Categories
বিবিধ

সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে জটেশ্বরে প্রচারে সায়নী ঘোষ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- হুড খোলা গাড়িতে চেপে জটেশ্বরে রোড শো করলেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত একটি বর্ণাঢ্য রোড শোতে শামিল তিনি। জটেশ্বর সুপার মার্কেট থেকে জটেশ্বর ট্র্যাফিক মোড় পর্যন্ত ওই মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হুডখোলা জিপে প্রার্থীর সঙ্গে দু’ধারে দাঁড়ানো অগণিত মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে ভোট চাওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এই কর্মসূচিতে সায়নীর পাশাপাশি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক ও অন্য নেতারা ছিলেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *