Categories
বিবিধ

হবিবপুরে জোর প্রচার বিজেপির, সভামঞ্চে তৃণমূল সরকারের সমালোচনায় বাবুলাল মারান্ডি।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- শনিবার মালদার হবিবপুর বিধানসভায় বিজেপির নির্বাচনী সভায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। একই সঙ্গে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানালেন ভোটারদের কাছে। শনিবার হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মর সমর্থনে নির্বাচনী সভা করতে মালদায় আসেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। এদিন তিনি হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। মালদা বিমানবন্দরে হেলিকপ্টার থেকে অবতরণ করেন গাড়িতে, চেপে সোজা হবিবপুরের সভাস্থলে, যান। তিনি সভা মঞ্চে ওঠার পর হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মর্ম, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা মিলে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানান।শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষ হতেই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি তার বক্তব্যের শুরুতেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে সুর চড়ান। হিন্দুত্ব ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে চুরি, দুর্নীতির একগুচ্ছ অভিযোগ তুলে তৃণমূলকে ছুঁড়ে ফেলে রাজ্যে বিজেপির সরকার গঠনের আহ্বান জানান।

Share This
Categories
বিবিধ

নির্বাচনী ময়দানে সক্রিয় অম্বর মিত্র, কৌতুয়ালিতে মিছিল ও জনসংযোগে বামফ্রন্ট।

ইংরেজবাজার, নিজস্ব সংবাদদাতা :- ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের কৌতুয়ালি অঞ্চলের বিভিন্ন এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন বামফ্রন্ট প্রার্থী অম্বর মিত্র। শনিবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকাজুড়ে মিছিল ও বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।প্রচার চলাকালীন অম্বর মিত্র রাজ্যের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন জনমুখী ইস্যু তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং উন্নয়নের স্বার্থে বামফ্রন্টই প্রকৃত বিকল্প। কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাঁর দল যে পরিকল্পনা নিয়েছে, তাও প্রচারের সময় তুলে ধরেন তিনি।এদিনের প্রচারে বামফ্রন্টের একাধিক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ চোখে পড়ার মতো ছিল বলে জানান প্রার্থী। আসন্ন নির্বাচনে ভালো ফলের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।

Share This
Categories
বিবিধ

প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোলে সভা করলেন অভিনেতা দেব।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মালদার গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে শুক্রবার গাজোল আসলেন জনপ্রিয় নায়ক দীপক অধিকারী যাকে সকলের নায়ক দেব বলে জানেন। গাজোলের মাঝড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বলোরাম পুর ফুটবল ময়দানে ভোট প্রচারে জনসভা করতে আসেন জনপ্রিয় অভিনেতা সাংসদ দেব। শুক্রবার প্রথমে গাজোল হাই স্কুল ময়দানে হেলিকপ্টারে করে অস্থায়ী হেলিপেডে নামেন তিনি। তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়। এরপর সেখান থেকে গাড়ি করে মাজরা অঞ্চলের বলরামপুর ফুটবল ময়দানে তৃণমূলের জনসভায় অংশগ্রহণ করেন। তার জনসভায় কাতারে কাতারে ছোট থেকে বড় সকলে উপস্থিত হন। মঞ্চে উঠে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এবং আমার খুব কাছের প্রার্থী প্রসেনজিৎ দাস কে বিপুল ভোটে ভোট দিয়ে জিতান আগামী দিনে এই এলাকার সকল সমস্যার সমাধান করা হবে। এই বিধানসভায় অনেক সমস্যা রয়েছে ব্লাড ব্যাংক সহ দমকলের প্রয়োজন রয়েছে, প্রসেনজিৎ দাস জিতলে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This
Categories
বিবিধ

রাজ্যে পরিবর্তনের ডাক হিমন্ত বিশ্ব শর্মার, সভা বৈষ্ণবনগরে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma। বৃহস্পতিবার বৈষ্ণবনগরের চরিঅনন্তপুর শ্মশান মাঠে বিজেপি প্রার্থী Raju Karmakar-এর সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি।
সভাস্থলে পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দলীয় পতাকা, স্লোগান এবং ব্যাপক জনসমাগমে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
সভামঞ্চ থেকে Himanta Biswa Sarma রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের সময় এসেছে এবং রাজ্যের মানুষ নতুন সরকার চায়।
বিজেপি নেতৃত্বের দাবি, এই সভায় সাধারণ মানুষের বিপুল সাড়া প্রমাণ করছে যে বৈষ্ণবনগর সহ মালদা জেলায় বিজেপির সমর্থন ক্রমশ বাড়ছে।

Share This
Categories
বিবিধ

সন্দেহজনক ঘোরাঘুরি, স্টেশন থেকে আটক দুই বাংলাদেশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে পালিয়ে যায়। ধৃতরা চেন্নাইয়ে কাজের খোঁজে যাওয়ার ছক কষেছিল। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হবে।

Share This
Categories
বিবিধ

প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোল কাঁপালেন অভিনেত্রী শ্রাবন্তী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার গাজোলে তৃণমূলের হাইভোল্টেজ প্রচার, প্রসেনজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ।।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজোল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে এক হাইভোল্টেজ নির্বাচনী প্রচার চালালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বৃহস্পতিবার গাজোলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী জনসভার পাশাপাশি গাজোলের তুলসিডাঙ্গা এলাকায় সন্ধ্যা নাগাদ গাজোলের যুব তৃণমূলের সভাপতি সুরজিত সাহার নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা হয়ে থাকে।

শ্রাবন্তী চ্যাটার্জী গাজোলের রাজপথ কাঁপিয়ে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোট প্রার্থনা করেন। তাকে এক ঝলক দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান সাধারণ মানুষ সহ তৃণমূলের নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ

লক্ষ্মীর ভান্ডার থেকে কৃষক বন্ধু, প্রকল্পের বার্তা নিয়ে ভোট চাইছেন রেখা রায়।

কুশমন্ডি, নিজস্ব সংবাদদাতা :- মমতা ব্যানার্জীর জনমুখী প্রকল্প তুলে ধরেই ভোট প্রচার করছেন রেখা রায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রেখা রায়। প্রচারে তিনি ভালই সাড়া পাচ্ছেন। নির্বাচনী প্রচারে তিনি বাড়ি বাড়ি গিয়ে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০০ টার উপর জনদরদী প্রকল্পগুলি তুলে ধরছেন। প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখছি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছে কিনা। একটা বাড়িতে পাঁচজন বা ১০ জন লোক থাকলে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বাড়ির মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কৃষক যারা আছে কৃষক বন্ধু পাচ্ছে, বয়স্ক মানুষ যারা আছে বয়স্ক ভাতা পাচ্ছে, ছেলে মেয়েরা থাকলে স্কুলে স্টুডেন্টের টাকা থেকে শুরু করে তারা সবুজ সাথী সাইকেল, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, এরকম প্রচুর সাহায্য পাচ্ছে সকলেই।
রেখা রায় জানান, আমি সার্বিক উন্নয়ন করেছি। আমি মোট 160 কোটি টাকার কাজ করেছি। তাতে আমার আছে উল্লেখযোগ্য রাস্তাগুলো। এখানে রাস্তাগুলো বেহাল অবস্থায় ছিল। হিন্দুদের জন্য শ্মশানঘাট করেছি, মাইনরিটিদের জন্য কবরস্থান করেছি। পানীয় জল করেছি, কালভার্ট ব্রিজ করেছি, সার্বিক উন্নয়নটা করেছি।

Share This
Categories
বিবিধ

একই বাক্সে একাধিক কেন্দ্রের ভোট! চাঞ্চল্য বালুরঘাটে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের Lalit Mohan Adarsha High School-এ সরকারি কর্মীদের পোস্টাল ব্যালট ভোট গ্রহণকে ঘিরে গরমিলের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে ভোট গ্রহণ কেন্দ্রে তীব্র উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, ভোট গ্রহণ প্রক্রিয়ায় ন্যূনতম নিয়ম মানা হচ্ছে না। একই বাক্সে একাধিক বিধানসভার ভোটকর্মীদের ব্যালট ফেলা হচ্ছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও গালা সিল ছাড়াই ব্যালট বাক্সে ভোট ফেলা হচ্ছে এবং ভুল বাক্সে পড়ে যাওয়া ব্যালট অন্য বাক্সে স্থানান্তর করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনায় ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবিতে সরব হয় বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং ভোটের নামে প্রহসন চলছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করা হয়।
এদিকে ভোটকেন্দ্রে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশকেই নিরাপত্তার দায়িত্বে দেখা যায়। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

Share This
Categories
বিবিধ

নববর্ষে হিলিতে বিকট কালীর প্রসাদি ৭ কুইন্টাল ফল বিলি।।

হিলি, নিজস্ব সংবাদদাতা :- বিকট কালীর পুজোয় নিবেদিত ৭ কুইন্টাল ফল বিতরণ করল মন্দির কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বাংলা নববর্ষের শুভক্ষণে হিলি গ্রামীণ হাসপাতালের রোগী, অনাথ শিশু হোম, তিওর আশ্রম, বাদামাইল ১ অনাথ আশ্রম ও ২টি মিশনের নাবালক-নাবালিকাদের হাতে ফলের থলে তুলে দেওয়া হয়।

মন্দির কর্তৃপক্ষের একটি দল দুঃস্থদের হাতে প্রসাদি ফল তুলে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করেন। একই সঙ্গে পুষ্টিগুণ বৃদ্ধি নিয়ে সচেতনতার বার্তাও দেন তাঁরা।

চৈত্র সংক্রান্তি তিথিতে প্রত্যেক বছরের মতো মঙ্গলবার দুপুরে বিকট কালী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। ওই বিকট কালীর পুজোয় প্রায় ১০ হাজার মানুষ রীতি মেনে বাঁশের ডালায় গোটা ফল সাজিয়ে মায়ের পুজো নিবেদন করেন। ওই ফলের ডালা থেকে ফল সংগ্রহ করে মন্দির কর্তৃপক্ষ। ফলগুলি যত্নে রেখে বাংলা নববর্ষের শুভক্ষণে অসুস্থ ও দুঃস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয় মন্দির কর্তৃপক্ষ।

সংগৃহীত ফল থেকে প্রায় ৭ কুইন্টাল ফল হিলি গ্রামীণ হাসপাতাল, ৩টি অনাথ আশ্রম, হিলি ও তিওর ভারত সেবা আশ্রম এবং বাদামাইলের ২টি মিশনে বিতরণ করা হয়। শশা, কমলালেবু, আপেল, বেদানা, মৌসম্বি ও আঙুর দিয়ে একটি করে থলে তৈরি করে বিতরণ করা হয়। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

এপ্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের সূরজ ঘোষ বলেন, “আমরা মায়ের বাৎসরিক মহাপুজোয় সংগৃহীত প্রসাদি ফল মায়ের দূত হয়ে মায়ের সন্তানদের হাতে তুলে দিয়েছি। এর মাধ্যমে শিশুদের পুষ্টিগুণ বৃদ্ধি থেকে প্রসাদি ফল মানবিক কাজে ব্যবহার করার ভাবনা থেকেই এই উদ্যোগ। প্রত্যেক বছর আমরা এই কাজ করে যাব।”

Share This
Categories
বিবিধ

ডুকিতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চাঞ্চল্য চন্দ্রকোনা রোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাত:- পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম সঞ্জয় দাস। বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর,বাড়ি সাতবাঁকুড়া এলাকায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে শনিবার ডুকি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ডাম্পার ও মোটর বাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় বাইকে থাকা সঞ্জয় দাস। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Share This