Categories
বিবিধ

সাধারণ মানুষের সুবিধার্থে এসআইআর প্রক্রিয়ার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিল তৃণমূল কংগ্রেস।

মোথাবাড়ি, নিজস্ব সংবাদদাতাঃ —- মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এস আই আর ইস্যুতে একটি কর্মশালা বা প্রশিক্ষণ শিবির। মোথাবাড়ি বিধানসভা তৃণমুল কংগ্রেস উদ্যোগে
সোমবার দুপুরে মোথাবাড়ী বিধানসভা এলাকায় একটি বেসরকারি লজে এই প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয়।। এই শিবিরের মাধ্যমে শিবিরে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে বোঝানো হয় এস আই আর সম্পূর্ণ প্রক্রিয়াগুলি পুঙ্খানুপুঙ্খ বোঝানো হয়। যাতে কোনভাবে সাধারন মানুষের কোন সমস্যা না সৃষ্টি হয়। অন্যদিকে ৫২ মোথাবাড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান যাতে একটিও ভোটার না বাদ পরে তার জন্য বুথ লেভেলে একটি করে বিএলও ২(blo 2) হিসেবে কাজ করবে। ভোটারদের যাবতীয় সমস্যা খতিয়ে দেখবে এই বি এল ও টু । এবং প্রশিক্ষণ শিবির শেষে মন্ত্রী জানান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে প্রকৃত ভোটার একটিও বাদ না পড়ে । এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা ৫২ মোথাবাড়ি র বিধায়ক সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিমুদ্দিন আহমেদ, মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ, মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ কালিচক ২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৌহিদুর রহমান ও কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল সহ সমস্ত অঞ্চলের প্রধান, এবং এবং ব্লক ও দলীয় নেতৃত্ব।।

Share This
Categories
বিবিধ

আশা কর্মীদের কাজ আরও সহজ করতে মোদিপুকুরে হাতে তুলে দেওয়া হলো ফোনের আমন্ত্রণপত্র।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —বামনগোলা ব্লকের মোদিপুকুর গ্রামীন হাসপাতালে আশা কর্মীদের হাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয় সেদিন হসপিটালে ১৩৯ জন আশা কর্মী রয়েছে তাদের হাতে একটি করে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়। আমন্ত্রণপত্রের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এ সকল আশা কর্মীদের যে ১০ হাজার টাকা করে ফোন কেনার জন্য দেওয়া হয়েছে সেই টাকার দেওয়ার উপলক্ষে সকল আশা কর্মীরাতে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হল সোমাবার বিকেলে।এ বিষয়ে মোদিপুকুর গ্রামীণ হসপিটালের ভারপ্রাপ্ত বিএমএ জানান আশা কর্মীদের কাজ করতে আরো সুবিধা হয় এদিকে নজর রেখে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা আশা কর্মী হাতে ফোন কেনার জন্য ১০০০০ টাকা করে দেওয়া হয়েছে যাতে তাদের কাজ করতে আরো সুবিধা হয় এবং সাধারণ মানুষকে পরিষে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারে তারই পরিপেক্ষিতে আজ বামনগোলা ব্লকের সকল আশা কর্মীদের হাতে একটি আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়। বামন গোলা গ্রামীণ হাসপাতালের বিএমওচি সুপ্রীতিক মন্ডল ও সমস্ত আশা দিদিরা

Share This
Categories
বিবিধ

ভোটের আগে দলবদল: দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে, রাজনীতি তাপমাত্রা বৃদ্ধি।

মালদহ, নিজস্ব সংবাদদাতাষ:- ভোট আসলেই বঙ্গ রাজনীতিতে দলবদলের হিড়িক ওঠে। বিশেষ করে বঙ্গ রাজনীতির দুই জুজুধান পক্ষ একে অপরের দল ভাঙ্গিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করে। তা হেবিওয়েট নেতা দিয়ে হোক বা কর্মীদের দিয়ে। অনেকটা যেন বাংলার ফুটবল ময়দানের দলবদলের মত। এবার বিজেপির গড় পুরাতন মালদহে তৃণমূলের যোগদান কর্মসূচি। বিজেপির শ্রমিক সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী যোগ দিলো তৃণমূলে। জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি হয় পুরাতন মালদহের একটি বেসরকারি হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রমুখ। মূলত, পুরাতন মালদহের শহর এবং গ্রামীণ এলাকার শ্রমিক সংগঠনের সাংগঠনিক সভাতে এই যোগদান কর্মসূচি হয়। তৃণমূল নেতৃত্বের দাবি একদিকে বিজেপির মিথ্যাচার অন্যদিকে তৃণমূলের উন্নয়ন। সেই মিথ্যাচার বুঝতে পেরে যোগদানকারীরা এদিন তৃণমূলে এসেছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে বলেও আশা করছে ঘাসফুল শিবির। মূলত সাম্প্রতিক কয়েক বছর ধরে পুরাতন মালদহ বিজেপির দুর্ভেদ্য ঘাটি। সেই জায়গায় ভোটের প্রাক্কালে এই যোগদান শাসকের পালে কতটা হাওয়া দেয় তা বলবে সময়। যদিও এই যোগদান সম্পূর্ণ ভুয়ো যোগদান বলে দাবি বিজেপির। তৃণমূল নিজেদের লোকেদেরই যোগদান করিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক।সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Share This
Categories
বিবিধ

মালদহের হোটেলে দক্ষিণ ও উত্তরের কর্মীদের সঙ্গে মিঠুনের বিশেষ সভা, ভোটের আগে রাজনৈতিক প্রস্তুতি ত্বরান্বিত।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- প্রতিটি বিধানসভাতে বিজেপির ১৫০ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরী করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদহে বিজয়া সম্মেলন এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের। এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন, যখন ফোন করবেন তখনই পাবেন। দুটি নম্মরের মধ্যে একটি আইনী সহায়তা দেয়ার জন্যে। অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্যে। আপনারা আমার সঙ্গে যেকোনো সময় ফোন করবেন। মিঠুন বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাবো ভোটের আগে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওদের ধারে কাছে পাবেন না। মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশীদের জন্যে রাস্তাতে মিছিল করছে। এটাই নজিরবিহীন ঘটনা। মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণীনের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয়া সম্মেলন করেন।

Share This
Categories
বিবিধ

বুনিয়াদপুর থেকে রাজ্যের মঞ্চে— আরণী নাট্য সংস্থার জয়যাত্রা অব্যাহত।

বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা : – এক সাথে তিন বিভাগে প্রথম স্থান ও এক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্যব্যাপী নাট্য প্রতিযোগিতায় অনন্য রেকর্ড করলো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের আরণী নাট্য সংস্থা। দেহশ্রী ব্যাযামাগার -এর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী চলা রায়গঞ্জ দিপালী উৎসব ২০২৫ নাট্য প্রতিযোগিতায় মোট নয়টি নাট্য সংস্থা তাদের নাটক পরিবেশন করেন। এর মধ্যে শ্রেষ্ঠ প্রযোজনা,শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নায়ক ও শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রীর পুরস্কার অর্জন করে নেয় বুনিয়াদপুর আরণী নাট্য সংস্থা।

সংস্থার পক্ষ থেকে জানা যায়, মুকাদ্দার কা সিকান্দার ‘ নাটক পরিবেশন করে এই অর্জন। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেঁচে থাকার লড়াই কে কেন্দ্র করে এই নাটক। আর এতেই বাজিমাত পুরস্কৃত হলো শ্রেষ্ঠত্বের পুরস্কারে, শ্রেষ্ঠ প্রযোজনা – মুকাদ্দার কা সিকান্দার,শ্রেষ্ঠ নির্দেশক- শুভাশিস চক্রবর্তী ।
শ্রেষ্ঠ অভিনেতা- জগৎ সিংহ
শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী- সুস্মিতা দাস।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কিছু নাট্য প্রেমী মানুষ ছোট্ট শহর বুনিয়াদপুরে স্থাপিত করে বুনিয়াদপুর আরণী নাট্য সংস্থা, এর পরে টাঙ্গন দিয়ে প্রবাহিত হয়েছে বহু স্রোত। দীর্ঘ প্রচেষ্টায় আরণী নাট্য সংস্থা অর্জন করেছে নানান পুরস্কার। দেশ থেকে বিদেশে মাটিতেও পরিবেশন করেছে নাটক। কুড়িয়েছে বহু নাট্য প্রেমীদের ভালোবাসা। আর রায়গঞ্জ দিপালী উৎসব ২০২৫ এ শ্রেষ্ঠত্বের পুরস্কার আর এক নতুন পালকের সংযোজন হলো আরণী নাট্য সংস্থার মুকুটে। আবার রাজ্যের দরবারে নাম উজ্জ্বল হল বুনিয়াদপুরের।

Share This
Categories
বিবিধ

আতশবাজি, পতাকা আর উচ্ছ্বাস— ভারতের জয়ে কোলাঘাটে উৎসবের রেশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বহুপ প্রতীক্ষার পর অবশেষে মাঝরাতে বিশ্বকাপ ছিনিয়ে নিলো ভারতের মহিলা ক্রিকেটাররা, আর এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট উচ্ছ্বাসিত হয়ে পড়ে গোটা ভারতবাসী, সারা দেশের পাশাপাশি রাতভর উচ্ছ্বাসিত হয় কোলাঘাটের মানুষজন, ইতিমধ্যেই এই জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভেচ্ছা জানিয়েছেন উচ্চপদস্থ প্রশাসনিক ব্যক্তিবর্গ। আতশ বাজি এবং জাতীয় পতাকা নিয়ে কার্যত উচ্ছ্বাস লক্ষ্য করা দিয়েছে কোলাঘাটে। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতের মহিলা ক্রিকেটারদের মুহুর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটপ্রেমীরা।

Share This
Categories
বিবিধ

বীরভূমে স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে ডেপুটেশন জমা স্বাস্থ্যকর্মীদের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বীরভূম জেলার মোহাম্মদ বাজারের কাইজুলি উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর ওপর হামলা ও তাকে ধর্ষণের চেষ্টা আর ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সেই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দিল স্বাস্থ্য কর্মীরা। আশা কর্মী ও স্বাস্থ্যকর্মী এদিন মিছিল করে এসে প্রথম জেলাশাসক এবং পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটিশন জমা দেয়। জানা গেছে ওই স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণের ঘটনায় ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টা অভিযোগ দায়ের হয়েছে। আহত স্বাস্থ্যকর্মীর ২২ টি সেলাই পড়েছে বলে জানা যায়। স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন আজ তারা কোন সংগঠনের পক্ষ থেকে নয় দলমত নির্বিশেষে একত্রিত হয়ে বীরভূমের ঘটনার প্রতিবাদে এই ডেপুটেশন জমা দিলেন। স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে নমিতা মহন্ত বলেন বীরভূমের মোহাম্মদ বাজারে কাইজুলি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর ওপর আক্রমণের প্রতিবাদে আজ আমরা এই ডেপুটেশন জমা দিলাম। ওই স্বাস্থ্যকর্মীর ওপর ধর্ষণের চেষ্টা ও তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আহত ওই স্বাস্থ্যকর্মীর ২২ টি সেলাইও পড়েছে। দিনের পর দিন যেভাবে এই রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে চলেছে প্রথম আমরা ঘটনা দেখলাম তারপরে দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের সংখ্যা বেড়েই চলেছে তাই আমরা স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে মোহাম্মদ বাজারের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ডেপোজিশন জমা দিলাম।

Share This
Categories
বিবিধ

বয়স নয়, ইচ্ছে-ই বড়—‘চা উইথ টা’-য় আশির কোঠায় কিরণ শঙ্কর ঘোষের নবজীবনের গল্প।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বার্ধক্যে পৌঁছালে অনেকে যখন বিশ্রামের পথে হাঁটেন, তখন বালুরঘাটের বিশ্বাসপাড়ার আশি বছর বয়সি কিরণ শঙ্কর ঘোষ যেন জীবনের নতুন অধ্যায় লিখে চলেছেন। তাঁর সঙ্গী এখন এক কাপ গরম চা, কফি আর মানুষের গল্প। ‘চা উইথ টা’—নামেই যেমন মিষ্টতা, তেমনি এর আবহেও মিশে আছে ভালোবাসা, উষ্ণতা আর নতুন করে বাঁচার প্রেরণা। দোকানের এক কোণে লেখা—“It is always tea and coffee time.” যেন এই বার্তাই প্রতিদিন মনে করিয়ে দেয়, জীবন কখনও থেমে থাকে না।
দু’দেড় মাস আগে খোলা ছোট্ট এই খাবারঘর এখন বিশ্বাসপাড়ার চেনা আড্ডাস্থল। চা, কফি, স্ন্যাকস, হালকা খাবারের সুবাসে ম-ম করছে দোকানটি। তবে শুধু ব্যবসা নয়—এই জায়গা যেন এক বৃদ্ধ মানুষের একাকীত্বের বিরুদ্ধে ভালোবাসার লড়াই।
কিরণবাবুর জীবনের পথ ছিল কণ্টকময়। একসময় পাড়ার ফুটপাথে সবজি বিক্রি করে সংসার চালিয়েছেন তিনি। পরিশ্রম, ধৈর্য আর নিঃশব্দ সংগ্রামেই এগিয়েছিলেন জীবনপথে। কিন্তু কিছু বছর আগে স্ত্রীর মৃত্যুতে যেন থেমে গিয়েছিল সবকিছু। চার সন্তানের মধ্যে এক কন্যা প্রয়াত। একমাত্র পুত্র সত্যজিৎ ঘোষ রাজ্য সরকারি স্কুলের শিক্ষক, পুত্রবধূ স্বাতি সরকার ঘোষও বালুরঘাটের এক সরকারি স্কুলে পড়ান।
স্বাতির চিন্তাতেই জন্ম ‘চা উইথ টা’র। শ্বশুর যেন আবার হাসি ফিরে পান, সেই ভাবনাই তাঁকে এই পদক্ষেপে অনুপ্রাণিত করেছিল। দীর্ঘদিন কিরণবাবুর দিনের আনন্দের কেন্দ্র ছিল নাতি—যাকে স্কুল, টিউশন, নানা কাজে পৌঁছে দিতেন তিনি। কিন্তু নাতি যখন উচ্চশিক্ষার জন্য কল্যাণীতে চলে গেল, তখন নিঃসঙ্গতা তাঁর নিত্যসঙ্গী হয়ে উঠেছিল।
সেই শূন্য বিকেলগুলো আজ আবার রঙিন। দোকানের কাউন্টারের পেছনে বসে থাকা এক আশি বছরের মানুষকে দেখলে বোঝা যায়, জীবনের প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট। প্রতিবেশীরা, পুরোনো বন্ধুরা, নতুন মুখ—সবাই এসে চায়ের কাপে গল্পের সুর তোলে। কারও জন্মদিনের ছোট আয়োজন, কারও পারিবারিক আড্ডা—সব মিলিয়ে ‘চা উইথ টা’ আজ শুধু একটি খাবারঘর নয়, একটি অনুভূতির নাম।
একসময় যে বাড়ি নিঃস্তব্ধ ছিল, আজ সেখানে প্রতিদিন চায়ের কাপের টুংটাং আওয়াজে ভরে ওঠে জীবন। কিরণ শঙ্কর ঘোষের এই উদ্যোগ যেন এক নীরব বার্তা—বয়স কখনও বাঁধা নয়, ইচ্ছে থাকলে প্রতিদিনই নতুন করে শুরু করা যায়।
এক কাপ চা, একটু হাসি, আর কিছু ভালোবাসা—এই তিনেই যেন আশি বছরের কিরণ শঙ্কর ঘোষ আবার খুঁজে পেয়েছেন জীবনের মানে।

Share This
Categories
বিবিধ

স্বরুপপুরে শিশুদের জন্য বিনামূল্যে নাচ শেখার সুযোগ, জানালেন শিক্ষক আবুল বাশার।

সড়কপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সবুজ সাথী ডান্স একাডেমী দেখতে দেখতে পথ চলা বারো বছর স্বরুপপুর হাই স্কুল ময়দান সংলগ্ন ঘরে প্রতি রবিবার বিনামূল্যে বিভিন্ন ধরনের নাচ শেখানো হয় হারানো সংস্কৃতিকে ফেরানোর উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ। নাচ একটি বিনোদনমূলক , তার পাশাপাশি নিত্য শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের গঠনের সামঞ্জস্য বজায় রাখে তাই আপনার সন্তানদের যদি একেবারে বিনামুল্যে নাচ শেখাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সবুজ সাথী ড্যান্স একাডেমিতে। এ বিষয়ে বিস্তারিত শুনে নেব সবুজ সাথী ড্যান্স একাডেমির শিক্ষক আবুল বাশারের কাছ থেকে।

Share This
Categories
বিবিধ

SIR আতঙ্ক বীরভূমের ইলামবাজার ব্লক এ মেয়ের বাড়ি স্কুলবাগান সুভাষপল্লীতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- SIR আতঙ্ক বীরভূমের ইলামবাজার ব্লক এ মেয়ের বাড়ি স্কুলবাগান সুভাষপল্লীতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। নিহতের নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার। দেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পরিবার শোকে আচ্ছন্ন। নিহত ক্ষিতীশ চন্দ্র মজুমদারের পরিবারের সূত্রে জানা গেছে বাংলাদেশে তারা আগে থাকতেন।

Share This