মালদা, নিজস্ব সংবাদদাতা:- হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা Kalachand Das বিজেপির বুথ সভাপতি হিসেবে কাজ করতেন। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার শিকার হন তিনি ও তাঁর পরিবার। পরিবারের দাবি, তাঁদের মারধর করা হয় এবং বাড়ির সামনে থাকা দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এমনকি রাস্তায় টেনে নিয়ে গিয়ে অত্যাচারও করা হয়েছিল বলে অভিযোগ। এরপর থেকেই পরিবারকে দীর্ঘদিন বাইরে লুকিয়ে-লুকিয়ে থাকতে হয়। প্রায় পাঁচ বছর পরে ফের নিজের বাড়িতে ফিরেছেন তাঁরা। বিজেপির সরকার গঠনের পর নতুন করে সাহস পেয়েছেন বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, এবার লুকিয়ে নয়, সাহস নিয়ে ঘরে ফিরেছেন। নতুন সরকারের কাছে নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তাঁরা।