Categories
বিবিধ

সরকার পরিবর্তনের পর কড়া পদক্ষেপ, মালদায় গ্রেফতার তোলাবাজির অভিযোগে।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — সরকার পরিবর্তন হতেই করা হতে পুলিশ প্রশাসন টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম সাদ্দাম শেখ। শনিবার দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘড়িয়ালীচক এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত সে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানান, তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিয়াচক এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *