পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতোর সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই মঞ্চ তৈরীর কাজ চলছে জোর কদমে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় শুরু হয়েছে নজরদারি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে রবিবার। অন্যদিকে সভাস্থল ঘুরে দেখেন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে ওই জনসভা থেকে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছে দেয় সেই দিকেই নজর থাকবে আমাদের।
Categories
শালবনীতে বিজেপির প্রচারে আসছেন অমিত শাহ, জোরকদমে চলছে মঞ্চ প্রস্তুতি।