Categories
বিবিধ

কাঁটাতার হলে বাড়বে নিরাপত্তা, আশাবাদী হবিবপুরের সীমান্তবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে মালদার সীমান্তবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে নানা আলোচনা। হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের জোত কুবের এলাকার একাংশ কৃষক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় কৃষকদের দাবি, অতীতে সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে একাধিকবার আলোচনা হলেও বহু ক্ষেত্রে তা সম্পূর্ণ হয়নি। তাঁদের অভিযোগ, কেউ ক্ষতিপূরণ পেলেও অনেকেই এখনও পাননি।

এলাকার কৃষকদের একাংশের বক্তব্য, দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে তাঁরা জমি দিতে প্রস্তুত। তাঁদের দাবি, সীমান্তে কাঁটাতার না থাকায় চুরি, ফসলের ক্ষতি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

কৃষকদের মতে, সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি হলে নিরাপত্তা আরও জোরদার হবে এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষও উপকৃত হবেন।

এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও প্রতিক্রিয়া সামনে এসেছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক এবং সামাজিক মহলেও আলোচনা অব্যাহত রয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *