পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- স্পেন , আর্জেন্টিনা দুটি দলে সমর্থক বিভক্ত হয়ে রেড ও ব্লু টিম নেমে পরল কালনার অম্বিকা মহিষমর্দিনীস্কুলের মাঠে।
চায়ের কাপে চুমুকের আড্ডা থেকে কিছু করার পরিকল্পনা,
ফাইনালের দিন টা একটু অন্যরকম করে কাটালে কেমন হয়, বন্ধুত্ব আড্ডার মাঝে উঠে অনেক রকম পরিকল্পনা, পরবর্তীকালে বাস্তবায়িত হয় একটা ছোট প্রীতি ফুটবল ম্যাচের।
বিভিন্ন প্রফেশনের মানুষ একসঙ্গে আড্ডা দেয় কালনার চায়ের দোকানে , পুলিশ থেকে মাস্টার, এলআইসির এজেন্ট থেকে ব্যবসাদার , এই চায়ের দোকানে আড্ডা থেকে উঠে আসে বিভিন্ন রকম পরিকল্পনা। আড্ডা প্রিয় বাঙালি অনেক কিছুই সৃষ্টি হয় এর চায়ের চুমুক থেকে , তাই সেই পরিকল্পনাকে সার্থক করতে আজকে বিশ্বকাপের দিনটি স্মরণীয় করে রাখতে নিজেরাই নেমে পড়লেন মাঠে সেখানে প্রাথমিক পর্যায়ে, গুণীজনদের সম্বর্ধনা দেয়া থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষকের হাতে গাছ বৃক্ষরোপনের চারা তুলে দিয়ে শুরু হয় ম্যাচ।
এক উদ্যোক্তা জানান মানুষকে মাঠ মুখি করতে এবং বয়সটা কোন ব্যড্ডিকেট না রেখে সমস্ত শ্রেণীর মানুষেরাই আজ ফুটবল-মুখী হয়ে পড়েছি। মাঠে থাকতে পেরে আর নিজেরও ভালো লাগছে।
Month: July 2026
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার গাজোল থানার পুলিশের হাতে গ্রেপ্তার গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা। ডাকাতির চেষ্টার ষড়যন্ত্রমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজোল থানার পুলিশ এক ডাকাতির চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই নাকি গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহার নাম উঠে আসে। সেই মতো শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত গাজোল ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনায় গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণের অভিযোগ, ব্লক যুব তৃণমূলের সভাপতি সম্ভবত আর্মস কেসে অভিযুক্ত। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইনানুযায়ী পুলিশ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আরও এক তৃণমূল নেতা গ্রেফতার মালদায়। গাজোলে ফের গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। মালদার গাজোল ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহাকে গ্রেফতার করেছে গাজোল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ডাকাতির চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে সুরজিৎ সাহার নাম উঠে আসে বলে দাবি পুলিশের। এরপর তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গ্রেফতার হওয়ার পর সুরজিৎ সাহা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে ঘটনার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে গাজোল এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ এবং বনাঞ্চল রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুরের করিয়ালি রিজার্ভ ফরেস্টের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জগন্নাথপুর হাই মাদ্রাসা ও মশালদহ গণপতরাই হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিন বন দফতরের আধিকারিকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ সম্পর্কে হাতে-কলমে পরিচয় করিয়ে দেন। গাছের পরিবেশগত গুরুত্ব, বনজ সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্য রক্ষা এবং বনাঞ্চলে অগ্নিকাণ্ড ও অবৈধ বৃক্ষচ্ছেদ রোধে সাধারণ মানুষের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যার বার্তাও দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন করিয়ালি ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার মনোজিত সেথ, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক মতিবুর রহমান-সহ বন দফতরের অন্যান্য আধিকারিক, কর্মীরা ও স্কুল শিক্ষকরা। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বন সংরক্ষণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে বন ও পরিবেশ রক্ষায় সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় সচেতন থাকার এবং বেশি করে বৃক্ষরোপণের অঙ্গীকার করে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মোবাইল কিনতে এসে মোবাইলের দোকানে ভুয়ো পেমেন্ট দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজোল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আইডিবিআই ব্যাঙ্কের নিচের এক মার্কেটে।
জানা গেছে এক যুবক ওই মার্কেটে একটি মোবাইলের দোকানে এক যুবক মোবাইল কিনতে এসেছিল। তার পছন্দের মত মোবাইল কিনেছিল। তারপর কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে। মোবাইলের দোকানের মালিক তার স্টেটমেন্ট চেক করে দেখে কোন টাকা ঢোকেনি । কিন্তু ওই যুবক তার মোবাইলে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা গেল যে কোন টাকায় পেমেন্ট হয়নি। মোবাইল কিনতে আসা ওই যুবকটি ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায় তারপর বিষয়টি তদন্ত করে জানা যায় ওই যুবকটি ভুয়ো পেমেন্ট করেছে। স্থানীয়রা ওই যুবক থেকে আটক করে রাখে তারপর পুলিশ এসে যুবক থেকে আটক করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট : আসন্ন বর্ষার মরশুমে সাধারণ গ্রামবাসীদের যাতে করে জল বন্দি দশা হয়ে না থাকতে হয় সে বিষয়ে এখন থেকেই নজর দিয়েছে বর্তমান সরকার। আর যার কারণে পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতি শুক্র ও শনিবার এই দুদিন বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন। শনিবার কোলাঘাট ব্লক এলাকায় বেশ কিছু গ্রামে পর্যবেক্ষণ। মূলত কোলাঘাট দিয়ে বয়ে যাওয়া দেহাটি খালে সম্প্রতি সংস্কারের কাজ শুরু হয়েছে। এদিন সঠিক ভাবে কাজ চলছে কিনা তা পর্যবেক্ষণ যেমন করেন পাশাপাশি বড়দাবাড়, সাগরবাড়, ভোগপুর, কোদালিয়া, দেঁড়িয়াচক সহ একাধিক গ্রামে যান। গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত খাল বা নালা রয়েছে সেগুলির নিকাশি ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা কিংবা খালেরপাড় জবরদখল করে দোকান বা বসবাস করছে কিরে তাও সরোজমিনে দেখেন। এদিন বিধায়ক সুব্রত মাইতির পাশাপাশি উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও অমিত কুমার চাঁদ।এদিন সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন সমস্যার কথা শোনেন। মূলত প্রতিবছরই কোলাঘাটের সিদ্ধা -১ ও সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা খালের জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে জলবন্দী ও হয়ে থাকতে হয় বেশ কিছুদিন ধরেই। অন্যদিকে কোলাঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া দেহাটি খালে বেশ কিছুদিন ধরে কোন কারখানার দূষিত জল প্রবেশ করে খালের জলের রং কালো বর্ণের হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ এই দূষিত জল মাঠের চাষের ক্ষেত্রে কৃষকেরা সমস্যার মধ্যে পড়তে পারেন। এই দূষিত কালো জল অত্যন্ত ক্ষতিকারক, তবে এর উৎস স্থল কোথায় তা এখনও সুস্পষ্ট নয়। গ্রামবাসীরা অভিযোগ করেন, অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। তবে এ বিষয়ে বিধায়ক সুব্রত মাইতি জানান, অবিলম্বে সাধারণ মানুষের সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একদিকে যেমন বিভিন্ন গ্রামে বয়ে যাওয়া খালের জলের গতিপথ ঠিক আছে কিনা তা যেমন দেখা হচ্ছে। কোন সমস্যা থাকলে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ যেমন করা হবে। পাশাপাশি দেহাটি খালে কালো জলের উৎসের বিষয়ে আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি প্রশাসনকে সঙ্গে নিয়ে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৪নম্বর উড়িয়াসাই অঞ্চলের গুজরাটের আমডাংরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সঞ্জিত সাঁতরা,বয়স আনুমানিক ২৪ বছর। সূত্রে আরও জানা যায় শনিবার বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে পরিবারে।
সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা:- কামরূপ এক্সপ্রেসের নিচ থেকে হঠাৎই তীব্র ধোঁয়া, আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়লেন ট্রেনের যাত্রীরা। সমুদ্রগড়ে এদিন শুক্রবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কি হয়েছিল ট্রেনে ? রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের চাকায় ব্রেক শু চেপে বসে যাওয়ার কারণেই এই ধোঁয়া। ঘটনার জেরে প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে যায় সমুদ্রগড় স্টেশনে। আতঙ্কে ট্রেনের বেশ কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পড়ে। তীব্র ধোঁয়া দেখে ছবি তুলতে থাকে স্টেশন চত্বরে থাকা বহু মানুষজন। রাত নটা নাগাদ ট্রেনটি সমুদ্রগড় থেকে আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।
পশ্চিম মেদিনীপুর – ঘাটাল, নিজস্ব সংবাদদাতা:- পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে ফুটপাত উচ্ছেদ শুরু করল প্রশাসন। মাইকিং প্রচার করে ১৭ ই জুলাই ফুটপাত দখল মুক্ত করতে ডেটলাইন বেঁধে দিয়েছিল প্রশাসন, তারপর আজ বিকেল নাগাদ ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল থানার পুলিশ ও দমকল বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে সরকারি জায়গা ও ফুটপাত উচ্ছেদ শুরু করল প্রশাসন। সরকার কিছু একটা ব্যবস্থা করুক না হলে কোথায় যাব আমরা এমনটাই জানাচ্ছে ব্যবসায়ীরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পারিবারিক অশান্তিতে রক্তাক্ত পরিস্থিতি,নাতির হাতে মৃত্যু হল দিদার,গুরুতর আহত অবস্থায় মামা ও মাসি হাসপাতালে চিকিৎসাধীন,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আমলাগোড়ার কর্কটডাঙ্গায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার গভীর রাতে অভিযুক্ত নাতি সৌরভ দুলে আচমকাই বাড়ির মধ্যে থাকা তাঁর দিদা নিদ্রা দুলে,মামা শিবু দুলে এবং মাসি আভা দুলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। প্রথমে একটি লোহার রড দিয়ে মারধর করার পর ধারালো কাঠারি দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে অভিযুক্তর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কোনওক্রমে বাড়ির বাইরে বেরিয়ে এসে চিৎকার করেন আভা দুলে। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এলেও অভিযুক্তের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস পাননি। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত তাদের উপরেও হামলার চেষ্টা করে বলে অভিযোগ। পরে পুলিশ তাকে নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করে। এরপর তুমি পুলিশের তৎপরত এবং স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা নিদ্রা দুলেকে মৃত ঘোষণা করেন। আহত মামা শিবু দুলে ও মাসি আভা দুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি,অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল এবং মদ্যপানেরও অভ্যাস ছিল তার। কয়েক বছর আগে তাঁর মায়ের মৃত্যু হওয়ার পর তিনি মামার বাড়িতেই বসবাস করছিলেন। তবে কী কারণে তিনি হঠাৎ এমন নৃশংস ভাবে হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গড়বেতা থানার পুলিশ।