Categories
বিবিধ

এসআইআর-এর বিরুদ্ধে বালুরঘাটে বামেদের বিশাল মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামল বামপন্থী সংগঠনগুলি। শনিবার বালুরঘাট শহরে এই ইস্যুতে একটি বিশাল মিছিলের আয়োজন করে সিপিআই(এম) সহ বামফ্রন্টের অন্যান্য দল ও সংগঠন।
বাম নেতৃত্বের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে এবং সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।
শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি শেষ হবে বালুরঘাট থানা মোড় এলাকায়। মিছিলের শেষে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে বামফ্রন্টের জেলা নেতৃত্ব বক্তব্য রাখবেন।
এই কর্মসূচিকে ঘিরে শহরে যথেষ্ট সাড়া লক্ষ্য করা গেছে বলে দাবি বাম নেতৃত্বের।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *