Categories
বিবিধ

কেশপুরের পাল্টাগড়ে তৃণমূলের পথসভা, নির্বাচনের আগে সংগঠন মজবুত করার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের পাল্টাগড় এলাকায় শনিবার সন্ধ্যায় পথসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস।
এই পথসভায় উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ন মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষী পন্ডিত, অঞ্চল কৃষক ও ক্ষেতমজুর সেলের সভাপতি মৃণাল কান্তি ঘোষ, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী সহ রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গাতাই, দুলাল দাস, মাধব ভূঁইয়া এবং অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই পথসভার মাধ্যমে কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে সঙ্ঘবদ্ধ থাকার বার্তা দেন তৃণমূল নেতৃত্ব।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *