পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের খসলা ইন্দুমতি হাইস্কুল-এ শনিবার অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিশেষ অনুষ্ঠান। এদিন স্কুল প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর মূর্তি উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর অধ্যক্ষ ড. জয়ন্ত কিশোর নন্দী, বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার গুরুত্বের ওপর জোর দেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ে সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
Categories
শালবনীর খসলা ইন্দুমতি হাইস্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্মোচিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি।।