Categories
বিবিধ

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে কেশপুরে মুখোমুখি তৃণমূল ও বিজেপি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট প্রচারকে ঘিরে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের গোবিন্দপুর এলাকা। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাধে।
তৃণমূলের অভিযোগ, বিজেপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণের কাজ চালাচ্ছিল। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী শিউলি সাহার সঙ্গে বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাচনের মুখে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *