বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে গৃহ-সম্পর্ক অভিযানে অংশ নিলেন ডঃ অশোক কুমার লাহিড়ী। বুধবার সন্ধ্যায় বালুরঘাট শহরের ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন বিধায়ক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে অবগত হন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার কথাও তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় বাড়াতেই এই গৃহ-সম্পর্ক অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে দলীয় কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন।
Categories
বালুরঘাটে গৃহ-সম্পর্ক অভিযানে বিধায়ক অশোক কুমার লাহিড়ী।