Categories
বিবিধ

দাসপুরের গৌরায় চাঞ্চল্য: পুরনো জমি-বিবাদের জেরে জলের ট্যাংকিতে বিষ দেওয়ার অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন শত্রুতার জের! পানীয় জলের ট্যাংকিতে বিষ দিতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল এক মহিলা।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌরা এলাকার গৌরা গঙ্গা মাড়তলা সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী ওই এলাকায় থাকা একটি পানীয় জলের টাঙ্কি তে বিষ মেশানোর চেষ্টা করেন ওই এলাকারই ওপর এক মহিলা। এবং সেই সময় তাকে হাত নাতে পাকড়াও করে এলাকার মানুষজন। ধৃত মহিলার নাম রাসমণি মাঝি বলে জানা গিয়েছে এবং বাড়ি ওই গ্রামেই । জানা যায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কোনও এক জমি জমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে আইনের লড়াই চলতে থাকে ওই ধৃত মহিলার সাথে এলাকাবাসীর। সদ্যই কিছুদিন আগে এলাকার মানুষজন ওই মহিলার বিরুদ্ধে জয়লাভ করেছে। আজ ২৩শে জুন মঙ্গলবারের সকালে হঠাৎ করেই ওই এলাকায় থাকা একটি পানীয় জলের ট্যাংকির কাছে বিষের শিশি হাতে নিয়ে কিছু একটা করতে দেখে এলাকার মানুষজন সন্দেহ হয় । পাকড়াও করতেই বুঝতে পারেন যে ওই জলে বিষ মেশানোর চেষ্টা করেছিলেন তিনি। হয়তো একেবারেই সবাইকে শেষ করে দিতে চাইছিলেন তিনি। ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর পুলিশ।। দাসপুর পুলিশের তরফে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে দাসপুর থানায়। বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *