Categories
বিবিধ

গড়বেতায় বিজেপির সভা, তৃণমূলকে নিশানায় দিলীপ ঘোষ।

।পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল থেকে সাফ হয়ে যাবে তৃণমূল। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা ময়দানে গড়বেতা বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী প্রদীপ লোধার সমর্থনে জনসভা করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মন্তব্য করলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি আলু চাষীদের দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন আলু চাষের সঙ্গে যুক্ত ৪০ থেকে ৫০ বছর যুক্ত প্রদীপ লোধা,তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে, তিনি আলুর চাষীদের পাশে থেকে আন্দোলন করেছেন। মমতা ব্যানার্জি না গেলে আলু চাষীদের মুক্তি নেই, এবার বিদায়ের পর্ব এসে গেছে। অন্যদিকে গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরার সমর্থনে রোড শো এবং জনসভা করেছেন সায়নী ঘোষ,সেই ভোট প্রচারে সেই রকম মানুষকে লক্ষ্য করা যায়নি, সেই বিষয় নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ, তিনি বলেন,কে তাকে দেখতে যাবে,কেন যাবে ? যারা এখানকার গরীব মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করেন,সারা জঙ্গলমহলকে ভিখারী বানিয়ে দিয়েছেন, সেইসব লোক তাদেরকে দেখতে যাবে না।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *