রাজীব দত্ত, বারাসত: পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসত-এর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ (ডিপিএসসি) ভবনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। বক্তব্যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সম্প্রীতির আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাংলাকে সুরক্ষিত রাখার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল উদ্দেশ্য সংক্ষেপে তুলে ধরেন ডিপিএসসি-র বারাসতের চেয়ারম্যান দেবব্রত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ডি আই রমেশ ভুঁইয়া, অধ্যাপক আন্দোলনের নেতৃত্ব এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ-এর অধ্যাপক সেলের কার্যকরী সভাপতি ও সিটি কলেজ-এর উপাধ্যক্ষ ড. মহীতোষ গায়েন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক রমেশ বর্মণ, দেবাশীষ মিত্র, অভিজিৎ আচার্য, সুজয় ঘোষ, অলোক মণ্ডল ও লিঙ্কন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা।
ডিপিএসসি-র চেয়ারম্যান দেবব্রত সরকারের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় দেড় শতাধিক হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। সকলেই সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
Categories
ডিপিএসসি ভবনে ইফতার মাহফিল, সম্প্রীতির বার্তা উত্তর ২৪ পরগনায়।