Categories
বিবিধ

অনুপ্রবেশ ও পাচার রুখতে তথ্য আদান-প্রদানে জোর মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নতুন রাজ্য সরকারের নির্দেশে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে জোরকদমে। এরমধ্যেই সীমান্ত সুরক্ষা জোরদার করতে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পাচার রুখতে বি.এস.এফ-এর সঙ্গে তথ্য আদান-প্রদানে বিশেষ উদ্যোগ নিল’ মালদা জেলা পুলিশ। বি.এস.এফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জেলার সীমান্ত এলাকা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। পরিদর্শন প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানালেন, মালদায় মোট ১৭২ কিলোমিটার এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এরমধ্যে প্রায় ৪০ কিলোমিটার এলাকা উন্মুক্ত রয়েছে। কাঁটাতারের বেড়া নেই। তাই উন্মুক্ত সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জোর তৎপরতা চলছে। সেই সঙ্গে সীমান্ত এলাকা দিয়ে যাতে কোন অনুপ্রবেশকারী, চোরা চালানকারী ভারতে প্রবেশ করতে না পারে, সীমান্ত এলাকায় কোন অবৈধ কর্মকান্ড করতে না পারে সেজন্য বিএসএফ এবং জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করছে। এরফলে সীমান্ত সুরক্ষা আরও জোরদার হবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *