মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বাড়ির জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।আক্রান্ত ব্যক্তির নাম Dinanath Pal। তিনি বিভিন্ন হাটে মুদিখানার ব্যবসা করেন বলে জানা গেছে। অভিযোগ, শনিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে চুরি চালায়। রবিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। অভিযোগ অনুযায়ী, বাড়ি থেকে মুদিখানার বেশ কিছু সামগ্রী, একটি ছোট সোনার কানের দুল, একটি রুপোর চেন এবং কয়েক হাজার টাকা নগদ খোয়া গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় বাড়তে থাকা মাদক সেবনের কারণেই এই ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের অভিযোগ, কিছু যুবক নেশার টাকা জোগাড় করতেই চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবিও তুলেছেন বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা বাড়িতে ঢুকল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Categories
পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বাড়ির জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।