Categories
বিবিধ

ধৃতদের জেরায় উঠে এল নাম, গাজোলে গ্রেফতার তৃণমূল নেতা সুরজিৎ সাহা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— আরও এক তৃণমূল নেতা গ্রেফতার মালদায়। গাজোলে ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। মালদার গাজোল ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহাকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ডাকাতির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে সুরজিৎ সাহার নাম উঠে আসে বলে দাবি পুলিশের। এরপর তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গ্রেফতার হওয়ার পর সুরজিৎ সাহা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে গাজোল এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Share This
Categories
বিবিধ

বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের পাঠ, অরণ্য সপ্তাহে করিয়ালি রিজার্ভ ফরেস্টে বিশেষ উদ্যোগ।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ এবং বনাঞ্চল রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুরের করিয়ালি রিজার্ভ ফরেস্টের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জগন্নাথপুর হাই মাদ্রাসা ও মশালদহ গণপতরাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিন বন দফতরের আধিকারিকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ সম্পর্কে হাতে-কলমে পরিচয় করিয়ে দেন। গাছের পরিবেশগত গুরুত্ব, বনজ সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্য রক্ষা এবং বনাঞ্চলে অগ্নিকাণ্ড ও অবৈধ বৃক্ষচ্ছেদ রোধে সাধারণ মানুষের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যার বার্তাও দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন করিয়ালি ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার মনোজিত সেথ, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক মতিবুর রহমান-সহ বন দফতরের অন্যান্য আধিকারিক, কর্মীরা ও স্কুল শিক্ষকরা। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বন সংরক্ষণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে বন ও পরিবেশ রক্ষায় সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় সচেতন থাকার এবং বেশি করে বৃক্ষরোপণের অঙ্গীকার করে।

Share This
Categories
বিবিধ

মোবাইল কিনতে এসে ভুয়ো পেমেন্ট, স্থানীয়দের হাতে আটক যুবক; তদন্তে পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মোবাইল কিনতে এসে মোবাইলের দোকানে ভুয়ো পেমেন্ট দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজোল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আইডিবিআই ব্যাঙ্কের নিচের এক মার্কেটে।
জানা গেছে এক যুবক ওই মার্কেটে একটি মোবাইলের দোকানে এক যুবক মোবাইল কিনতে এসেছিল। তার পছন্দের মত মোবাইল কিনেছিল। তারপর কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে। মোবাইলের দোকানের মালিক তার স্টেটমেন্ট চেক করে দেখে কোন টাকা ঢোকেনি । কিন্তু ওই যুবক তার মোবাইলে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা গেল যে কোন টাকায় পেমেন্ট হয়নি। মোবাইল কিনতে আসা ওই যুবকটি ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় তারপর বিষয়টি তদন্ত করে জানা যায় ওই যুবকটি ভুয়ো পেমেন্ট করেছে। স্থানীয়রা ওই যুবক থেকে আটক করে রাখে তারপর পুলিশ এসে যুবক থেকে আটক করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Share This
Categories
বিবিধ

জলবন্দি সমস্যা এড়াতে কোলাঘাটে খাল পরিদর্শনে বিধায়ক সুব্রত মাইতি।

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট : আসন্ন বর্ষার মরশুমে সাধারণ গ্রামবাসীদের যাতে করে জল বন্দি দশা হয়ে না থাকতে হয় সে বিষয়ে এখন থেকেই নজর দিয়েছে বর্তমান সরকার। আর যার কারণে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি শুক্র ও শনিবার এই দুদিন বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন। শনিবার কোলাঘাট ব্লক এলাকায় বেশ কিছু গ্রামে পর্যবেক্ষণ। মূলত কোলাঘাট দিয়ে বয়ে যাওয়া দেহাটি খালে সম্প্রতি সংস্কারের কাজ শুরু হয়েছে। এদিন সঠিক ভাবে কাজ চলছে কিনা তা পর্যবেক্ষণ যেমন করেন পাশাপাশি বড়দাবাড়, সাগরবাড়, ভোগপুর, কোদালিয়া, দেঁড়িয়াচক সহ একাধিক গ্রামে যান। গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত খাল বা নালা রয়েছে সেগুলির নিকাশি ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা কিংবা খালেরপাড় জবরদখল করে দোকান বা বসবাস করছে কিরে তাও সরোজমিনে দেখেন। এদিন বিধায়ক সুব্রত মাইতির পাশাপাশি উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ।এদিন সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সমস্যার কথা শোনেন। মূলত প্রতিবছরই কোলাঘাটের সিদ্ধা -১ ও সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা খালের জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে জলবন্দী ও হয়ে থাকতে হয় বেশ কিছুদিন ধরেই। অন্যদিকে কোলাঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া দেহাটি খালে বেশ কিছুদিন ধরে কোন কারখানার দূষিত জল প্রবেশ করে খালের জলের রং কালো বর্ণের হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ এই দূষিত জল মাঠের চাষের ক্ষেত্রে কৃষকেরা সমস্যার মধ্যে পড়তে পারেন। এই দূষিত কালো জল অত্যন্ত ক্ষতিকারক, তবে এর উৎস স্থল কোথায় তা এখনও সুস্পষ্ট নয়। গ্রামবাসীরা অভিযোগ করেন, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। তবে এ বিষয়ে বিধায়ক সুব্রত মাইতি জানান, অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একদিকে যেমন বিভিন্ন গ্রামে বয়ে যাওয়া খালের জলের গতিপথ ঠিক আছে কিনা তা যেমন দেখা হচ্ছে। কোন সমস্যা থাকলে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ যেমন করা হবে। পাশাপাশি দেহাটি খালে কালো জলের উৎসের বিষয়ে আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি প্রশাসনকে সঙ্গে নিয়ে।

