Categories
বিবিধ

আন্তর্জাতিক যোগ দিবসে ভূটানীরঘাটে বিশেষ যোগ কর্মসূচি, শতাধিক মানুষের অংশগ্রহণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার ফালাকাটা ব্লকের ভূটানীরঘাট নানাই বিপণন কেন্দ্র দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষ যোগ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ অনুষ্ঠানে যোগ দিতে ভিড় জমান। সম্মিলিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবন যাপনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের দাবি, ২০১৯ সাল থেকে প্রতিবছর এই এলাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যোগচর্চার প্রতি আগ্রহও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও এদিন বৃষ্টির কারণে প্রত্যাশিত সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারেননি, তবুও শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *