়া মাঝি পাড়া এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রেমচাঁদ মাঝি। বয়স ৩৯ বছর। পরিবার সূত্রে খবর তিনি শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন। এরপর আর রাতে বাড়ি ফেরেন নি। পরিবারের লোকজনেরা খোঁজ খবর করলেও তার কোন হদিশ পাননি। কিন্তু শনিবার সাত সকালেই স্থানীয়রা প্রেমচাঁদ মাঝিকে তার বাড়ির পাশে আমবাগানের মধ্যে মৃত অবস্থায় পড়তে থাকেন। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান। এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা অনুমান করেন তাকে কেউ বা কারা খুন করেছে। দেখে মনে হচ্ছে প্রেমচাঁদ মাঝির সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে। এছাড়াও তার ঘাড়ে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই খুন বলেই মনে হচ্ছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ঘটনাস্থলে পৌঁছান। তিনি প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বি এল আর ও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহযোগিতায় ১৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাজি বাজার। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বি এল আর ও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হবে বাজি বাজার।
ইতিমধ্যে শুরু হয়েছে বাজি বাজারের কাজ। টিনের সেড দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী স্টল।
নিরাপত্তার কথা বিবেচনা করে অস্থায়ী বাজি বাজার তৈরি করা হচ্ছে মালদা শহরের ফার্ম ময়দানে।
ইতিমধ্যে শুরু হয়েছে বাজার তৈরির কাজ।
সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেকার বাজি।
এই বিষয়ে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
আগামী ১৩ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজি বাজারের।চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবছর ৫২ জন ব্যবসায়ী অংশগ্রহণ করবে বাজি বাজারে। লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল। তিনজন মহিলাও বাজি বাজারে অংশ নিবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা ।
বাজি বাজারে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রীন ক্রেকার বাজি।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত কারিগররা, খরচ ও প্রতিযোগিতার চাপে অতিষ্ঠ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতায:- কালীপুজো ও দীপাবলির আগে আলোয় ঝলমল করতে চলেছে শহর। ঘরে ঘরে সাজবে প্রদীপের সারি। আর সেই আলোর উৎস তৈরি করতে এখন দিনরাত এক করে কাজ করছেন বালুরঘাটের কুমোরপাড়ার মাটির শিল্পীরা। ছোট বড় হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে তাঁদের কারিগরি হাতে। তবে আলো জ্বালানোর এই উৎসবের আগে তাঁদের জীবনে এখনও ঘনিয়ে আছে অন্ধকার।

কারণ, প্রদীপ বিক্রি করে সংসারের চাকা ঘোরানো যে সহজ নয়, তা তাঁরা বছর বছর টের পাচ্ছেন। কাঁচামালের দাম বেড়েছে, কিন্তু প্রদীপের দাম সেইভাবে বাড়েনি। মাটি, রঙ, ও জ্বালানি — সবকিছুরই খরচ এখন আকাশছোঁয়া। “একটা প্রদীপে যত খরচ পড়ে, বিক্রির সময় তার অর্ধেকও ফেরত আসে না,” — এমনই আক্ষেপ অনেক কারিগরের মুখে।

শুধু খরচ নয়, প্রতিযোগিতার চাপও বেড়েছে। বাজারে এখন প্লাস্টিক ও মেশিনে তৈরি রঙিন প্রদীপের ঢল। কম দামে সহজলভ্য বলে ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। ফলে ঐতিহ্যবাহী মাটির প্রদীপের বাজার অনেকটাই ছোট হয়ে এসেছে। তবুও উৎসবের সময় এই কারিগররা থেমে থাকেন না। তাঁরা জানেন, মাটির প্রদীপের আলোর মতোই তাঁদের শিল্পের আলোও নিভে যেতে দেওয়া যায় না।

প্রদীপ শুকনো ও পোড়ানোর কাজ শেষ হলে তা বিক্রির জন্য পাঠানো হয় শহরের বিভিন্ন দোকানে ও হাটে। কেউ কেউ নিজেরাই হাটে গিয়ে বিক্রি করেন। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, তবুও আয় সীমিত। অনেকে জানান, যদি সরকারি কোনও সহায়তা বা প্রশিক্ষণ প্রকল্প থাকত, তবে পরিস্থিতি কিছুটা বদলাতে পারত।

তবুও আশার প্রদীপ নিভে যায়নি। কালীপুজো ও দীপাবলির আগে ব্যস্ততায় ভরা তাঁদের দিনরাত্রি। হাতের মাটিতে গড়ে ওঠা প্রদীপের সারি যেন প্রতীক — অন্ধকার যতই ঘনাক, আলো জ্বালানোর স্বপ্ন থেমে থাকে না।

Share This
Categories
বিবিধ

কলকাতায় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ১২৪তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী।

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত,HMKP, ERCCMU এই দুই শ্রমিক কিষান দের সংগঠন , ও লোকনাযক জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্দেজ এর অনুগামীগন আজ কলকাতার পার্কসার্কাস সেভেন পয়েন্ট এর লোকনায়াক জয়প্রকাশ নারায়ণ এর মূর্তির পাদদেশে তার ১২৪ তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও এই মহান স্বাধীনতা সংগ্রামী,সমাজবাদী নেতা,১৯৭২ -১৯৭৭ এর জরুরি অবস্থার বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম এর বিষয় স্মরণ করেন এই দুই সংগঠনের নেতৃবৃন্দ।
তার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত এর রাজ্য সাধারণ সম্পাদক অশোক দাস,E R C C M U এর রাজ্য সহ সভানেত্রী মিনা পাণ্ডে,HMKP,রাজ্য সহ সভাপতি, শ্যামল মুখার্জী,সুজয় দাস,সহ দুই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

Share This
Categories
বিবিধ

আগরতলায় তৃণমূল হেফাজতে স্মারকলিপি জমা, ত্রিপুরার রাজ্যপাল সচিবকে তাত্ক্ষণিক পদক্ষেপের আহ্বান।।

আগরতলাযষ, নিজস্ব সংবাদদাতা:- আগরতলা রাজভবনে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব গিয়ে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সচিবের নিকট স্মারকলিপি জমা দিলেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, মন্ত্রী বীরবাহা হাসদা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে হামলার ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা আগরতলা রাজভবনে উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যপাল সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন। আগরতলায় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি তোলেন তিনি।
কুনাল ঘোষ হুঁশিয়ারি দিয়ে বললেন,যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা না নেয় তাহলে তৃণমূল কংগ্রেস গোটা ত্রিপুরায় আন্দোলনে নামবে। এদিকে ত্রিপুরায় ফের রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার আবহ তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
বিক্রম কর্মকারের রিপোর্ট বঙ্গ এক্সপ্রেস নিউজ

 

Share This
Categories
বিবিধ

বয়স আনুমানিক ৫০, নয়নজুলিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার, ময়নাতদন্ত শুরু।

খানাকুল, নিজস্ব সংবাদদাতা:-খানাকুল থানার চক্রপুর এলাকায়, তেঁতুল গ্রাম সংলগ্ন গর্দানের পাড়ে সকালেই ভেসে ওঠে এক মহিলার মৃতদেহ। নয়নজুলি থেকে উদ্ধার হওয়া ওই দেহ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সাত সকালেই এলাকার মানুষ দুর্গন্ধ টের পেয়ে চারদিক খোঁজাখুঁজি করতে শুরু করেন। এরপরই দেখা যায়, খালের জলে ভাসছে এক মহিলার দেহ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় খানাকুল থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহটি সম্ভবত দুই থেকে তিন দিন আগের। এখনো পর্যন্ত মহিলার নাম পরিচয় জানা যায়নি, তবে অনুমানিক বয়স প্রায় ৫০ বছর।

পুলিশ সূত্রে খবর, মৃতার পরিবারের খোঁজ চলছে। তবে এখনো পর্যন্ত কেউ থানার সঙ্গে যোগাযোগ করেননি।

 

Share This
Categories
বিবিধ

নলহাটিতে ধানের মাঠে মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।।

খিদিরপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে নলহাটি ১ নং ব্লকের সর্ধা এলাকার অনন্তপুর খিদিরপুর মাঠের মধ্যস্থলে। পুলিশ জানিয়েছে ৪০ বছর বয়সী মৃতের নাম সমীর ভূইমালি। বাড়ি মাড়গ্রাম থানার বেলুন গ্রামে।বৃস্পতিবারের দিন বেলা বারোটা নাগাদ এলাকা স্থানীয়রা মাঠে ঘাস কাটতে গিয়ে সরধা এলাকায় ধানের কৃষি জমিতে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃত দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নলহাটি থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ইতি মধ্যে নলহাটি থানার পুলিশ মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত দেহটি উদ্ধারের সময় মৃতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফাঁকা মাঠে কি কারণে মৃত দেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলো। তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে নাকি মদ্যপ অবস্থায় মারা গিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নলহাটি থানার পুলিশ ইতি মধ্যেই মৃত দেহটি ঘটনা স্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

 

Share This
Categories
বিবিধ

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবেলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন।

সালানপুর, নিজস্ব সংবাদদাতা : আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবেলস শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন।এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক,তাছাড়া বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ সমস্ত শ্রেণীর নেতৃত্বরা ও কর্মীবৃন্দরা।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজের হাতে ব্লকের প্রায় ৭২টি পূজা কমিটি,এবং প্রায় ১৩২টি ক্লাব ও প্রায় ৫৬জন বয়স্ক বিশিষ্টজনকে ফুলের তোড়া, উত্তরীয় এবং মিষ্টি মুখ করিয়ে বিশেষ সম্মান প্রদান করেন।
এদিন অনুষ্ঠানে এসে মন্ত্রী মলয় ঘটক বলেন বারাবনি বিধানসভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাটি, কারণ একটাই বাম আমলেও এখানের মানুষ স্বর্গীয় মানিক উপাধ্যায়কে আশীর্বাদ করেছেন।তারপর তার পুত্র বিধান উপাধ্যায় তিন বারের বিধায়ক,আর আমি জানি এই বারাও তৃণমূল কংগ্রেসেই জয়ী হবে।কিন্তু তিনি কর্মীদের উদ্যেশে একটা বার্তাদেন রাজ্য সরকারের প্রতিটি উন্নয়ন মূলক প্রকল্পগুলি নিজে জেনে বাড়ি বাড়ি প্রচার করুণ।তাতাই অনেক উপকৃত হবে।মানুষ জানবে তারা কী কী সুবিধা সরকার থেকে পাচ্ছে।তাছাড়া এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডাকে রাজ্যের সমস্ত ব্লকে বিজয়া সম্মেলনের ডাক দিয়েছে।তারই পরিপ্রেক্ষিতে আজ সালানপুর ব্লকে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয়।আর যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন তাই কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দেন তিনি।তিনি আরো বলেন গতবার লোকসভা নির্বাচনে ব্লকের লিড ভালো হয়নি।এখন থেকেই মাঠে নেমে কাজ করতে হবে।তিনি কড়া ভাষায় বলেন আগে নিজের নিজের বুথ দেখুন আর লিড করুন।না হলে রাজনীতি ছেড়ে ঘরে বসুন।মানুষের সাথে মিশে মানুষের জন্য কাজ করার নির্দেশ দেন তিনি।

Share This
Categories
বিবিধ

বাসিন্দাদের সুবিধার্থে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দুর্গাপুরের ভিড়ীঙ্গি টিএন হাই স্কুলে।

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর ২ নম্বর বোরোর অধীনে ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দুর্গাপুরের ভিড়ীঙ্গি টিএন হাই স্কুলে।এই প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারের প্রকল্পগুলিরও ক্যাম্প বসানো হয়েছে এখানে। এই প্রসঙ্গে দুই নম্বর ব্লক সহ-সভাপতি রাজু সিং বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় বাসিন্দাদের জন্যই এই ক্যাম্প খোলা হয়েছে।এক উপভোক্তা জানান লক্ষী ভান্ডারে কিছু সমস্যা ছিল তাই সমাধানের জন্য এই ক্যাম্পে আসা,, খুবই সুবিধা হয়েছে সরকারের এই প্রকল্পের জন্য ক্যাম্প করাই।।

 

Share This
Categories
বিবিধ

দুর্গাপুরে আগন্তুক কালচার সোসাইটি আয়োজিত শ্যামা পূজার খুঁটি পুজো শুরু।

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- শারদীয়া উৎসবের আমেজ শেষ না হতেই শ্যামা পুজার তোড়জোড় শিল্পাঞ্চল জুড়ে। দুর্গাপুরের আগন্তুক কালচার সোসাইটি উদ্যোগে আয়োজিত হল শ্যামা পূজোর খুঁটি পুজো। দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন শ্রীনগর পল্লীতে এই শ্যামা পুজার মন্ডপ পরিলক্ষিত হবে। খুঁটি পূজা উদ্বোধন করেন প্রাক্তন বোরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার, উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের বিপ্লব চ্যাটার্জী, রবীন্দ্র বাল্মিকী , রাজা বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই বিষয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার জানান শ্রীনগর পল্লীর এই পুজো নিত্য নতুন চমক নিয়ে আসে, এই এলাকা এবং আশেপাশে এলাকার বহু মানুষ এই মন্ডপ দেখতে আসেন। তাই আমি পুজো কমিটির সাফল্য তার সাথে সাথে শ্যামা পুজো উপলক্ষে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি। পুজো কমিটির উদ্যোক্তা রাজা বিশ্বাস জানান, এবারের শ্যামা পুজা ৯ম বৎসরে পদার্পণ করল।যেখানে দর্শকরা অনুভব করবেন এক নতুন অভিজ্ঞতা। এবারের থিম মায়ের পুজোয় বাবাদের আত্মত্যাগ।থিমের পাশাপাশি সমগ্র এলাকায় আলোর রোশনাই ও সাজসজ্জায় ঝলমল করবে।

 

Share This