Share This
Categories
বিবিধ

ঝুলন্ত অবস্থায় উদ্ধার ২৪ বছরের যুবক, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৪নম্বর উড়িয়াসাই অঞ্চলের গুজরাটের আমডাংরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সঞ্জিত সাঁতরা,বয়স আনুমানিক ২৪ বছর। সূত্রে আরও জানা যায় শনিবার বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে পরিবারে।

Share This
Categories
বিবিধ

চলন্ত ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্ক, সমুদ্রগড়ে কামরূপ এক্সপ্রেস ঘিরে চাঞ্চল্য।

সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা:- কামরূপ এক্সপ্রেসের নিচ থেকে হঠাৎই তীব্র ধোঁয়া, আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়লেন ট্রেনের যাত্রীরা। সমুদ্রগড়ে এদিন শুক্রবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কি হয়েছিল ট্রেনে ? রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের চাকায় ব্রেক শু চেপে বসে যাওয়ার কারণেই এই ধোঁয়া। ঘটনার জেরে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে যায় সমুদ্রগড় স্টেশনে। আতঙ্কে ট্রেনের বেশ কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়ে। তীব্র ধোঁয়া দেখে ছবি তুলতে থাকে স্টেশন চত্বরে থাকা বহু মানুষজন। রাত নটা নাগাদ ট্রেনটি সমুদ্রগড় থেকে আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

Share This
Categories
বিবিধ

ডেডলাইন শেষ, ঘাটালে ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামাল প্রশাসন।

পশ্চিম মেদিনীপুর – ঘাটাল, নিজস্ব সংবাদদাতা:- পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে ফুটপাত উচ্ছেদ শুরু করল প্রশাসন। মাইকিং প্রচার করে ১৭ ই জুলাই ফুটপাত দখল মুক্ত করতে ডেটলাইন বেঁধে দিয়েছিল প্রশাসন, তারপর আজ বিকেল নাগাদ ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল থানার পুলিশ ও দমকল বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে সরকারি জায়গা ও ফুটপাত উচ্ছেদ শুরু করল প্রশাসন। সরকার কিছু একটা ব্যবস্থা করুক না হলে কোথায় যাব আমরা এমনটাই জানাচ্ছে ব্যবসায়ীরা।

Share This
Categories
বিবিধ

গড়বেতায় নৃশংস হামলা, দিদাকে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে; আশঙ্কাজনক দুই।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক অশান্তিতে রক্তাক্ত পরিস্থিতি,নাতির হাতে মৃত্যু হল দিদার,গুরুতর আহত অবস্থায় মামা ও মাসি হাসপাতালে চিকিৎসাধীন,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়ার কর্কটডাঙ্গায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে অভিযুক্ত নাতি সৌরভ দুলে আচমকাই বাড়ির মধ্যে থাকা তাঁর দিদা নিদ্রা দুলে,মামা শিবু দুলে এবং মাসি আভা দুলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। প্রথমে একটি লোহার রড দিয়ে মারধর করার পর ধারালো কাঠারি দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে অভিযুক্তর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কোনওক্রমে বাড়ির বাইরে বেরিয়ে এসে চিৎকার করেন আভা দুলে। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এলেও অভিযুক্তের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস পাননি। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত তাদের উপরেও হামলার চেষ্টা করে বলে অভিযোগ। পরে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করে। এরপর তুমি পুলিশের তৎপরত এবং স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা নিদ্রা দুলেকে মৃত ঘোষণা করেন। আহত মামা শিবু দুলে ও মাসি আভা দুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি,অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল এবং মদ্যপানেরও অভ্যাস ছিল তার। কয়েক বছর আগে তাঁর মায়ের মৃত্যু হওয়ার পর তিনি মামার বাড়িতেই বসবাস করছিলেন। তবে কী কারণে তিনি হঠাৎ এমন নৃশংস ভাবে হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গড়বেতা থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

পুলিশের হানা টের পেয়ে গাড়ি ফেলে চম্পট পাচারকারীরা, উদ্ধার কোটি টাকার কাছাকাছি ফেনসিডিল।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মালদা থানার পুলিশ ফুলডাঙা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার উদ্ধার হওয়া ফেনসিডিল ও বাজেয়াপ্ত দুটি গাড়ি আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফুলডাঙা স্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যানে করে ফেনসিডিল পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে মালদা থানার পুলিশ হানা দিলে পাচারকারীরা একটি পিকআপ ভ্যান ও একটি স্করপিও গাড়ি ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলের পাশাপাশি একটি পিকআপ ভ্যান ও একটি স্করপিও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করে।স্থানীয় সূত্রের দাবি, ফুলডাঙা স্ট্যান্ড এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের গোডাউনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এই পাচারচক্র সক্রিয় ছিল। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি বা কাউকে গ্রেফতারের কথা জানানো হয়নি।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো হয়নি।

Share This
Categories
বিবিধ

তোলাবাজির অভিযোগে সরগরম মালদা, অভিযোগ অস্বীকার ইউনিয়ন সম্পাদকের।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতুয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটোচালকদের একাংশের। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার ইউনিয়নের সম্পাদকের।
অটো চালকদের একাংশের অভিযোগ তাদের কাছ থেকে প্রতিদিন দশ টাকা করে তোলা নেওয়া হয়। এবং তা দিতে অস্বীকার করায় ৪৫ জন অটো চালককে দুশো টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছেন।
যদিও ইউনিয়নের সম্পাদক বলেন কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে।
ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন কোনরকম তোলাবাজি বরদাস্ত করা হবে না কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেফতার করবে।
আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে।

Share This