Categories
বিবিধ

পুরনো শত্রুতার জেরে মালদায় হত্যাকাণ্ড, অভিযুক্ত আত্মসমর্পণ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ঘটল চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা। পুরনো শত্রুতার জেরে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে গাড়িতে পিষে খুন করার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। এছাড়াও এই ঘটনায় গাড়ির ধাক্কায় আরও বেশ কয়েকজন আহত হন। আহতরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়। জানা গেছে, গাড়ির ধাক্কায় নিহতের নাম নরেন্দ্রনাথ সাহা। বয়স ৪৫ বছর। তিনি ছিলেন কংগ্রেস পরিচালিত হরিশ্চন্দ্রপুর-১নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। এলাকায় কংগ্রেস নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। এছাড়াও পেশায় ছিলেন একজন আইনজীবি। জানা গেছে, সোমবার রাতে পুরনো এক বিষয় নিয়ে নরেন্দ্রনাথ সাহার সঙ্গে এলাকার কংগ্রেস কর্মী বিপদ মন্ডলের প্রথমে বচসা ও গন্ডগোল হয়। এই গন্ডগোলের পর নরেন্দ্রনাথ সাহা সহ বেশ কয়েকজন মিলে দুটি বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন।অভিযোগ ওই সময় হঠাৎ করেই বিপদ মন্ডল একটি স্করপিও গাড়ি নিয়ে এসে তাদের সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িতে পিষে ঘটনাস্থলেই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহার মৃত্যু হয় বলে খবর। এছাড়াও আরও ৪জন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আহতরা বর্তমানে মালদা, রায়গঞ্জ এবং শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, পুরনো শত্রুতার জেরেই পরিকল্পনা করে এই খুন করা হয়েছে। তাই তারা ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি চান। এদিকে এই ঘটনার পরপরই অভিযুক্ত বিপদ মন্ডল হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলে খবর। এরপর পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

গাজোলে গোপন সূত্রে ধৃত দুই যুবক, ৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – গোপন সূত্রে খবর পেয়ে আটক করলো ব্রাউন সুগার সহ দুই যুবকে গাজোল থানার পুলিশ। এরপর ধৃত তাদের চার চাকা ছোট গাড়ির মধ্য থেকে তল্লাশি করে উদ্ধার হয় প্রয় ৮০ গ্রাম ব্রাউন সুগার। এরপর ওই দুই যুবককে গাজোল থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় গাজোল থানায়। জানা গিয়েছে ব্রাউন সুগার সহ ধৃত ওই দুই যুবকের নাম প্রীতম দাস,বয়স ২৭ বছর,বাড়ি গঙ্গারামপুর, ও সুব্রত হালদার,বয়স ২৮ বছর। বাড়ি গঙ্গারামপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই যুবকরা সাদা রঙ্গের একটি ছোট চার চাকা গাড়ি মালদার দিক থেকে গাজোল গামি আসার পথে গাজোলের রাঙ্গা ভিটা ১২ নং জাতীয় সড়ক এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আটক করে গাজোল থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

আইহো অঞ্চলের শ্রী শ্রী শ্যামা কালী পূজা শুরু, ৫০তম বর্ষে খুঁটি পূজার আনুষ্ঠানিকতা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — অনুষ্ঠিত হল খুঁটি পূজা, আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পূজার মঙ্গলবার সকালে, পুরোহিতের দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাক ঢোল বাজিয়ে আনুষ্ঠানিক খুঁটি পূজার কালীপুজোর সূচনা করা হয়। পুজো উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেছে এবারের পূজো ৫০ তম বর্ষে পদার্পণ করছে,এই পুজোকে কেন্দ্র করে থাকছে মেলা সহ নানান অনুষ্ঠান,প্রতিমার উচ্চতা প্রায় ৪২ ফিট, আজ থেকে শুরু হল প্রতিমা তৈরির কাজ। এদিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সহ আইহো অঞ্চলের বাসিন্দারা।

