Categories
বিবিধ

‘সংকলিত সঞ্জয়’ পুস্তিকার প্রকাশ, শ্রদ্ধাঞ্জলিতে স্মরণ প্রয়াত শিল্পীকে।

‎বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ‎স্বর্গীয়া বীথিকা দত্তের নবম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বালুরঘাটে আয়োজিত হলো এক মানবিক ও পরিবেশমুখী কর্মসূচি। রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির যৌথ উদ্যোগ নেন তুষার কান্তি দত্ত ও জগন্নাথ দত্ত। সহযোগিতায় ছিল দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব সেমিনার হল-এ।

‎অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন সকলের প্রিয় ‘বঙ্গরত্ন চকলেট দাদু’ তাপস চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক স্বপন কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লাড সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. দেবব্রত দে, দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সুনীল সরকার ও নীলোৎপল সরকার এবং সম্পাদক ড. দুলাল বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সমাজসেবী বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী সন্তোষ সাহা, সমাজসেবী জ্যোতিবিকাশ দত্ত, শিক্ষক কৌশিক ঘোষ ও সৌমিত দাস, আইনজীবী পীযুষ কান্তি মজুমদার, শিক্ষক ও ইতিহাসবিদ ড. সমিত ঘোষ, কবি ও সম্পাদক মৃণাল চক্রবর্তী, উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ সহ আরও অনেকে। জার্নালিস্ট ক্লাবের সভাপতি শংকর দাস, সম্পাদক অনুপ স্যান্যাল ও সদস্য ইন্দ্রনীল রায়ও উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। একই সঙ্গে তাঁর স্মরণে প্রকাশিত পুস্তিকা ‘সংকলিত সঞ্জয়’-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

‎সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিভাস দাস। অতিথিদের চন্দনের টিপ, পুষ্পস্তবক ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানানো হয়। রক্তদাতাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় তুষার কান্তি দত্তের নিজ হাতে প্রস্তুত বিভিন্ন প্রজাতির চারাগাছ, শংসাপত্র ও ‘রক্ত গোলাপ’—যা মানবিকতার সঙ্গে পরিবেশ সচেতনতার এক সুন্দর বার্তা বহন করে।

‎এদিনের রক্তদান শিবিরে মোট ২৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে দুইজন মহিলা রক্তদাতা ছিলেন। জগন্নাথ দত্তের সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এই স্মারক কর্মসূচির সফল পরিসমাপ্তি ঘটে। এই রক্তদান শিবিরে উদ্যোক্তা হলেন স্বর্গীয়া বীথিকা দত্তের সুযোগ্য পুত্র তুষার কান্তি দত্ত ও জগন্নাথ দত্ত।

‎সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আয়োজন মানবিকতা, স্মৃতিচারণ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

Share This
Categories
বিবিধ

মরদেহ নিয়ে ধরমপুর স্ট্যান্ডে পথ অবরোধ, উত্তপ্ত মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বন্ধুকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত বন্ধু সহ তার পরিবারবর্গের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ। রাজ্য সড়কের উপর মৃতদেহ রেখে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বৃহস্পতিবার তুমুল বিক্ষোভ দেখালেন মালদার মানিকচকের সাহেবনগর এলাকার বাসীন্দারা। উল্লেখ্য, গত রবিবার মালদার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ ওঠে সাহেলের বন্ধু আমরাজের বিরুদ্ধে। যা জানতে পেরে রবিবার এই বিষয়ে সাহেল আমরাজের বাড়ি গিয়ে তাকে ফেক ফেসবুক আইডি বন্ধ করার দাবী জানায়। এনিয়ে বচসা-গন্ডগোল বাঁধে।, আর এই গন্ডগোলের জেরেই সাহেলকে লাঠিসোটা, বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আমরাজ, তার বাবা সেখ ফিজুর সহ তার পরিবারের লোকজনেদের বিরুদ্ধে। যার জেরে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় গত মঙ্গলবার সাহেলের মৃত্যু হয় বলে খবর। এরপর বৃহস্পতিবার সকালে তার মরদেহ গ্রামে এসে পৌঁছায়। আর মরদেহ গ্রামে পৌঁছানোর পরপরই পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে সেই মরদেহ ধরমপুর স্ট্যান্ডে এনে মালদা-মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করেন। তারা রাজ্য সড়কের উপর মরদেহ রেখে, রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন এবং খুনের ঘটনায় জড়িতদের সকলকে গ্রেপ্তার এবং তাদের ফাঁসির দাবীতে সোচ্চার হন।

Share This
Categories
বিবিধ

শ্যামনগরে অবশেষে কংক্রিটের ব্রিজ, খুশির হাওয়া একাধিক গ্রামে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ,পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর অঞ্চলের শিলাবতী নদীর উপরে থাকা লোখাটাপোল কাঠের সেতুর পরিবর্তে তৈরি হতে চলেছে কংক্রিটের ব্রিজ। শুক্রবার এমনটাই জানা গিয়েছে ব্লক প্রশাসন সূত্রে। সূত্রে জানা গিয়েছে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে কংক্রিটের ব্রিজ। জানা গিয়েছে এর ফলে উপকৃত হবে বড়মুড়া,শ্যামনগর,খড়্কুশমা অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষজনের। প্রসঙ্গত এই কংক্রিটের ব্রিজের দাবি ছিল বহু বছরের,দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হতো এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে মানুষজনকে। অন্যদিকে বর্ষাকালে শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে ক্ষতি হতো কাঠের ব্রিজের, সেই সময় ঝুঁকিপূর্ণভাবে নৌকাতে যাতায়াত করতে হতো সাধারণ মানুষকে। অবশেষে কংক্রিটের তৈরি এই ব্রিজ নির্মাণের ফলে উপকৃতভাবে বহু মানুষ।

Share This
Categories
বিবিধ

প্রশাসনিক উপস্থিতিতে শুভ সূচনা, উড়িয়াসাইয়ে মিলল নতুন স্বাস্থ্য কেন্দ্র।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চার নম্বর উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের বীরসিংপুরে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল সু-স্বাস্থ্য কেন্দ্রের,এই দিন ফিতে কেটে সু-স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য,পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,সহ-সভাপতি সিরাজুল পাঠান সিরাজুল পাঠান, সুমন্ত পাল সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

বাংলা আবাসের ঘর জোটেনি, সঞ্চয়ে গড়া আশ্রয়ও পুড়ে ছাই—মানিকচকে মর্মান্তিক দুর্ঘটনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— বোবা বিধবার বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছারখার।দুই বিধবা বোন একই ঘরে থাকে।ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের রাজনগর গ্রামে দুই বিধবা বোন মতেজা বেওয়া ও জরিনা বিবি একই ঘরে থাকেন। সোমবার রাতে পাটকাঠি দিয়ে উনুনে রান্না করেছিলেন। সেই উনুন থেকেই আগুন বাতাসে করে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বাড়িতে রাখা নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বাড়ির সমস্ত সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ বাড়ি ও বাড়ি কাজ করে চলত দুই বিধবার সংসার।বিধবাদের কপালে বাংলা আবাস যোজনার ঘর না জুটেলে ও কিছু কিছু টাকা সঞ্চয় করে কোনো রকমে বসবাস করার মতো ভাঙা ইট ও বাঁশ দিয়ে একটি ঘর বানিয়েছিলেন।সেই ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার ঘটনা চারিদিকে চাউর হতে স্থানীয়রা হাত লাগাই আগুন নেভাতে। স্থানীয়দের সহযোগিতায় আগুন কিছুক্ষন পর নেভানো গেলেও কিছু বাঁচানো সম্ভব হয়নি।ঘটনা স্থলে সেই সময় পৌছায় মানিকচক থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

চন্দ্রকোনারোড ও শালবনীতেও মিলল ট্রেনের নতুন স্টপেজ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা,চন্দ্রকোনারোড, শালবনী স্টেশনে দীঘা-আসানসোল স্টপেজ দেওয়ার দাবি তুলেছিল খড়গপুর আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। অবশেষে রবিবার থেকে এইসব স্টেশনে স্টপেজ দিতে শুরু করল দীঘা-আসানসোল,এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে, এই দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে রেল কর্মীদের সম্বর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয় আগামী দিনে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

বিজেপি শাসিত রাজ্যে নিরাপত্তা ইস্যুতে তৃণমূলের তীব্র কটাক্ষ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত মহারাষ্ট্রে এই রাজ্যের পুরুলিয়া জেলার খগেন মাহাতো নামে এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের বাজার আঁড়রা এলাকায় ধিক্কার মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই ধিক্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক, কর্মদক্ষ চন্ডী কারক সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।এই দিন এই ধিক্কার মিছিল ও পথসভায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন।

Share This
Categories
বিবিধ

পঞ্চায়েত সমিতি সভাপতির উপস্থিতিতে আটচালার আনুষ্ঠানিক সূচনা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা মহাশ্মশানের মন্দিরের আটচালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো রবিবার। এই দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরবেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি চিন্ময় সাহা, পাঁচ নম্বর এবং ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়,জ্ঞানাঞ্জন মন্ডল,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র পাল, বাচ্চু নিয়োগী, তন্ময় বোস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জানা গিয়েছে এর আগে এই মহাশ্মশানে হরি মন্দিরের আটচালার অবস্থা ছিল বেহাল,এরপর স্থানীয় বিশিষ্ট সমাজসেবীদের উদ্যোগে নতুন করে তৈরি করা হলো আটচালা। এই আটচালার সমস্ত ব্যয়ভার বহন করেন পাঁচ নম্বর সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েত।

Share This
Categories
বিবিধ

“সারদা-নারদা নয়, সরকারি জায়গায় টাকা রাখুন”—মঞ্চ থেকে বার্তা।

গঙ্গারামপু-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শাখা থেকে উপ ডাকঘর, উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি শাখা ডাকঘর থেকে উপ ডাকঘরের উদ্বোধন করেন তিনি।
” সারদা নারদা নয় সরকারি জায়গায় টাকা রাখুন”উদ্বোধনী মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা সুকান্তর।
শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি শাখা ডাকঘর এখন থেকে উপ ডাকঘরে রূপান্তরিত হলো, আর যে উপ ডাকঘরের উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে কালদিঘি উপ ডাকঘরের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।যেখানে ডাক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
এদিন গঙ্গারামপুর কালদিঘি উপ ডাকঘর উদ্বোধনী মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, সারদা নারোদায় নয় সরকারি জায়গায় টাকা রাখুন এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে। পাশাপাশি কালদিঘী উপ ডাকঘর উদ্বোধন হওয়ায় এই এলাকার সাধারণ মানুষ ডাক বিভাগের একাধিক সুযোগ সুবিধা পাবেন। সাধারণ মানুষ সুবিধা অনুযায়ী টাকা আদান-প্রদান করতে পারবেন। আগামী দিনে আধার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ এই ডাকঘর থেকে হবে বলে তিনি জানান। তিনি বলেন এমন উপ ডাকঘর জেলায় আরো করা হবে। মানুষের সুবিধার্থে
গঙ্গারামপুরের কালদিঘিতে এমন উপ ডাকঘর উদ্বোধন হওয়ায় খুশি এলাকাবাসী।

Share This
Categories
বিবিধ

সকাল থেকে মাইকিং, সন্ধ্যায় জানানো হল বন্ধ হবে না।

মালদা, নিজস্ব সংবাদদাতা :– জেলা জুড়ে ২৪ ঘন্টা ব্যবসায়ী বনধ ডেকেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স।গত কয়এক দিন আগে, মালদহে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় এবারে ২৪ ঘন্টার বনধ ডাকল জেলা বণিক মহল। সোমাবার সকাল থেকে মাইকিং করে গোটা জেলা জুড়ে ২৪ ঘন্টা জন্য এই ব্যবসায়ী বনধ ডেকেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। সোমাবার সন্ধ্যায় ইতিমধ্যে মার্চেন্ট চেম্বার অব কমার্স এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বন্ধ হচ্ছে না। কারণ হিসাবে জানানো হয় সামনে রয়েছে শিবরাত্রি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বনধের জেরে কোন সমস্যা না হয় পরীক্ষা দিছে কে শুরু করে সাধারণ মানুষের।

Share This