Categories
বিবিধ

ভোটার তালিকার ভুলে প্রাণ দিতে বসলেন যুবক, তৃণমূল নেতৃত্ব হাসপাতালে ছুটে গেলেন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ভোটার লিস্টে বাবার নাম ভুল।এসআইআর আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা যুবকের। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব। মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর বুথের ঘটনা। ওই এলাকার বাসিন্দা রাজেশ আলী এদিন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরিবারের লোক আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ। পরিবারের লোকের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল। কিন্তু বর্তমান তালিকায় তার বাবার নাম ভুল এসেছে। যার কারণে আতঙ্কে ভুগছিল সে। সেই আতঙ্ক থেকে আত্মহত্যার চেষ্টা। নির্বাচন কমিশনকে তোপ দেগেছে পরিবার।

Share This
Categories
বিবিধ

গাজোলের দেওতলায় সড়ক দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক ট্রাফিক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মেলা থেকে মালদা অভিমুখে ফেরার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের দেওতলা এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়া ভাবে ধাক্কা মারার পাশাপাশি ৫১২ নম্বর সড়কের পাশেই বসে ছিল এক ব্যক্তিকেউ ধাক্কায় সেও গুরুতর জখম হন। তাঁকে বর্তমানে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , তার নামে ওম প্রকাশ সাহা (৪৭)। দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই জাতীয় সড়ক এলাকায় বাম্পার দেওয়ার দাবি তুলেন স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোপ দেখা স্থানীয় বাসিন্দারা বাম্পারের দাবিতে। এই ঘটনাটা ঘিরে ব্যাপক যানজট হয়ে পরে দেওতলা এলাকায় । পরে গাজোল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Share This
Categories
বিবিধ

অতুলনীয় ঐতিহ্য! বুলবুলচন্ডীর কালীমূর্তির নিরঞ্জন দেখতে ভিড় জমালেন হাজারো মানুষ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — উত্তরবঙ্গের বৃহত্তম কালী পূজার মধ্যে বুলবুলচন্ডী কালীমূর্তি নাম রয়েছে এক অন্যতম।এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় ভক্তদের ঢল চোখে পরার মতো। প্রতি বছরের মতো এবারও মালদার বুলবুলচন্ডীর বিশালাকার কালী প্রতিমা নিরঞ্জন হল মহা ধুমধামে।পুজোর ১৫ দিন মেলা পরে। শুক্রবার প্রায় ৪২ ফুট দৈর্ঘ্যের প্রতিমা কোনরকম চাকা ছাড়াই শুধুমাত্র বাঁশের কাঠামোয় বেঁধে নিয়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। প্রায় এক কিলোমিটার দূরে ডুবাপাড়া সংলগ্ন এক পুষ্করিণীতে। সেখানেই দেবী প্রতিমা নিরঞ্জন হয়। যা দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান দেবী নিরঞ্জনের পথে। যেকোন প্রকার অপ্রীতিকর। ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি নজরে আসে।

Share This
Categories
বিবিধ

রামলাল নামক দাঁতালের গ্রামভ্রমণ, আতঙ্কিত গড়বেতার লক্ষণপুর এলাকা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার সকালে লোকালয়ে ঢুকে পড়ল জঙ্গলমহলের অতি পরিচিত রামলাল নামক দাঁতাল হাতি, আর লোকালয়ে প্রবেশ করায় যথেষ্ট আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৮ নম্বর অঞ্চলের লক্ষণপুর এলাকায়,স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন সকাল নাগাদ হঠাৎই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি,অন্যদিকে গ্রামের যুবকরা হাতিটিকে পুনরায় জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, ইতিমধ্যেই বনদপ্তরের তরফ থেকে এলাকার মানুষজনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি হাতিটির গতিবিধির উপর নজর রেখেছে বনদপ্তর।

Share This
Categories
বিবিধ রিভিউ

‘প্রতি শুক্রবার হাট বসবে’— দোমুয়ানীতে শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, উচ্ছ্বসিত এলাকাবাসী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার থেকে শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দোমুয়ানী এলাকায় শুরু হয়েছে হাট, জানা গিয়েছে প্রত্যেক শুক্রবার সকাল থেকে বসবে হাট-বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পাওয়া যাবে শাকসবজি, জানা গিয়েছে দোমুয়ানী ইসলামিয়া ক্লাবের সহযোগিতায় এবং স্থানীয় মানুষজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে প্রথম দিনে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে হাট বাজারে।

Share This
Categories
বিবিধ

নতুন চেয়ারম্যানের নাম ঘিরে বিতর্ক, তৃণমূল কাউন্সিলরদের মধ্যেই মতভেদ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেয়াদ পূরণের আগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হলো রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই নিয়ে তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়কে ইতিমধ্যেই মৌখিক ভাবে অবগত করেছেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়।প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেই তমলুক সংগঠনিক জেলার সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল দীপেন্দ্র নারায়ন রায়কে।শুক্রবার দুপুর নাগাদ লিখিত নির্দেশ চেয়ারম্যানের হাতে তুলে দেবেন জেলা সভাপতি সূত্রের খবর।শুক্রবার পদত্যাগ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন দিপেন্দ্র নারায়ন রায়। দীপেন্দ্র নারায়ন রায় বলেন তিনি দীর্ঘদিন স্বচ্ছতার সাথে কাজ করেছেন।প্রায় ৬ কোটি টাকার কাজ তিনি করেছেন।দল আরো যোগ্য ব্যক্তি পেয়েছে তাই তাকে সরানো হলো।তবে তিনি নিজেকে অনেকের থেকে যোগ্য বলেও দাবি করেছেন।আমি অন্যদের মত নয় চেয়ার আঁকড়ে পড়ে থাকবো।তাই লিখিত নির্দেশের আগেই পদ ছাড়ার জন্যে তৈরি হয়ে গেলাম এমনটাই দাবি দ্বীপেন্দ্র নারায়ন রায়ের।তবে বিজেপি নেতৃত্বের দাবি আরো আশ্চর্জনক।জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছায়িত বলেন দিপেন্দ্র নারায়ণ রায় কালীঘাটে টাকা পৌঁছতে পারছিলেন না। তার রাজনৈতিক জীবন অত্যন্ত পরিচ্ছন্ন। দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন না, তাই জন্যই তাকে পদ থেকে অপসারণ করা হলো।তবে তমলুকের তৃণমূল কাউন্সিলরদের একাংশর ও একই মত। তারাও দাবি করেছেন দীপেন্দ্র নারায়ণ রায় স্বচ্ছতার সাথে কাজ করেছেন। তবে যে দুজনের নাম উঠে আসছে নতুন চেয়ারম্যান হিসেবে তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তমলুকের মানুষ তাদের ভালো চোখে নিচ্ছে না।

Share This
Categories
বিবিধ

দেশপ্রেমের আবহে ভেসে উঠল দক্ষিণ দিনাজপুর, বন্দেমাতরমের সুরে একত্রিত জনতা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুরে বিজেপির মিছিল
বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার সর্বমোট ২৬টি মন্ডলে আজ বিজেপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। দেশপ্রেমের আবহে ভেসে ওঠে গোটা জেলা।
বালুরঘাট নগর মন্ডলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের হয় বিজেপির জেলা কার্যালয় থেকে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হিলিমোর পর্যন্ত পৌঁছে। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে ‘বন্দেমাতরম’ ধ্বনি— দেশপ্রেমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “বন্দেমাতরম শুধু একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস। এই দিনটি আমাদের জাতীয় চেতনার প্রতীক হিসেবে স্মরণীয়।”
জেলাজুড়ে বিজেপির এই উদ্যোগে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।

Share This
Categories
বিবিধ

BDO অফিস থেকে শহর পরিক্রমা, “বন্দেমাতরম” উদ্‌যাপনে উচ্ছ্বাস চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় সংগীত “বন্দেমাতরম”এর সার্ধশত বর্ষ উপলক্ষে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করল BJP র নেতাকর্মীরা। এই দিন BDO অফিস প্রাঙ্গন থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে, এই দিন জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েকশ কর্মী সমর্থক পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়।এইদিন উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব ধীমান কোলে,জেলা নেতৃত্ব গৌতম কৌড়ি, মন্ডল সভাপতি পলাশ সেন সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ রিভিউ

হাইকোর্টের নির্দেশে সচেতনতা প্রচার ও নিয়ন্ত্রিত বলি, জানালেন বোল্লা কালী মন্দির ট্রাস্টের আইনজীবী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গের প্রসিদ্ধ বোল্লা রক্ষাকালী মাতার পুজোর সময় পাঁঠা বলি নিয়ে গত ৪ঠা নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) কলকাতা হাইকোর্টের দেওয়া অর্ডারের বিষয় নিয়ে প্রেস বিবৃতি দিলেন বোল্লা ঈশ্বরী শ্রী শ্রী রক্ষা কালী মাতা মন্দির ট্রাস্টের হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ড. বিনয় ব্রত ভৌমিক, এই দিন তিনি বোল্লা কালী মাতা মন্দির ট্রাস্টের অফিস ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান “গত ৪ঠা নভেম্বর, ২০২৫,মহামান্য কার্যনির্বাহী প্রধান বিচারপতি শ্রী সুজয় পাল এবং মহামান্য বিচারপতি শ্রী পার্থ সরথি সেন কর্তৃক প্রদত্ত আদেশে কলিকাতা উচ্চ ন্যায়ালয় নির্দেশ প্রদান করেন যে, গত ৩রা শে নভেম্বর ২০২৫ তারিখে বালুরঘাট সদর Sub-Divisional Officer সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কঠোরভাবে মেনে চলে এবং নিশ্চিত করে যে কোনো গণবলি অনুষ্ঠিত না হয়। বলিদান শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত স্থানে হতে হবে, অন্য কোথাও নয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে বোল্লা মন্দিরের বলি ঘরে কোন কালেই গণ বলি অনুষ্ঠিত হয় না। প্রতিটা পশু এক এক করে সরকারি পশু চিকিৎসক দ্বারা পরীক্ষিত হওয়ার পর অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলির স্থানে শুধুমাত্র মানবজাতিকে আহার পরিবেশন করার জন্য বলি হয়। এখানে কোন গর্ভবতী পশু বা বাচ্চাসহ পশু, তিন মাসের কম বয়সী বাচ্চা পশু অথবা অসুস্থ প্রাণীকে বলি দেওয়া হয় না। এগুলো আমাদের শাস্ত্রেও বারণ আছে। পশুগুলিকে কখনোই একে অপরের সামনে বলি দেওয়া হয় না। এই প্রসঙ্গে মাননীয় সুপ্রিম কোর্ট লক্ষীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অন্যান্য ২০২৩ মামলার সুনির্দিষ্ট নিয়মাবলী মেনে বলি দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন যে,এই আদেশটি সাধারণ মানুষের নিকট সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সরকার এবং বোল্লা কালী পূজা ট্রাস্টের কর্তৃপক্ষ গত ৫ই নভেম্বর তারিখের মধ্যে সকল স্তরে, ইলেকট্রনিক মাধ্যমে উক্ত আদেশ প্রচারের চেষ্টা করবে।
মা বোল্লা কালী মাতার কৃপায় মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলি ঘরেই এবারে বোল্লা কালী মাতা মন্দিরের বলি সুসম্পন্ন হবে।”

Share This
Categories
বিবিধ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের সমাজসেবামূলক উদ্যোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হলো। শুক্রবার বালুরঘাটের বুড়া কালী মন্দিরে পুজো অর্চনা দিয়ে শুভেচ্ছা জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরে দুঃস্থ ও প্রয়োজনীয় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ছাত্র পরিষদের সদস্যরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও সমাজসেবার পথ অনুসরণ করেই তারা এই কর্মসূচি আয়োজন করেছেন।

Share This