Categories
বিবিধ

হবিবপুরে প্রচারে বাধা, ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – বিজেপির প্রচার গাড়িতে হামলা চালিয়ে ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হল মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের শায়েস্তাবাদ বুথ এলাকায়।জানা গেছে, হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর সমর্থনে এদিন বিজেপির একটি প্রচার টোটো বামনগোলা ব্লকের শায়েস্তাবাদ বুথ এলাকায় ভোট প্রচার করছিল। অভিযোগ ওই সময় জনা কয়েক তৃণমূলের দুষ্কৃতী সেই প্রচার টোটোতে হামলা চালিয়ে টোটোতে লাগানো বিজেপির ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধর করে প্রচারে বাধা দেন। ঘটনায় মারধরের জেরে টোটো চালক আহত হন। তাকে পরে বিজেপি নেতাকর্মীরা মিলে হাসপাতালে ভরতি করেন। এবং গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে সরব হন। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার ভিত্তিহীন বলে দাবি বামনগোলা ব্লক তৃণমূল নেতৃত্ব।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *