Categories
বিবিধ

মালদা শহরে ঝড়ে গাছ ভেঙে টোটোর উপর, আহত দুই।

মালদা, নিজস্ব সংবাদদাতা: আচমকা ঝড়ে গাছের ডাল ভেঙে চলন্ত টোটোর উপর পড়ে আহত হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদা শহরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ন’টা নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো প্রবল ঝড় ওঠে। সেই সময় শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন এলাকায় গান্ধী মূর্তি-র কাছে একটি চলন্ত টোটোর উপর বড় গাছের ডাল ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনায় টোটো চালক ও এক মহিলা যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের কর্মীরা। পরে রাস্তার উপর পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *