Categories
বিবিধ

নির্বাচনের আগে লক্ষাধিক টাকা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ, চাঞ্চল্য ।

খড়গপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে লক্ষাধিক টাকা উদ্ধারকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে। খড়গপুর স্টেশনের দুই নং প্লাটফর্মে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে শুক্রবার দুপুরে জিআরপি আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসংলগ্নতা থাকায় তার সঙ্গে থাকা কালো ব্যাগ তল্লাশি করে পুলিশ ৫০ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করে। এই টাকা কোথা থেকে এলো সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেনি ওই ব্যক্তি । তার নাম ইব্রাহিম মোল্লা। বাড়ি হুগলি জেলার চন্ডীতলা থানা এলাকায়। সে উড়িষ্যার গঞ্জাম জেলায় বেরহামপুরে সোনার দোকানে কাজ করে বলে জানিয়েছে । ইব্রাহিমকে পুলিশ গ্রেফতার করে। তাকে আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানান এসআরপি মিঠুন দে।।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *