Categories
বিবিধ

বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিবেকানন্দের মূর্তির রং পরিবর্তন, গড়বেতায় রাজনৈতিক তরজা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের বিবেক মোড়ে তৃণমূলের জামানায় বসানো হয়েছিল স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। রং করা হয়েছিল সাদা। রাজ্যে পালাবদলের পর বিজেপি যুব মোর্চার উদ্যোগে গেরুয়াতে রূপান্তিত করা হলো স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। রবিবার সেই মূর্তিতে মাল্যদান করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক প্রদীপ লোধা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সৌমেন শুকূল সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *