Categories
বিবিধ

ক্রেতা সেজে জুয়েলারি দোকানে চুরি, হাতেনাতে ধরা পড়লেন মহিলা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: চাঞ্চল্যকর চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। শনিবার দুপুরে শহরের সাহেব কাছারি এলাকায় এক জুয়েলারি দোকানে ক্রেতা সেজে চুরির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।
জানা গেছে, বেলা প্রায় একটা নাগাদ এক মাঝবয়সি মহিলা ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তিনি সোনার চেইন দেখার নাম করে দোকানদারের নজর এড়িয়ে একটি আসল সোনার চেইন নিজের ব্যাগে লুকিয়ে ফেলেন। পরে টেবিলের উপর একটি নকল চেইন রেখে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে পুরো ঘটনাটি বাইরে থেকে লক্ষ্য করেন এক পথচারী। মহিলাটি টোটোয় চেপে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে মহিলার ব্যাগ তল্লাশি করে চুরি যাওয়া সোনার চেইনটি উদ্ধার করেন।
খবর পেয়ে বালুরঘাট থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ভরা দুপুরে জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *