Categories
বিবিধ

দীর্ঘদিন পর রাজনগরে যাত্রা উৎসবের প্রত্যাবর্তন, অঞ্জলি অপেরার দক্ষ মঞ্চায়নে দর্শক মাতোয়ারা।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা রাজনগর মালিপাড়ায় ত্রাণ সমিতির পরিচালনায় রাত্রে যাত্রানুষ্ঠানের আয়োজন করা হয়৷ কলকাতার অঞ্জলি অপেরার যাত্রাপালা ” সময় জানে সত্যের ঠিকানা ” পরিবেশিত হয়৷ যাত্রা দেখতে অগণিত দর্শক ও যাত্রাপ্রেমী মানুষ ভিড় জমান৷ মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট৷ যাত্রা চলাকালীন কয়েকঘন্টা পরেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷ বেশ কয়েক বছর পর এমন সুন্দর যাত্রাপালা দেখার সুযোগ পাওয়ায় খুশি দর্শকরা৷ তাঁরা এরজন্য উদ্যোক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন৷ রাজনগর মালিপাড়া ত্রাণ সমিতির কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা ছিল যথেষ্ট৷ স্থানীয় পুলিশ প্রশাসনও সহযোগিতা করেন৷ শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে তা সম্পন্ন হয়৷ উল্লেখ্য, রাজনগর মালিপাড়ার বাসিন্দা পেশায় যাত্রাশিল্পী, যাত্রাভিনেতা ও কীর্তনীয়া বনমালী ধীবর এই অপেরার সঙ্গে যুক্ত৷ তিনিও এদিন মঞ্চে অভিনয় করেন৷ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে বনমালী ধীবরের সুন্দর দক্ষতাপূর্ণ অভিনয় দেখে মুগ্ধ দর্শক ও স্থানীয় বাসিন্দারা৷ দর্শকদের কেউ কেউ বলেন, আমাদের এলাকার ছেলে যাত্রাভিনেতা বনমালী ধীবরের জন্য আমরা গর্বিত৷ স্থানীয় প্রবীণ বাসিন্দা ও দর্শকদের একাংশের মতে, আগের মতো নিয়মিত আর যাত্রানুষ্ঠান আমাদের এলাকায় হয়না৷ যাত্রা শিল্পীদের অনেকেই এখন সংকটে, সমস্যার মধ্যে দিন কাটান৷ তবু কয়েকটি জেলায় যাত্রার চল রয়েছে৷ বহুদিন পর আমাদের এখানে এই ধরণের যাত্রা পরিবেশিত হওয়ায় খুশি যাত্রাপ্রেমীরা৷

Share This
Categories
বিবিধ

মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তক্ষয়, পঞ্চায়েত মিটিং চলাকালীন বচসা থেকে মারধর।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ। আর বিবাদের জেরে ঝরল রক্ত। গুরুতর আহত হলেন তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যার স্বামী। তাদের লাঠিসোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী সহ তার দলবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, আক্রান্তদের নাম ফেকু মোমিন এবং নাসির আহমেদ। তাদের দুজনেরই স্ত্রী রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তারা বৃহস্পতিবার তৃণমূলের উপপ্রধান সবিতা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরীর ডাকা পঞ্চায়েতের মিটিং-এ অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ করেই বচসা ও বিবাদ বাধে। সেই বিবাদের জেরেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে ফেকু মোমিন এবং নাসির আহমেদকে লাঠিসোটা এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেই মারধরের জেরে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই আক্রান্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যদিও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শামসুন নেহার তার স্বামীকে নির্দোষ বলে দাবী করেছেন। তার বক্তব্য, ফেকু মোমিন এবং নাসির আহমেদকে তার স্বামী মারধর করেন নি। তারা তার স্বামীকে মারধর করে আমবাগানের মধ্যে লুকিয়েছিল। ওই সময় গ্রামবাসীরা তাদের চোর সন্দেহে মারধর করেছেন। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share This
Categories
বিবিধ

মানিকচকে জমি বিবাদে রক্তপাত — মামার হাসুয়ার কোপে খুন ভাগ্নে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে। মৃত যুবকের নাম হিরেন কুণ্ডু(২৪)। ঘটনা সম্পর্কে জানা গেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ রাজা মন্ডলের বাড়ির সামনে ইট ফেলাকে কেন্দ্র করে তার সৎ দাদা জীবন মন্ডলের সাথে বচসা বাধে। বচসা একসময় পৌঁছায় হাতাহাতিতে সেই সময় জীবন মন্ডলকে ভাসুয়া দিয়ে মারতে উদ্ধত হয় রাজা। সেই সময় জীবন মণ্ডলকে বাঁচাতে তার ভাগ্নে হিরেন কুণ্ডু গেলে হাসুয়ার কোপ বসে তার মাথায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক ও পরে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার। অন্যদিকে এই ঘটনায় আহত রাজা মন্ডলকে মানিকচক হাসপাতাল থেকে আটক করে মানিকচক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দেওয়া ‘শারদ সম্মান’ ফিরিয়ে দিল হিলির মানিকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হিলি সীমান্তে রাজনৈতিক তরঙ্গে পুজোর মঞ্চ! বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দেওয়া ‘শারদ সম্মান’ ফিরিয়ে দিল হিলির মানিকো সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সোমবার কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যই আমাদের যথেষ্ট, সুকান্তবাবুর ১০ হাজার টাকার পুরস্কার আমাদের প্রয়োজন নেই।”যে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় রীতিমতো আলোড়ন। প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে কমিটির সম্পাদক সুজন মণ্ডল বলেন, “আমাদের ক্লাবে সাংসদের প্রতিনিধি কখনও আসেননি। তবু কেমন করে আমাদের তৃতীয় স্থান দেওয়া হল, তা বুঝতে পারছি না। তাই এই সম্মান আমরা প্রত্যাখ্যান করছি।” তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী প্রতিবছর এক লক্ষ টাকার বেশি সহযোগিতা করেন বলেই তাঁদের পুজো নির্বিঘ্নে হয়।

কমিটির অপর এক সদস্যা মালতী মণ্ডলের কথায়, “মুখ্যমন্ত্রীর দেওয়া অর্থেই আমরা সন্তুষ্ট। সাংসদের টাকার দরকার নেই।”

অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেপির জেলা নেতা জয়ন্ত প্রামাণিকের দাবি, “তৃণমূল নেতৃত্বের হুমকিতেই হয়তো তারা পুরস্কার নিতে সাহস পাচ্ছে না। মুখ্যমন্ত্রীর অনুদান বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কাতেই হয়তো বয়কট।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনার পরেই শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। একপক্ষ বলছে ‘মমতা ভরসা’, অন্যপক্ষের সুর—‘ভয়েই ফিরিয়ে দিল ক্লাব’। পুজোর উচ্ছ্বাসে তাই ফের মিশে গেল রাজনীতি, সীমান্তের হিলিতে।

Share This
Categories
বিবিধ

বালুছায়া মিটিং হলে মানসিক স্বাস্থ্য নিয়ে ওয়ার্কশপের আয়োজন জেলা স্বাস্থ্য দপ্তরের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  ১০ই অক্টোবর শুক্রবার সকাল সরেদশটা নাগাদ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বালুরঘাটের প্রশাসনিক ভবন সংলগ্ন সরকারি মিটিং হল বালুছায়ার সামনে থেকে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি ভ্রাম্যমান ট্যাবলোর শুভ উদ্বোধন হলো। ট্যাবলোর শুভ উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সুদীপ দাস। ভ্রাম্যমান ট্যাবলোটি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানসিক রোগ সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি সরকারি হাসপাতালে মানসিক রোগীদের চিকিৎসা পরিষেবা দেবার জন্য একটি বিভাগ চালু হয়েছে সেই বিষয়েই জনগণকে বার্তা দিবে এছাড়াও এদিন বালুছাড়া মিটিং হলে একটি ওয়ার্কশপের ও আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

Share This
Categories
বিবিধ

পৃথক কামতাপুর রাজ্যের দাবীতে মালদার বামনগোলা ব্লকে জোরদার আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – শুক্রবার দুপুরে একাধিক দাবীতে বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।
পৃথক কামতাপুর রাজ্যের দাবীতে মালদার বামনগোলা ব্লকে জোরদার আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।এদিন পাকুয়াহাট বিএলআরও অফিস মোড় থেকে একটি র‍্যালি করে গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে তাদের দাবীগুলি তুলে ধরে তাদের দাবি গুলি মধ্যে কে.এল.ও অধ্যক্ষ জীবন সিংহ কোচ এবং অধ্যক্ষ ডি এল কোচের দ্রুত মুক্তি প্রদান, কেএলও-এর সঙ্গে দ্রুত শান্তিচুক্তি রূপায়ণ করা, পৃথক কামতাপুর রাজ্য গঠন করা ইত্যাদি ছিল অন্যতম দাবি। এই সমস্ত দাবীতে সংগঠন নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বামনগোলা ব্লকে বিডিও হাতে মধ্যেমে ভারত সরকারের কাছে ডেপুটেশন দেন। আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি পালন করলেন বামনগোলা বিডিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা মিলে বহু সাধারণ মানুষকে নিয়ে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মিছিল করেন। মিছিল বিভিন্ন ‘পথ ঘুরে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত নেতাকর্মীরা মিলে একাধিক দাবীতে বিক্ষোভ দেখান। যারমধ্যে অন্যতম দাবী ছিল পৃথক কামতাপুর রাজ্য গঠন। এই দাবীতে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠন নেতৃত্ব ভারত সরকারের কাছে তাদের দাবী-দাওয়া তুলে ধরতে বিডিওর মাধ্যমে ডেপুটেশন প্রেরণ করেন। এদিনের এই বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ

বর্তমান যুগে বৈদ্যুতিক বিভিন্ন রকমারি বাতি চলে আসায়, কার্যত ভাটা পড়েছে মৃৎ শিল্পীদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হাতেগোনা আর কয়েক দিন বাকি শুভ দীপাবলি, তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় মৃৎশিল্পীরা রকমারি প্রদীপ নিয়ে পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন জায়গায়, তেমনই এক ছবি ধরা পরল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, এইদিন এক মৃৎশিল্পী জানিয়েছেন বর্তমান যুগে বৈদ্যুতিক বিভিন্ন রকমারি বাতি চলে আসায়, কার্যত ভাটা পড়েছে মৃৎ শিল্পীদের, তবে এই বছর ভালো ব্যবসার আশায় আগে থেকেই দোকান সাজিয়ে বসেছে মৃৎশিল্পীরা।

Share This
Categories
বিবিধ

বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুষৌর ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বাগাখুলিয়া ফুটবল ময়দানে বাগাখুলিয়া আদিবাসী সাঁওতা সুষৌর ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার চূড়ান্ত ফাইনাল খেলা ছিল শুক্রবার, এইদিন
চূড়ান্ত ফাইনাল ম্যাচে বিজয়ী হয় আয়ৌ বুড়হি গাওতা, আর বিজিত দল মারাং বুরু গাওতা, বড় চাঁদাবিলা। জানা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ফুটবল দল অংশগ্রহণ করে এই ফুটবল প্রতিযোগিতায়, দুইদিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।ক্লাবের পক্ষ থেকে সম্পাদক শিবুলাল মুর্ম্মূ জানান, “এই স্মৃতি কাপ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি আমাদের গ্রামীণ আদিবাসী সমাজের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির ধারক।
প্রয়াত সমাজসেবী স্বর্গীয় অনিল মুর্ম্মূ ও ধীরেন সরেন-এর স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকবে।”

Share This
Categories
বিবিধ

ট্রাক দুর্ঘটনায় রণক্ষেত্র জয়ন্তীপুর, মদ্যপ চালক ও খালাসিকে গাছে বেঁধে উত্তেজিত জনতার ধাওয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মদ্যপ ট্রাকেট চালক দ্রুতগতিতে ট্রাক চালাতে গিয়ে দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত দুই পথচারী, নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে রাজ্য সড়কের বাইরে ছিটকে বেরিয়ে গেল ট্রাক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের জয়ন্তীপুর এলাকায়। চন্দ্রকোনা থেকে ঘাটাল গামী একটি ট্রাক দ্রুত বেগে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জয়ন্তীপুর এলাকায় প্রথমে একটি দোকানে ধাক্কা মারে তারপর পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাজ্য সড়কের বাইরে চলে যায়। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। এবং ট্রাক চালক ও খালাসিকে ধরে ফেলে, মানুষজন বুঝতে পারে ট্রাকচালক মদ্যপ এমন কি ট্রাকচালক নিজেও স্বীকার করেন তিনি মদ খেয়েছে।এতেই ক্ষিপ্ত হয়ে যায় জনতা। চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। গাছে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে ট্রাকচালক ও খালাসি। ইতিমধ্যে এসে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ এলাকায় উত্তেজনা।

Share This
Categories
বিবিধ

তমলুকের কাখর্দ্দা রামকৃষ্ণ্ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতার আয়োজন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাখর্দ্দা রামকৃষ্ণ্ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা র আয়োজন করা হয়, জানা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, তবে এই বছর প্রথম প্রতিযোগিতার আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পাশাপাশি এই যোগাসনে শারীরিক নানান বিষয়ে তুলে ধরেন উদ্যোক্তারা, উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে আগামী বছরও এরকম উদ্যোগ নেওয়া হবে যোগ আসন প্রতিযোগিতার।

Share This