আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার শহর সংলগ্ন ডিআরএম চৌপথি এলাকায় Bharatiya Janata Party-র সাংগঠনিক ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উপস্থিত সাধারণ মানুষদের মাছ-ভাতের সঙ্গে ডাল ও পাঁপড় ভাজা পরিবেশন করা হয়। আয়োজকদের দাবি, প্রায় দেড় হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বিজেপি নেতৃত্বের বক্তব্য, নির্বাচনে জয়ের আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং বহু মানুষ সেখানে উপস্থিত হন।
Categories
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের আনন্দে আলিপুরদুয়ার শহরে সাধারণ মানুষের জন্য মাছ-ভাতের আয়োজন করল বিজেপি।