Categories
বিবিধ

দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ তদন্তে।

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। শোভাপুরের কাছে বেসরকারি ঐ মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ঐ তরুণী ডাক্তারি পড়ছিল। গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ঐ ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন, বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ঐ তরুণীকে,সেখানেই এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। শুরু হয়েছে তদন্ত।

Share This
Categories
বিবিধ রিভিউ

গড়বেতা সাহিত্য সংসদের ‘গনগনি’- শারদ সংখ্যার চতুর্থ বর্ষের লিপি বন্ধন উন্মোচন হলো গড়বেতার এক বেসরকারি আবাসনে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সাহিত্য সংসদের ‘গনগনি’- শারদ সংখ্যার চতুর্থ বর্ষের লিপি বন্ধন উন্মোচন হলো গড়বেতার এক বেসরকারি আবাসনে।এইদিন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক সুভাষ চট্টোপাধ্যায়।লিপি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু দে,দোলন কর হাজরা,নির্মল চালক,মিঠু প্রতিহার,দেবদুলাল মন্ডল,সৌমেন দত্ত,দোলন তেওয়ারি দে,সুপ্রিয়া কুণ্ডু,অনির্বাণ পাল, কৃষ্ণা চন্দ্র,সুস্মিতা রানা পাল,কাঞ্চন দে,কুন্তল তেওয়ারি,মৃন্ময় কোলে,অপূর্বা মিশ্র, স্বর্নেন্দু ব্রহ্ম, লক্ষ্মণ মাইতি,অনির্বাণ চট্টোপাধ্যায়,সম্পাদক রাজীব ঘোষ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি – সাহিত্যিকদের উপস্থিতিতে।নাচ -গান,কবিতা পাঠে সভাগৃহ বর্ণময় হয়ে উঠে।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে ‘শ্রুতি’ সংগীত শিক্ষাঙ্গনের বার্ষিক সাংস্কৃতিক উৎসব, সুরে ও নৃত্যে মুগ্ধ দর্শক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর তীরবর্তী সংস্কৃতির শহর বালুরঘাটে নাট্যকার মন্মথ রায় নাট্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আর্ট গ্যালারিতে আজ বারোই অক্টোবর সন্ধ্যায় “শ্রুতি” সংগীত শিক্ষাঙ্গনের অধ্যক্ষা প্রদীপ্তা ঠাকুরের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুলের অধ্যক্ষ সন্দীপ সরকার, বালুরঘাট আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুলের শিক্ষক ধ্রুব দাস, শিক্ষা ইনস্টিটিউটের কর্ণধার শিক্ষক দীপক মন্ডল, বর্ষিয়ান সাংবাদিক পীযূষ কান্তি দেব প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। “শ্রুতি” সংগীত শিক্ষাঙ্গনের মোট ত্রিশ জন শিক্ষার্থী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে এই অনুষ্ঠানকে সার্থক করে তোলে। বিগত দশ বছর ধরে “শ্রুতি” সংগীত শিক্ষাঙ্গন বালুরঘাট শহরের সংস্কৃতিকে মর্যাদার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবছর এই সংস্থার পঞ্চম নিবেদন মঞ্চস্থ হল।শিক্ষার্থীদের অভিভাবকদের পাশাপাশি শহরের প্রচুর সংস্কৃতিমনস্ক মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তবলায় মানব বিশ্বাস ও অর্ণব লাহা, কিবোর্ডে ইন্দ্রনীল রায় এবং গিটারে সৌরভ নন্দী সহযোগিতা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বাচিক শিল্পী সোমেন সমাজদার।

Share This
Categories
বিবিধ

বিজয়া সম্মেলনে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দশমী পার হতে বেরিয়ে পড়লেন বিজয় সম্মেলনের মধ্য মানুষের সাথে চারিতা করতে বালুরঘাটের বিধায়অশোক লাহিড়। ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়ায় বালুরঘাট গ্রামীণ ১ নম্বর মন্ডলের বিজয়া সম্মিলনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়।
তিনি বিজয় সম্মিলনীতে এসে এলাকার মানুষের সাথে আনন্দে মেতে ওঠেন এবং তাদের সাথে আলাপ চারিতা ছাড়েন। তাদের সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করেন। এলাকার মানুষ আলাপচারিতার মধ্যে তাকে কাছে পেয়ে মিষ্টিমুখ করান এবং নানারকম এলাকা সুবিধা অসুবিধা কথা জানান। বিধায় কাজ শেষ দেন তাদের অভাব বোপ যোগ খতিয়ে দেখবেন।

Share This
Categories
বিবিধ

হীরকজয়ন্তী বর্ষে সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের কালীপুজো — থিম ‘মায়ের পায়ে রাঙা জবা’।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর তীরবর্তী বালুরঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবছর হীরকজয়ন্তী বর্ষ। সার্ব্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুক এই ভাবনায় এই ক্লাবের কালীপুজোর থিম – “মায়ের পায়ে রাঙা জবা”। গতবছরের থিম ছিল – “মহুয়ায় জমেছে আজ মৌ গো”। পুজোতে প্রতিমা, মন্ডপ সজ্জা ও আলোক সজ্জার মধ্য দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই এই ক্লাবের লক্ষ্য। শহরের চক্রবর্তী ডেকোরেটার্সের স্বনামধন্য মন্ডপশিল্পী সঞ্জয় চক্রবর্তী (খোকন) মন্ডপ সাজানোর বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী দিয়ে তৈরী পুজো মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে। পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরী করছেন রমেন পাল (বাবু)। এবারের আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে চন্দননগরের সাহা ইলেকট্রিকালের স্বনামধন্য আলোকশিল্পী মনোজ সাহার আলোকসজ্জা। শব্দ পরিবেশনে থাকছে আশা মিউজিক বালুরঘাট, প্রতিবছরই সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের কালীপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। প্রায় সাত লক্ষ টাকা এবারের পুজোর বাজেট। এই ক্লাব কালীপুজো উপলক্ষ্যে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নর নারায়ন সেবার পাশাপাশি ভ্রাতৃদ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে স্থানীয় ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়াও এই ক্লাব সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচীর আয়োজন করে থাকে। কালীপুজোর আগের দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এমনটাই জানালেন পুজো কমিটির সদস্য অনুপম সেন।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটের জলজমা সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বিধায়ক ডঃ অশোক লাহিড়ী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার জল জমা এলাকা পরিদর্শন করলেন ও স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা শুনলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী মহাশয়।
এদিন সকালে সকালে বিধায়ক সামনেতে ২৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বয়সে তাদের খুব উগ্রে দেন। তাদের মূল সমস্যা ওয়ার্ড এর ভিতরে একটু বৃষ্টি হলে ট্রেন উপজল বেরিয়ে আসে দীর্ঘদিনের এই সমস্যা পর্যন্ত মেটাতে পারিনি বালুরঘাট পৌরসভা। এই নিয়ে ক্ষোব উপরে দেয় ২৫ নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা। বিধায়ক তাদের কথা শোনেন এবং বলেন বিধায়কটায় এই সমস্যা মেটানো সম্ভব না তবে তার সাধ্যমত এই সমস্যা মেটানোর চেষ্টা করবেন।
বিধায়কের এই আশ্বাস অনেকটাই খুশি ২৫ নাম্বার ওয়ার্ড এলাকাবাসী।

Share This
Categories
বিবিধ

শালবনীর ধান্যশোল সুপারফাস্ট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে রক্ত দিলেন ৬১ জন।l

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ধান্যশোলে সুপারফাস্ট ক্লাবের উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৬১ জন রক্তদাতা রক্তদান করেন। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রমেন বাগ, অশোক কুমার পাত্র, তুফান চক্রবর্তী, প্রসেনজিৎ কুণ্ডু, পলাশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিভিন্ন রক্তদানের পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্রত্যেকটি রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ।এইদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপি মাহাতো।

Share This
Categories
বিবিধ

বন্যা কবলিত এলাকায় মানুষজনের সাহায্যার্থে এবার অর্থ সংগ্রহ করতে পথে নেমেছে সিপিআইএমl

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের, সেইসব বন্যা কবলিত এলাকায় মানুষজনের সাহায্যার্থে এবার অর্থ সংগ্রহ করতে পথে নেমেছে সিপিআইএম, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পুরাতন বাজারে সিপিআইএমের কোলাঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে অর্থ সংগ্রহ করা হয়,এইদিন নেতৃত্বদের তরফে জানানো হয়েছে যেভাবে বন্যার কারণে মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি অর্থ সংগ্রহ করে সেই অর্থ সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়া হবে।

Share This
Categories
বিবিধ

মালদায় প্রথমবার কার্বোহাইড্রেট ফ্রি কালো ধানের চাষ — ডায়াবেটিস রোগীদের জন্য আশার আলো।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মধুমেহ রোগীদের জন্যে সুখবর। কার্বোহাইড্রেট ফ্রি ধান চাষ। বুলবুলচণ্ডীর সোলাডাঙ্গার রতন প্রামানিকের উদ্যোগে দাহার লাঙ্গী মৌজায় এই প্রথম কালো ধানের চাষ, গ্রাম জুড়ে চর্চা। মালদহ জেলার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী সোলাডাঙ্গা গ্রামের কৃষক রতন প্রামানিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন কালো ধানের চাষ। ইউটিউবে ভিডিও দেখে এই বিরল প্রজাতির ধান সম্পর্কে জানতে পেরে তিনি অনলাইনে বীজ অর্ডার করেন। এরপর দাহার লাঙ্গী মৌজা এলাকায় নিজের পাঁচ বিঘা জমির মধ্যে দুই বিঘা জমিতে তিনি এই কালো ধানের চাষ শুরু করেন।
রতনবাবু জানান, তিনি নিজে ডায়াবেটিসের রোগী হওয়ায় ইউটিউবে জানতে পারেন এই ধান “সুগার-ফ্রি রাইস” নামে পরিচিত এবং স্বাস্থ্যসম্মত। সেই আগ্রহ থেকেই তিনি প্রথমবারের মতো কালো ধান চাষে হাত দেন। বর্তমানে মাঠে সবুজ ধানগাছের মাঝে কালো ধানের শিষ দেখতে যেমন মনোরম দৃশ্য তৈরি হয়েছে, তেমনই আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ তা দেখতে আসছেন। তিনি আরও জানান, এই ধানের গুণাগুণ অনেক বেশি এবং বাজারে এর দামও সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। ফলন ও লাভ দু’দিক থেকেই আশাবাদী রতন প্রামানিক আগামী মৌসুমে নিজের পুরো পাঁচ বিঘা জমিতেই কালো ধান চাষের পরিকল্পনা করেছেন। স্থানীয়দের মতে, রতন প্রামানিকের এই উদ্যোগ অন্য কৃষকদেরও নতুন ধরনের চাষে উৎসাহিত করবে।

Share This
Categories
বিবিধ

আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য পুরাতন মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই একটি আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুরের আনন্দ নগর ড্যাং এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম নন্দকুমার চৌধুরী (২২)। আজ সকালে স্থানীয়দের নজরে আসে আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ ঝুলছে। ঘটনার খবর ছড়াতেই ভিড় জমায় এলাকাবাসী এবং পরিবারের লোকজন এসে দেহটি শনাক্ত করে এবং দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।।
পরিবার সূত্রে জানা গেছে আত্মঘাতী যুবকের পরিবারের মা-বাবা সহ দুই ভাই ও এক বোন রয়েছে | পরিবারের ছোট ছেলে ছিল মৃত নন্দকুমার চৌধুরী | পিতা শিবু চৌধুরী একজন জেলে অর্থাৎ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আত্মঘাতী যুবক বাবার সঙ্গে মাছ ধরে এবং গতকালকেও মাছ ধরে এসেছিল।। আত্মঘাতী যুবকের বাবা শিবু চৌধুরী জানান গতকাল একসঙ্গে মাছ ধরে এসে ছেলে খাওয়া-দাওয়া করেছে কিন্তু সকালবেলা উঠে দেখি বাড়ির দরজা খোলা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই লোক মারফত জানতে পারি ছেলের ঝুলন্ত দেহ বাগানে আম গাছের সাথে ঝুলছে | কিন্তু হঠাৎ করে কি কারণে এই আত্মহত্যা কিছু বুঝে উঠতে পারছি না তাই আমার সন্দেহ কেউ বা কারা মেরে ঝুলিয়ে দিতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ।পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

Share This