Share This
Categories
বিবিধ

মথুরাপুর চৌরঙ্গী মোড়ে দীর্ঘক্ষন বিক্ষোভ, যানজটে গ্রস্থ এলাকাবাসী।

মালদা-মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- নাগরাকাটায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হওয়ার প্রতিবাদে মালদার মানিকচকের মথুরাপুরে পথ অবরোধ।মথুরাপুরের চৌরঙ্গী মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা।

এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল, বিজেপি মন্ডল সভাপতি সুভাষ যাদব অরফে পিন্টু,মহিলা মোর্চা নেত্রী পল্লবি মন্ডল,মালদা জেলা বিজেপি নেতা অভিজিৎ মিশ্র,যুব মোর্চা সভাপতি সৌরভ রজক,বিশ্বজিত মন্ডল সহ আরো অনান্যরা।

মঙ্গলবার চলা দীর্ঘক্ষণ বিক্ষোভ ও অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পরেন পুলিশ এবং বিজেপি নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় বিক্ষোভ তুলে নেন বিজেপি নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট থেকে বন্যার্তদের জন্য ১০০ কুইন্টাল চাল পাঠানো হচ্ছে।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ রাতেই শিলিগুড়ি পৌঁছাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামীকাল সকালে তিনি দুর্গত এলাকা গুলি পরিদর্শন করবেন।
পাশাপাশি বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাট থেকে পাঠানো হচ্ছে ১০০ কুইন্টাল চাল। এদিন দুপুরে দলীয় পতাকা নেড়ে ত্রান সামগ্রীর লরির বালুরঘাট থেকে যাত্রার সূচনা করেন সুকান্ত মজুমদার।

Share This
Categories
বিবিধ

উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনকালে বিধায়ক ও সাংসদকে মারধরের অভিযোগে বালুরঘাটে বিজেপির বিক্ষোভ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ এর উপর আক্রমনের ঘটনায় বালুরঘাটের মঙ্গলপুরে পথ অবরোধ বিজেপির বিজেপির জেলা নেতৃত্বের।।
জানাজায় গতকাল নাগরা কাটা এস টি বিধায়ক ও শংকর ঘোষ নাগরা কাটা এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবার সময় তৃণমূল আশ্রিত একদলদুষ্কৃতী অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায় এবং মারধর করে তাদের মাথা ফাটিয়ে দেয়।উত্তরবঙ্গে তৃণমূল আছে তো এই দুষ্কৃতীদের বিরুদ্ধে মাননীয়া মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে এদিন সকাল থেকে বালুরঘাটে হিলি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি জেলা নেতৃত্ব। এই বিক্ষোভ উঠানোর জন্য ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানা যায়।

Share This
Categories
বিবিধ

সাংসদ ও বিধায়কের ওপর হামলার প্রতিবাদে উত্তপ্ত চন্দ্রকোনারোড, রাস্তায় বিজেপি কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির নেতাকর্মীরা, এই দিন গোটা এলাকা মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের চৌরাস্তা মোড়ে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির নেতা কর্মীরা, এই দিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা ধীমান কোলে, গৌতম কৌড়ী সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ

মালদার বামনগোলায় ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মীর পুজো, ২৬ বছর ধরে চলছে অনন্য ঐতিহ্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- দশভুজা মানে আমরা জানি মা দুর্গা। আপনারা কি জানেন মা লক্ষ্মীর হাতেও অস্ত্র থাকে ? এই মা লক্ষ্মীর দু’টি কিংবা চারটি হাতে নয়, ১৮টি হাত রয়েছে । মালদহের বামনগোলায় ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের সারদা তীর্থ আশ্রমে, ১৮ হাতের মহালক্ষ্মী পূজিত হন।শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে মহা শক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে।এই লক্ষ্মী প্রতিমার দুই পুজিত হয়, রাতে কোজাগরী ও লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী।দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমা তিথিতে ১৮ হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর প্রতিমা পূজিত হয়ে আসছেন বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমে। সোমবার সকাল থেকেই ওই আশ্রমে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী।

সংশ্লিষ্ট আশ্রমের স্বামী আত্মাপ্রেনান্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে এই আশ্রমটির প্রতিষ্ঠা করা হয়।তার পরে থেকে ১৯৯৯ সাল থেকে তিনি ১৮ হাত বিশিষ্ট মহালক্ষ্মী পুজোর সূচনা করেন। তবে দেবী এখানে, সকালে এক রূপে, ও রাতে একরূপে পূজিত হয়ে আসছে সেই থেকেই।এখানে দেবীর এক হাতে থাকে চক্র এবং অন্যান্য হাতে থাকে ত্রিশূল, গদা, তীর-ধনুক, বজ্র্য, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ অন্যান্য অস্ত্র। অসুরদের বধ করার জন্যই নাকি তাঁর এই রূপ। পুজোর আচারেও আছে ভিন্নতা। কোজাগরী পূর্ণিমার রাতে ১৬ রকম উপাচারের মাধ্যমে পূজিত হন তিনি। পুজোর দিন সকালে বস্ত্র, আলতা, কাজল, চিরুনি, ধুপচি এবং অন্যান্য জিনিস দিয়ে মাকে পুজো করা হয়। ১০৮টি বেল পাতা অর্পণ করা হয় যজ্ঞে।ভোগে থাকে ৫ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল এবং মিষ্টি। রাতে এখানে চিত্রপটে মহালক্ষ্মীকে পুজো করা হয়। এই পুজো দেখার জন্য বিভিন্ন দূর-দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে। এদিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। এই পূর্ণিমার তিথিতে দেবীর সকালে মহালক্ষ্মী রূপে পূজিত হয়েছে। রাতে কোজাগরের লক্ষ্মী রূপে তিনি পূজিত হবেন। এই পুজো গোটা পশ্চিমবাংলার মধ্যে একমাত্র মালদার বামনগোলা ব্লকের গাংগুরিয়া আশ্রমে ১৮ হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়ে থাকে।আশ্রম কর্তাদের বক্তব্য, দেবী এখানে লক্ষ্মী, মা দুর্গা, চণ্ডী রুপী সহ বিভিন্ন ভাবে পূজিত হয়ে থাকেন। তাই কাল্পনিক চিন্তাধারায় দেবীকে এখানে ১৮ হাত বিশিষ্ট হিসাবে পুজা করা হয়। লক্ষ্মী পুজার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়ে থাকে।

Share This
Categories
প্রবন্ধ বিবিধ

পুরুলিয়া ভ্রমণ: অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার।।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি এলাকা এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পরিচিত। এ জেলার অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই পাহাড়ি অঞ্চল প্রকৃতি ও অভিযাত্রীদের জন্য এক স্বর্গীয় স্থান। সবুজ পাহাড়, ঝরনা, নদী এবং শান্ত পরিবেশ মিলিয়ে এটি ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে।


অযোধ্যা পাহাড়ের পরিচিতি

অযোধ্যা পাহাড় তার চমৎকার সবুজ পাহাড়ি দৃশ্য, পাহাড়ি ঝরনা এবং শান্ত পরিবেশের জন্য খ্যাত। এটি প্রধানত ট্রেকিং, রক ক্লাইম্বিং এবং প্রকৃতি দর্শনের জন্য উপযুক্ত। প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ের শীতল বাতাস এখানে ভ্রমণকারীদের মনে শান্তি ও আনন্দ দেয়।


দর্শনীয় স্থানসমূহ

  1. কংসাবতী নদী – পাহাড়ের কোলে বয়ে যাওয়া নদী যা নৌকা ভ্রমণ ও নদীর ধারে পিকনিকের জন্য আকর্ষণীয়।
  2. বাঘমুন্ডি জলপ্রপাত – পাহাড়ি ঝরনার স্বচ্ছ জল, ঝর্ণার পাশ দিয়ে হাঁটা এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য উপযুক্ত।
  3. মায়াবিনী পাহাড় – পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। পাহাড়ি ট্রেকিং এবং ফটোগ্রাফির জন্য আদর্শ।
  4. রক ক্লাইম্বিং ও ট্রেকিং – পাহাড়ের প্রাকৃতিক প্রলেপযুক্ত পাথর ও বিভিন্ন চূড়া অভিযাত্রীদের জন্য উত্তেজনাপূর্ণ।

ভ্রমণকারীর জন্য আকর্ষণ

  • প্রকৃতি দর্শন – সবুজ পাহাড়, নদী, ঝরনা এবং বনভূমির দৃশ্য।
  • অ্যাডভেঞ্চার স্পোর্টস – ট্রেকিং, হাইকিং, রক ক্লাইম্বিং।
  • ফটোগ্রাফি – পাহাড়ি প্রকৃতি ও ঝর্ণার দৃশ্য ধারণ করা।
  • নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ – শহরের ভিড় থেকে দূরে, শান্তিতে প্রকৃতির সঙ্গে মিলিত হওয়া।

সেরা ভ্রমণের সময়

  • শীতকাল (অক্টোবর থেকে ফেব্রুয়ারি) – আবহাওয়া শীতল ও মনোরম।
  • বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) – সবুজ পাহাড় ও ঝরনার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, তবে ভিজে পরিবেশ থাকতে পারে।

কীভাবে পৌঁছাবেন

  • রাস্তা – পুরুলিয়া জেলা সদর থেকে স্থানীয় সড়ক ধরে অযোধ্যা পাহাড় সহজেই পৌঁছানো যায়।
  • ট্রেন বা বাস – ঝাড়গ্রাম, বিন্ধ্যসাগর বা পুরুলিয়ার কাছাকাছি রেলওয়ে স্টেশন থেকে ট্যাক্সি বা বাসে পৌঁছানো সম্ভব।

উপসংহার

অযোধ্যা পাহাড় শুধুমাত্র একটি পাহাড়ি স্থান নয়, এটি প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের মিলনস্থল। কংসাবতী নদী, বাঘমুন্ডি জলপ্রপাত, সবুজ পাহাড় এবং ট্রেকিং পথ—সবকিছু মিলিয়ে এই স্থান ভ্রমণকারীর মনে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। যারা প্রকৃতি, শান্তি এবং অ্যাডভেঞ্চার একসাথে খুঁজছেন, তাদের জন্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড় নিঃসন্দেহে এক স্বর্গীয় গন্তব্য। 🌄🌿🗻

Share This
Categories
বিবিধ

২৮ বছরে মালদার দশেরা উৎসব, দুর্যোগ উপেক্ষা করে হাজারো মানুষের ভিড়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – মালদায় অনুষ্ঠিত হলো দশেরার।মালদা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে বিকেল থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়তে থাকে দশেরা উৎসব দেখতে। অশুভ শক্তির প্রতীক রাবণ বধের সাক্ষী হলেন কয়েক হাজার মানুষ। রাম রূপে জীতেন্দ্র জৈন এবং লক্ষণ রূপে শোভন সাহা। রাম লক্ষণ রাবণকে বধ করেন। রাবণ বধের পাশাপাশি ছিল আতশবাজির প্রদর্শনী। দীর্ঘ সময় ধরে চলে রঙিন রকমারি বাজির প্রদর্শনী। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিকাল থেকেই বহু মানুষ এসে হাজির হন স্টেডিয়ামে। মালদা দশেরার উদ্যোক্তা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। কালিতলা ক্লাবের উদ্যোগে এবার মালদার দশেরা উৎসব ২৮ বছরে পড়ল।

Share This