Categories
বিবিধ

বহড়া এলাকায় হনুমান মূর্তি প্রতিষ্ঠা, প্রশাসনকে কড়া বার্তা সিদ্ধান্ত মজুমদারের।।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কালনা থানার অন্তর্গত বহড়া এলাকায় বজরংবলীর মূর্তি প্রতিস্থাপন করলেন কালনা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধান্ত মজুমদার। উল্লেখ্য গত সপ্তাহে কিছু দুষ্কৃতী পিন্ডিরা পঞ্চায়েতের বহড়া এলাকায় হনুমানজীর মূর্তি ভেঙে দেয় এরপর এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধি দল। সেই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার না হলেও, এদিন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তার কর্মীদের নিয়ে গিয়ে ওই এলাকাতেই মূর্তি প্রতিষ্ঠা করেন। এবং পুজোপাঠ শুরু হয়। বিধায়ক তিনি বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা এই মূর্তি ভাঙচুর করেছে। আমি পুলিশকে বলবো অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিতকরণ করে গ্রেফতার করতে। পুলিশ যদি সেটি না পারে, তাহলে আমাকেই পুলিশের কাজ করতে হবে বলেও হুঁশিয়ারি তার।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *