Categories
বিবিধ

অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – রাস্তাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। উভয়ের মধ্যে হাতাহাতি। উভয় পক্ষের আহত তিন। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। মালদার ইংরেজবাজার শহরের ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে লাগল রাজনৈতিক রঙ।
এলাকার বাসিন্দা শুভাশিস দাসের অভিযোগ তাদের বাড়ির সামনে পথ আটকে অবৈধ নির্মাণ করেছে এলাকারই এক বাসিন্দা। সে তৃণমূল সমর্থক হওয়ার কারণে বারবার অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি।
সরকার পরিবর্তনের পর পুরসভায় এসে তাদের জায়গা খালি করতে বলে। তারপরই থেকেই তার পরিবারের ওপর অভিযুক্তরা চড়াও হয়।
পাল্টা অভিযুক্ত প্রতিবেশির দাবি এলাকায় মদের ঠেক বসায় শুভাশিস দাস। আমরা ব্যবসা করি। আমি নিজে এলআইসি এজেন্ট। আমি কোন দলের সমর্থক নই। এলাকায় মদের ঠেক বাসায় শুভাশিস দাস তার প্রতিবাদ করার কারণে আমাদের উপর হামলা চালানো হয়েছে। আমার স্ত্রীর শ্লীলতা হানী করা হয়েছে। আমরা আতঙ্কিত।
আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই উভয় পক্ষ ইংরেজ বাজার থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার তদন্তের দাবি করা হয়েছে।
পাল্টা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এটা রাজনৈতিক ঘটনা নয় পারিবারিক বিপদের ঘটনা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *