আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অর্জন করে Jateswar High School-এর মুখ উজ্জ্বল করেছে কৃতি ছাত্র Swarup Kantha। তাঁর এই সাফল্যে আনন্দের আবহ গোটা জটেশ্বর এলাকায়।
এই সাফল্য উদযাপন করতে শুক্রবার বিশেষ উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বাদ্যযন্ত্র বাজিয়ে স্বরূপ কণ্ঠ সহ আরও দুই সফল পরীক্ষার্থীকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, অভিভাবক এবং বিদ্যালয়ের প্রাক্তনীরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য উদযাপনে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের টিআইসি Amit Dutta জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য কৃতীদের সম্মান জানানোর পাশাপাশি আগামী দিনের পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করা।
Categories
মাধ্যমিকে রাজ্যে পঞ্চম হয়ে গর্বিত করল Jateswar-কে।