Categories
বিবিধ

বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু নবম শ্রেণির দুই পড়ুয়ার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বজ্রপাতে মৃত্যু হল দুই কিশোরের। ঘটনায় শোকের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার আগরবাঁধ এলাকায়। জানা গিয়েছে মৃত দুই কিশোরের নাম রূপম চৈরা,বয়স আনুমানিক ১৫ বছর, অপরজনের নাম অয়ন গোস্বামী,বয়স আনুমানিক ১৫ বছর,দুজনেই নবম শ্রেণীর ছাত্র। সূত্রে আরও জানা যায় শুক্রবার এক বন্ধুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন বন্ধু মিলে একসঙ্গে ক্রিকেট খেলে তারা পিকনিক করছিল আগরবাঁধের জঙ্গলে। সেই সময় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। মুহুর্মুহু পড়ে বাজ। সেই বজ্রপাতেই ঘটনাস্থলেই ওই দুই কিশোরের মৃত্যু হয়।ইতিমধ্যেই গোয়ালতোড় থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *